//.3/খা011/১/৫11/8.00117 ২০ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ পরিণামে, এসব প্রদেশে অন্য কোন দলের অংশীদারিত্ব ব্যতিরেকে এককভাবে কংগেসী সরকার গঠিত হয় । মুসলিম প্রধান সীমান্ত প্রদেশও এ সাত প্রদেশের মধ্যে ছিল। পক্ষান্তরে, অন্যান্য প্রদেশসমূহে কোন কোন স্থানীয় দলসমূহ দ্বারা কোয়ালিশন সরকার গঠিত হয়। এ সব প্রাদেশিক সরকার আইনের দিক দিয়ে বৃটিশ সরকারের অধীনস্থ হওয়া সত্ও প্রায় স্বাধীন ছিল । এ পর্যায়ে আমাদের ন্যায় লোকদের নিকট দু'টি বাস্তব বিষয় পরিষ্কার হয়ে উঠে। প্রথমতঃ দেশ সম্পূর্ণরূপে ইংরেজদের অধিকারমুক্ত হওয়ার সময় আর বেশী দূরে নয়। দ্বিতীয়তঃ ভারতীয় কংঘেসের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলন যে ধারায় চলছে এর ফলে যে স্বাধীনতা অর্জিত হবে এবং যে গণতান্রিক জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে, তা মুসলমানদের আশা-আকাঙ্খা মোতাবেক হবে না। বরং মুসলিম সংখ্যালঘু প্রদেশসমূহে বিশেষতঃ তাদের তাহ্জীব ও জাতীয় মূল্যবোধের ক্ষেত্রে নিত্য-নতুন বিপদের সৃষ্টি হবে । 9 ১৯৩৬ সালের নির্বাচনের পর দেশীয় রাজনীতির উপর মাওলানা মাওদুদীর লেখাসমূহ সে সময় মাওলানা মাওদুদী সাহেব উপরৌক্ত-ব্ষিয়ের:উপর “তরজুমানুল কোরআনে” লিখতে শুরু করেন। সত্যি বলতে কি, তিনি ছিলেন কলমের রাজা, তাই তার এসব লেখা শক্তিশালী প্রমাণের দিক দিয়ে অত্যন্ত মজবুত ও হৃদয়থাহী ছিল। এমন কি, আমি নিজেও এসব লেখা দ্বারা অস্কাভাবিকরূপে প্রভাবিত হয়েছিলাম । তদুপরি অন্যান্য পত্র-পত্রিকা ও সাময়িকীর পাতায়ও এসব লেখা পুনঃপ্রকাশিত হতো । শুধু তাই নয়, “জমিয়াতুল ওলামার” মুখপত্র “আল-জমিয়াত” পত্রিকায়ও এসব লেখার দুই কিংবা তিন কিস্তি প্রকাশিত হয়। (অথচ এসব লেখা তখনকার “জমিয়াতের” রাজনৈতিক কর্মসূচীর প্রতি বিরাট আঘাত হানছিল |) “আল-ফুরকান” পত্রিকায়ও এসব লেখা পুনঃপ্রকাশিত হচ্ছিল এবং আমি নিজেও এর সমর্থনে লিখে যাচ্ছিলাম । মাওলানা মাওদুদী সাহেবের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক মাওলানা মাওদুদী সাহেবের সাথে তখন আমার সম্পর্ক বেড়ে যায় এবং পারস্পরিক চিঠি-পত্রের আদান-প্রদান শুরু হয়। উপরোক্ত বিষয়ে লেখাসমূহের এক পর্যায়ে মাওলানা মাওদুদী সাহেব মুসলমানদের সামনে “ইহয়ায়ে দ্বীন” ও “এলায়ে কালিমাতুল্লাহ”-কে মূল লক্ষ্য ও উদ্দেশ্য করে একটি “জামায়াত” প্রতিষ্ঠার পরিকল্পনা পেশ করেন। যে জামায়াত বা দল খাটি দ্বীনের ভিত্তিতে সংক্কারমূলক দাওয়াতী কাজ করে যাবে । যেমনিভাবে, মরহুম মাওলানা আজাদ সাহেব এক সময় নিজের “আল- হেলাল” পত্রিকার মাধ্যমে “হিযিবুল্লাহ” নামের একটি জামায়াত বা দল গঠনের কাজ শুরু করেছিলেন । আমার যতদূর মনে পড়ে, তিনি এ লেখাতে “আল-হেলাল” পত্রিকা আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ২১ হতে এতদসংক্রান্ত উদ্ৃতিও নকল করেছিলেন। তাঁর এই ইতিবাচক পরিকল্পনার সাথে সে সময় আমি নিজেও একমত্য পোষণ করেছিলাম । ূ্ ্ অতঃপর আমরা এমন এক পর্যায়ে উপনীত হই যে, চিঠি-পত্রের মাধ্যমে আমাদের মধ্যে এ সিদ্ধান্ত, গৃহীত হয় যে, “তরজুমানুল কোরআন” ও "আল্ফুরকানের মাধ্যমে ভারতবর্ষের ভবিষ্যত সম্পর্কে মুসলমানদের নিকট যা কিছু বলা হচ্ছে এবং যে দাওয়াত দেয়া হচ্ছে, তাকে একটি আন্দোলনরূপে অগ্রসর করার জন্য বাস্তব প্রচেষ্টার লক্ষ্যে কোন কর্মসূচী ও পরিকল্পনা প্রণয়ন করা হোক । ইতোমধ্যে মাওলানা মাওদুদী সাহেব এক পত্রে আমাকে অবহিত করেন, “যেহেতু পরিকল্পিত কাজের জন্য হায়দারাবাদ সম্পূর্ণরূপে অনুপযুক্ত, তাই আমি এই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এবং পাঞ্জাবের একটি স্থানকে আমার নিজের ও কাজের কেন্দ্ররূপে বেছে নিয়েছি। এখন আমি সেখানে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছি” । অতঃগর এক সময় তিনি আমাকে জানিয়ে দেন, “আমি অমুক তারিখে দিল্লী যাচ্ছি, চাওড়ীওয়ালান মহল্তরার “শামসী কটেজে” আমি অবস্থান করব- (এটা ছিল মাওলানার শ্বশুর বাড়ী)। উক্ত তারিখে আপনি দিল্লী পৌছবেন। সেখানে আগামী কাজের জন্য বিস্তারিত আলোচনা হয়ে যাবে ৪৮1 মাওলানা মাওদুদী সাহেবের সাথে আমার প্রথম মোলাকাত কোন সুযোগই আসেনি । আমি তার সাথে মোলাকাত, ভবিষ্যত পরিকল্পনা ও কর্মপন্থা সম্পর্কে আলোচনার জন্য দিশ্ী সফর করি। মাওলানা মাওদুদী সাহেবের ঈমান মজবুতকারী লেখাসমূহ দ্বারা তার জীবন পদ্ধতি সম্পর্কে কোন ব্যক্তি যে রকম ধারণা করতে পারে, তার থেকে তার জীবন পদ্ধতি অনেক ভিন্ন ছিল বলে আমি পূর্বেই শুনেছিলাম । অর্থাৎ যে ইসলামী জীবনের প্রতি তিনি জোরালো ভাষায় আহবান করেন, সে জীবনের অস্তিত্ব স্বয়ং তার মধ্যে নেই। যে ব্যক্তি আমাকে এ সম্পর্কে বলেছিলেন, তিনি মাওলানার সাথে সাক্ষাতকারীদের একজন ছিলেন এবং “তরজুমানুল কোরআনের” লেখাসমূহ দ্বারা তিনি প্রভাবিত ও ভক্ত হয়েছিলেন। তিনি বলেছিলেন যে, মাওলানা মাওদুদী সাহেব দাড়ি মুগ্তানো অবস্থায় থাকেন। আমার মনে আছে, এতদশ্রবণে আমি যেমন বিস্মিত ও আশ্চর্যান্বিত হয়েছিলাম, তেমনিভাবে দুঃখিত ও অনুতপ্ত হয়েছিলাম । সর্বোপরি নৈরাশ্যবোধ করেছিলাম ।-8 ৪. যতদূর আমার স্মরণ আছে, এটা ছিল ১৯৩৭ সনের ঘটনা । যখন চার পাচ বছর পর্যন্ত "তরজুমানুল কোরআনের" মাধ্যঘে মাওলানার সে সব ঈমান মজবুতকারী লেখা প্রকাশিত হচ্ছিল, যেগুলোর দ্বারা তিনি আমাদের ন্যায় লোকদেরকে তীর ভক্ত-অনুরক্ত করে নিয়েছিলেন । তার সম্পর্কে আমার সে ধারণাই ছিল, যে ধারণা একজন দ্বীনের দিশারী সম্পর্কে হওয়া দরকার ।
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।