৬//৬/./১01-/€11/88.0017 মর আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ মাওলানা মাওদুদীর “তরজুমানুল কোরআন” পত্রিকা প্রকাশ “তরজুমানুল কোরআন” পত্রিকা সম্ভবতঃ ১৯৩২ সালের দিকে প্রকাশিত হয়েছিল । হযরত মাওলানা আবদুস শুকুর সাহেব ফারুকী লখনৌবী "দারুল মুবান্নেগীন” নামের একটি প্রতিষ্ঠান লখনৌতে প্রতিষ্ঠা করেছিলেন । যার মুখ্য উদ্দেশ্য ছিল, দারুল উলুম দেওবন্দের ন্যায় বড় বড় দ্বীনি মাদরাসাসমূহে শিক্ষা সমাপনকারী যোগ্যতা সম্পন্ন ছাত্রদের যুগোপযোগী ইসলামের দাওয়াত ও তাবলীগ এবং অভ্যন্তরীণ ফিৎনাসমূহ থেকে ইসলামকে হেফাজত করা ও বাইরের আক্রমণের প্রতিরোধ করার যোগ্যতা ও দক্ষতা অর্জনের জন্য লেখা ও বক্তৃতা এবং মোনাযারা বা বিতর্কশাস্ত্রের উপর বিশেষ প্রশিক্ষণ দেয়া। মরহুম মাওলানা সাহেব এ প্রতিষ্ঠানের খেদমতের জন্য আমাকেও অহ্বান করেছিলেন । তাই এ দায়িতু নিয়ে কিছুদিন আমি সেখানে অবস্থান করেছিলাম । সে সময় তার সম্পাদিত মাসিক “আন্নজম-লখনৌ” পত্রিকা চালু ছিল । উক্ত পত্রিকা অফিসে হায়দারাবাদ থেকে “তরজুমানুল কোরআন” নামের একটি পত্রিকা আসতে শুরু করে। পত্রিকাটির উপর সম্পাদক হিসেবে নাম লেখা থাকত “মাওলানা সৈয়দ আবুল-আলা মাওদুদী” ।-৩ মাওলানা লখনৌবী- মরহুমের ছেলে, মওলানা আব্দুল মোমেন ফারুকী, যিনি নিজেও একজন নবীন লেখক ছিলেন, একবার তাঁর-্রকটি সংখ্যা আমাকে দেন। পত্রিকাটি পাঠ করে আমি অনুভব করি যে, এ পত্রিকার সম্পাদক মাওলানা আবুল আলা মাওদুদী সাহেবকে আল্লাহ তাআলা ইসলামের বিষয়াবলী ও মূলতত্তসমূহকে যুগোপযোগী হিসেবে উপস্থাপন করার অসাধারণ যোগ্যতা ও দক্ষতা দান করেছেন । আর পাশ্চাত্য লেখকদের গ্রন্থ্সমূহে ইসলাম সম্পর্কে যে সব ভূল ধারণার বীজ বপন করা হয়েছে এবং পাশ্চাত্য জ্ঞান ও ধ্যান-ধারণা দ্বারা ইসলামের প্রতি যে সব সন্দেহের সৃষ্টি হয়েছে, সে সবের মুলোৎপাটন করতঃ অন্তরের প্রশান্তি ও দৃঢ়তা সৃষ্টি করার ক্ষেত্রে তিনি বিশেষ দক্ষতা ও পারদর্শিতার অধিকারী । এরপর থেকে আমি "তিরজুমান্ূল কোরআনের” প্রত্যেকটি সংখ্যার অপেক্ষায় থাকতাম । পত্রিকাটি মৌলভী আব্দুল মোমেন মরহুম আমাকে পৌছিয়ে দিতেন এবং আমি অত্যন্ত আগ্রহ ও উৎসাহ সহকারে পাঠ করতাম । ৩. প্রকৃত পক্ষে “তরজুমানুল কোরআন” পত্রিকাটি অন্য এক ব্যক্তি প্রকাশ করেছিলেন । সম্ভবতঃ তার নাম ছিল আবু মোহাম্মদ মোস্লেহ। আকুল মজীদ কোরাইশী সাহেব যেমন লাহোর থেকে "সীরাত আন্দোলন” পরিচালনা করতেন, তেমনিভাবে আবু মোহাম্মদ মোসলেহও হায়দারাবাদ থেকে “কোরআন আন্দোলন” পরিচালনা করতেন । এ আন্দোলনের মুখপত্র হিসেবে তিনি “তরজুমানুল কোরআন” নামক পত্রিকাটি প্রকাশ করেছিলেন । তিনি নিজেই এ পত্রিকার প্রতিষ্ঠাভা ও সম্পাদক ছিলেন। কিন্তু তিনি সফলতার সাথে এ পত্রিকা পরিচালনা করতে পারেননি বিধায় কোন লেনদেন বা চুক্তির মাধ্যমে মাওলানা মাওদুদী সাহেব পত্রিকাটি নিয়ে নেন। তখনকার দিনে তিনি হায়দারাবাদেই অবস্থান করছিলেন । তীরই সম্পাদনায় ১৩৫২ হিঃ সালের মোহররম থেকে “তরজুমানুল কোরআনের” প্রকাশনা শুরু হয়। ও ১৯ বেরেলী থেকে “আল-ফুরকান” প্রকাশিত লখনৌ অবস্থানকালেই আমি “আল-ফুরকান” পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং মোহাররম-১৩৫৩ হিজরী, মোতাবেক, মার্চ ১৯৩৪ সালে বেরেলী থেকে এ পত্রিকা প্রকাশ করা হয় । ফলে তার বিনিময় স্বরূপ “তরজুমানুল কোরআন” পত্রিকা তখন আমি সরাসরি পেতে থাকি । পত্রিকাখানি আমার কাছে অত্যন্ত প্রিয় ছিল এবং তার প্রতি আমার বিশেষ আকর্ষণ ছিল । তাই পূর্বের পূর্ণ এক বছরের যে সব সংখ্যা লখনৌতে দৃষ্টিগোচর হয়েছিল, অথচ আমার কাছে ছিল না সেসব সংখ্যাও “তরজুমানুল কোরআনের” হায়দরাবাদস্থ অফিস থেকে মূল্যের বিনিময়ে সংগবহ করে নিই এবং উক্ত : পত্রিকার পূর্ণ ফাইল আমার নিকট সংরক্ষিত থাকাটাকে আমি আবশ্যক মানে করি । অধিকন্তু, “তরজুমানুল কোরআন” পাঠে মাওলানা সাহেবের প্রতি আমার ভক্তি ও ভালোবাসা উত্তরোত্তর বৃদ্ধি পেতেই থাকে । তাই সে যুগে তাকে আমি "মোতাকাল্লিমে ইসলাম” বা “ইসলামী দার্শনিক” লিখে যাচ্ছিলাম । এতদভিন্ন আমি ব্যক্তিগতভাবে এবং আল্-ফুরকানের মাধ্যমে “তরজুমানুল কোরআনের” পাঠক ও গ্রাহক হওয়ার জন্য জনসাধারণকে উদাত্ত আহবান জানাতাম এবং উৎসাহিত করতাম । “তরজুমানুল কোরআন” একটি খাটি ধর্ম ও শিক্ষা-বিষয়ক পত্রিকা তখনকার দিনে “তরজুমানুল কোরআন” একটি খাটি ধর্ম ও শিক্ষা-বিষয়ক পত্রিকাই ছিল । দেশের রাজনৈতিক আন্দোলন ও এতদসংক্রান্ত বিষয়াবলীর কোন আলোচনাও পত্রিকার পাতায় থাকত না। এমনকি, তখনকার দিনে যে বৃটিশ সরকার সবচেয়ে বড় স্বৈরাচারী সরকার ছিল এবং ভারতবর্ষ ও ইসলামী বিশ্বের এক বিরাট, ংশের উপর প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তার কর্তৃত্ প্রতিষ্ঠিত ছিল, সে বৃটিশ সরকারের বিরুদ্ধেও এ পত্রিকায় কিছুই লেখা হত না। পক্ষান্তরে, “হুকুমতে ইলাহিয়্যা”, “ইক্কামতে দ্বীন” ও “ইসলামী নেজাম” অথবা এসব উদ্দেশ্যাবলীর পরিপ্রেক্ষিতে কোন দল বা সংস্থার প্রতিষ্ঠা ও গঠন সম্পর্কিত কোন আলোচনাও পত্রিকার পৃষ্ঠাসমূহে পাওয়া যেত না। এসব বিষয় তখনকার দিনে এ পত্রিকার আলোচ্য বিষয়সমূহের পরিধির বহির্ভূত ছিল। “তরজুম র [নৃূল কোরআ নে” রাজনৈতিক আলোচনার সুচনা “তরজুমানুল কোরআন” প্রকাশিত হওয়ার চতুর্থ বর্ষে ১৯৩৫ সালের “ভারত শাসন আইন”-এর ভিত্তিতে ১৯৩৬ সালে সমগ্র ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় । তখনকার দিনে পৃথক নির্বাচন প্রথা চালু ছিল। মুসলমান প্রতিনিধিদেরকে মুসলমানরা নির্বাচিত করত এবং হিন্দু প্রতিনিধিদেরকে হিন্দুরাই নির্বাচিত করত । এই নির্বাচনের ফলে দেশের সাতটি প্রদেশে কংখেসের নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জিত হয়ে যায়।
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।