My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ৬৪
📝 লেখা 📖 পিডিএফ

৬/৬//.3/8091-/১1৫11 /88.00]1 ১৬ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ মোদ্বা কথা, ভারতের স্বাধীনতা সম্পর্কে “জমিয়াতুল ওলামার” একটি বিশেষ নীতি ও দৃষ্টিভঙ্গি ছিল। উপরত্তু, এ বিশেষ নীতি ও দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে জমিয়াতের মুরববী, কর্মকর্তা ও নেতৃবৃন্দ স্বাধীনতা সংঘামকে নিজেদের জন্য “জেহাদ ফি সাবিলিল্লাহ” বা আল্লাহর পথে জেহাদ মনে করতেন । আর এ নিয়তেই তারা স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এত তাাগ-তিতিক্ষা স্বীকার করতে পেরেছিলেন । “শুদ্ধি সংগঠনের” আন্দোলনের যুগ “খেলাফত আন্দোলনের” সার্বিক দুর্বলতা এবং পরবর্তীতে আন্দোলনের ইতি ঘটে যাওয়ার কয়েক বছর পর্যস্ত এমন কিছু কারণে, যেগুলো সম্পর্কে বিস্তারিত বিবরণ দেওয়ার অবকাশ এখানে নেই, বৃটিশ 1 সরকারের বিরদ্ধে আন্দোলন স্তিমিত হয়ে যায় । অধিকন্তু, আর্ধ হিন্দুদের “শুদ্ধি সংগঠন আন্দোলনের” ফলে সে সময় হিন্দু-মুসলিম এঁক্য সম্পূর্ণ বিনষ্ট ও ধ্বংস হয়ে যায়। এতদ্যতীত, দ্বীন সম্পর্কে সজাগ ও সচেতন মুসলমানরা উল্লেখিত "শুদ্ধি সংগঠন আন্দোলনের” বিরুদ্ধে দ্বীনের হেফাজতের নিমিত্তে কার্যকরী পদক্ষেএ-্্রইন -করিউস্ধাধ্বু ইয়েছিলেন। তৎকালীন সময়ে “জমিয়াতুল ওলামার” সর্বাত্মক প্রচেষ্টা এ ক্ষেত্রেই নিয়োজিত ছিল” এছাড়া সে সময় “জমিয়াতুল ওলামা” “আল-জমিয়াত” নামে নিজেদের একটি পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে । মাওলানা মাওদুদী সাহেবকে উক্ত পত্রিকার সম্পাদক নিযুক্ত করা হয় এবং তখন তার যৌবন কাল ছিল । আমি “আল-জমিয়াত” পত্রিকার মাধ্যমেই সর্বপ্রথম তার নামের সাথে পরিচিত' হই। পূর্বেও উল্লেখ করা হয়েছে যে, সে সময় বৃটিশ সরকারের বিরুদ্ধে সংগ্রামী প্রচেষ্টাসমূহ স্তিমিত হয়ে পড়েছিল এবং কংগ্রেসের পক্ষ থেকেও কোন আন্দোলন সংগ্রাম অব্যাহত ছিল না। ১৯৩০ সাল থেকে পুনরায় স্বাধীনতা সংগ্রাম শুরু ১৯৩০ সালে বৃটিশ সরকারের বিরুদ্ধে কংথেস পুনরায় স্বাধীনতা সংগ্রাম. শুরু করে । পক্ষান্তরে, “জমিয়াতুল ওলামা”-ও এ সংগ্রামে কংথেসের সাথে যৌথভাবে অংশ নেওয়ার জন্য দলের “আম্রোহা” অধিবেশনে সিদ্ধান্ত গ্রহণ করে । অতঃপর কংগেসের সাথে সংগ্রামের ময়দানে অবতীর্ণ হয়। তৎকালীন সময়ে আমার অবস্থা ও দায়িতৃসমূহ পূর্বেই উল্লেখ করা হয়েছে যে, আমি “জমিয়াতুল ওলামার” সাথে সম্পৃক্ত ছিলাম ।.আমার এ সম্পর্ক যদিও মানসিক ও চৈত্তিক দিক দিয়ে অত্যন্ত গভীর ও সুদৃঢ় ছিল এবং দেশের স্বাধীনতার ব্যাপারে সর্বপ্রকার প্রচেষ্টা ও ত্যাগ স্বীকারকে আমি “ফি সাবিলিল্লাহ” মনে করতাম ও. বুঝতাম, কিন্তু এতদ্সত্তেও এ ব্যাপারে রাজনৈতিক আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ১৭ প্রচেষ্টা এবং আন্দোলনের কর্মক্ষেত্রে নামে মাত্রই আমি শরীক ছিলাম । কেননা, তৎকালীন সময়ে শিক্ষকতাই ছিল আমার প্রধান দায়িত্ব । এতদ্যতীত আর্য-হিন্দুদের পক্ষ থেকে পরিচালিত “শুদ্ধি” আন্দোলনের (যা উপরে বর্ণিত হয়েছে) ফলে তখনকার সময়ে আর্ধ-হিন্দু ও মুসলমানদের মধ্যে বিতর্ক সভা ও মোনাযারার ময়দান বেশ উত্তপ্তই ছিল। এক্ষেত্রেও আল্লাহ তাআলা আমাকে ইসলামের পক্ষে কথা বলার ও প্রতিনিধিত্ৃ করার কিছু যোগ্যতা প্রদান করেছিলেন বিধায় আমি সেগুলোতেও অংশগ্রহণ করে যাচ্ছিলাম । অধিকন্তু, কাদিয়ানী ফিতনা ও কাদিয়ানী মুবাল্লিগদের তৎপরতাও সে সময় অত্যন্ত জোরদার ও বেশ বৃদ্ধি পেয়েছিল। তাদের মোকাবিলা করতঃ উক্ত ফিৎনা থেকে উম্মতের হেফাজতের দায়িতৃ পালনের তাওফীকও আল্লাহ্‌ তায়ালা আমার মত দুর্বলকে দান করেছিলেন। অপরদিকে প্রায় একই সময়ে নজ্দের ওহাবী হুকুমতের তৎকালীন শাসক আবদুল আজিজ বিন সউদ শরীফ হোসাইনকে (বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ইংরেজদের সাহায্য ও সমর্থনে যিনি তুকীর খেলাফতে-ওসমানিয়া ও খলীফার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতঃ হেজাযের উপর নিজের কর্তৃত্‌ প্রতিষ্ঠা করেছিলেন) মন্কা-মদীনাসহ সমগ্র হেজায এলাকা থেকে বিতাড়িত করতঃ সেখানে স্বীয় কর্তৃতৃই প্রতিষ্ঠা করে নিয়েছিলেন এবং স্বীয় মতবাদ অনুসারেই রাষ্ট্রীয় ক্ষমতা বলে সেখানে ধর্মীয় সংস্কার সাধন করেন । এ ক্ষেত্রে তিনি মক্কা মোকাররমার কবরস্থান “জান্নাতুল-মোয়াল্লা” ও মদীনা মুনাওয়ারার কবরস্থান “জান্নাতুল-বকীতে” কবরের উপর নির্মিত, গন্থজসমূহ ভেঙ্গে দিয়েছিলেন, (রসূলুল্লাহ (সঃ)-এর হেদায়াতের স্পষ্ট বিরোধিতা করত) যা কোন কোন আহ্‌লে বাইত ও সাহাবায়ে কেরামের মাজারের উপর কোন এক সময় নির্মিত হয়েছিল | হেজাষের এ ঘটনার পরিপ্রেক্ষিতে হিন্দুস্থানের বিভিন্ন শ্রেণীর কবর-পূজারীর দল, বেদআতী ও শিয়া সম্প্রদায় এক্যফ্রন্ট গঠনপূর্বক “ওহাবী ও ওহাবী মতবাদের” বিরদদ্ধে বক্তৃতা ও লেখনীর মাধ্যমে এক ঝটিকা অভিযান শুরু করে । এখানে হিন্দুস্থানে শাহ্‌ ইসমাঈল শহীদ (রঃ) এবং তার “দাওয়াতে তাওহীদ” ও সুন্নাতের পতাকাবাহী দেওবন্দী ওলামায়ে কেরামদেরকেই তারা তাদের আক্রমণের মুল লক্ষ্য বানায় । উপরত্ত, কাফের আখ্যা দেয়া, বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে মাওলানা আহমদ রেজা বেরেলবী কর্তৃক প্রবর্তিত সেই পুরাতন ফিতনা পুনরুজ্জীবিত হয়ে বেশ জোরদার হয়ে উঠে, যা “খেলাফত আন্দোলন” চলাকালীন সময়ে সমূলেই উৎপাটিত হয়েছিল। এ ক্ষেত্রেও বিতর্কসভা ও মোনাযারার ময়দান বেশ উত্তপ্ত হয়ে যায়। এ বিষয়ে আমি আল্লাহ্‌ তাআলার তাওফীকে হক মতবাদ ও আহ্‌লে হকের পক্ষে প্রতিনিধিত্ করা ও কথা বলায় সক্রিয় অংশ নিয়েছিলাম ৷ মোদ্দা কথা, দীর্ঘকাল পর্যন্ত শিক্ষকতার সাথে সাথে ইসলামের পক্ষে কথা বলা এবং দ্বীনে-হক ও আহ্‌্লে হকের বিরুদ্ধে পরিচালিত আক্রমণসমূহে্র প্রতিরোধ করার ক্ষেত্রসমূহেও আমার বিশেষ ভূমিকা ছিল বৈকি। আল্লাহ্‌ তায়ালা নিজ মেহেরবানী দ্বারা নিস -বিচ্যুতিসমূহ ক্ষমা করুন।

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।