My Interaction With Maududi And Important Details by Maulana Monzur Nomani
/ ٦٤
📝 نص 📖 PDF

///.3/ধা01- ১৪ :. আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ দেওবন্দের ছাত্রজীবন ও * “জমিয়াতুল ওলামার” সাথে সম্পর্ক স্থাপন পূর্বেও উল্লেখ করা হয়েছে যে, এসব ঘটনাপ্রবাহ ছিল আমার ছাত্র জীবনে । পরবর্তী সময়ে আমার শিক্ষাজীবনের শেষ দু'বছর আমি দারুল উলুম দেওবন্দেই অতিবাহিত করি । উল্লেখ্য যে, এখানে আমি ঘাট বছর পূর্বের দারুল উলৃম দেওবন্দের কথাই বলছি। মাত্র ৩/৪ বছর আগে হযরত শায়খুল হিন্দ (রঃ) ইন্তেকাল করেছেন । “খেলাফত আন্দোলন” দ্বারা আমার মধ্যে যে উৎসাহ- উদ্দীপনার সৃষ্টি হয়েছিল, দেওবন্দের পরিবেশ তার সহায়ক হওয়ার কারণে সে উৎসাহ-উদ্দীপনা আরো বৃদ্ধি পাচ্ছিল ও সুদৃঢ় হয়ে উঠেছিল । “খেলাফত আন্দোলন” থেমে গিয়েছিল বটে, কিন্তু সে আন্দোলনের দ্বারা সৃষ্ট উৎসাহ-উদ্দীপনার খোরাক হিসেবে মুসলমানদেরই সংগঠন “জমিয়াতুল ওলামা হিন্দ” কার্ধক্ষেত্রে থেকেই গিয়েছিল । দারুল উলুম দেওবন্দে শিক্ষাপ্রাপ্ত আমাদের ন্যায় লোকেরা নিজেদের পূর্বসুরীদের সংস্পর্শে থেকে এ ংগঠনকে নিজেদেরই সংগঠন ধারণা করতঃ তার সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নিতেন । সে মতে আমি নিজেও উক্ত সংগঠনের সাথে জড়িত হয়েছিলাম । তৎকালীন সময়ে এ সংগঠন সত্যিকার অর্থে “জমিয়াতুল ওলামা” ছিল। কেবলমাত্র ওলামায়ে কেরামই এ সংগঠনের সদস্য ও কর্মকর্তা হতে পারতেন । অবশ্য তখনও এ সংগঠন অন্যান্য রাজনৈতিক দলসমূহের ন্যায় সর্বশ্রেণী থেকে সাধারণ সদস্য সংগ্রহ ও নির্বাচন পদ্ধতি গ্রহণ করেনি । যদিও আমাদের এ সংগঠনে দেওবন্দী ছাড়াও অন্যান্য শ্রেণী ও মতানুসারী এক বিপুল সংখ্যক ওলামায়ে কেরাম অন্তর্ভুক্ত ছিলেন, আবার তারা এর গুরুত্পূর্ণ দায়িত্ব ও পদে অধিষ্ঠিত ছিলেন, যেমন, মাওলানা আবুল কালাম আযাদ, আহলে হাদীস গ্রুপের ওলামায়ে কেরাম, ফিরিঙ্গী মহল গ্রুপের ওলামায়ে কেরাম, বদায়ুনী গ্রুপের ওলামাদের মধ্যে মাওলানা আজাদ সুবহানী, মাওলানা নেছার আহমদ কানপুরী, মাওলানা ফাখের এলাহাবাদী, (মাওলানা আহমদ রেজা খানের খলীফাদের মধ্যে) মাওলানা মুখতার আহমদ মিরাটা প্রমুখ, তার ভাই মাওলানা নজীর আহমদ খজন্দী ও মাওলানা আবদুল আলীম মিরাটী (পাকিস্তানের মাওলানা নুরানী মিয়ার শ্রদ্ধেয় মরহুম পিতা)। তবুও “জমিয়াতের” বেশী সংখ্যক সদস্য ও কর্মকর্তা দেওবন্দী ওলামায়ে কেরাম ছিলেন ।-২ ২. মাওলানা আহমদ রেজা খান বেরেলবী “খেলাফত আন্দোলনের” কষ্টর বিরোধী ছিলেন । নিজের স্বভাব অনুযায়ী তিনি এ বিষয়ের উপর কয়েকখানা পুস্তকও রচনা করেছিলেন। কিন্তু মাওলানা মুখতার আহমদ মিরাটীসহ তার কতিপয় খলীফা এ বিষয়ে তার বিরুদ্ধাচরণ .করেছিলেন। যা তার বিরুদ্ধে বিদ্রোহের নামান্তর । -(নোমানী) /€1 /১8.0017 আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ১৫. এতদ্সংক্রান্ত বিষয়ে তৎকালীন সময়ে এক মজার কথা চালু হয়েছিল যে, কোন এক সময় (হানাফী মতানুসারী বদামুনী) মাওলানা আবদুল মাজেদ বদায়ুনী মরহুম অভিযোগের সুরে সলফী গ্রপের মরহুম মাওলানা আবুল কালাম আযাদকে বলেন, আমাদের “জমিয়াতের” নাম হল “জমিয়াতুল ওলামা, হিন্দ” । কিন্তু প্রকৃতপক্ষে জমিয়াতে ওলামায়ে দেওবন্দ”ই হতে চলেছে। উত্তরে, তখন মাওলানা আবুল কালাম আযাদ নিজের স্বভাব সুলভ বিশেষ ভঙ্গিতে বলেন যে, “ভাই, ভারতে যখনই “জমিয়াতুল ওলামা” প্রতিষ্ঠিত হবে, তখনই তার গঠন-প্রকৃতি এ ধরনেরই হবে বৈ কি। কেননা, এখানে গলামা তৈরীর কাজ একমাত্র দেওবন্দই সম্পাদন করছে। রা ঘখনই ওলামাদের একত্রিত করা হবে, তখন তাদের সংখ্যাই বেশী হবে । যদি আমরা আপনারা একাজ সম্পাদন করে যেতাম, তাহলে আমাদের সংখ্যাই বেশী হতো ।” স্বাধীনতা আন্দোলনে কংগ্েসের সাথে যৌথ কার্যক্রম “খেলাফত আন্দোলন” চলাকালীন সময়ে দেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে “ভারতীয় জাতীয় কংগ্রেসের” সাথে যৌথ কার্ষক্রম গ্রহণের যে মূলনীতি প্রণয়ন করা হয়েছিল, পরবর্তী সময়ে “জমিয়াতুল ওলামা”-ও একইভাবে সে নীতির উপর কায়েম ছিল। কেননা, “জমিয়াতের” দৃষ্টিতে দেশের স্বাদীনতা লাভের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় ও অপরিহার্য বিষয় ছিল। স্বাধীনতা সম্পর্কে “জমিয়াতের” বিশেষ দৃষ্টিভলি এখানে সবিশেষ উল্লেখযোগ্য বিষয় হল যে, দেশের স্বাধীনতা সম্পর্কে “জমিয়াতুল ওলামার” একটি বিশেষ নীতি ও দৃষ্টিভঙ্গি ছিল, যা তদানিন্তন “জমিয়াতের" সম্মেলনসমূহে প্রদত্ত সভাপতির ভাষণগুলোর অনুলিপিসমূহে সংরক্ষিত রয়েছে এবং প্রয়োজনে আজও দেখতে পারা যাবে বৈকি । আর “জমিয়াতের” অধিবেশনসমূহে গৃহীত বিভিন্ন প্রস্তাবেও রয়েছে এ বিশেষ দৃষ্টিভঙ্গি ও নীতির কথা । (বিশেষতঃ বিহারের নায়েবে আমীরে শরীয়ত হযরত মাওলানা মোহাম্মাদ সাজ্জাদ সাহেবের মুরাদাবাদ সম্মেলনে প্রদত্ত সভাপতির ভাষণ, কোলকাতা সম্মেলনে প্রদত্ত হযরত মাওলানা সৈয়দ সুলাইমান নদীর সভাপতির ভাষণ এবং পেশাওয়ার সম্মেলনে দেয়া হযরত মাওলানা আনোয়ার শাহ-এর সভাপতির ভাষণসমূহ |) এখনো আমার স্মরণ আছে যে, তৎকালীন “জমিয়াতুল ওলামা” কর্তৃক রচিত গঠনতন্ত্রে “লক্ষ্য ও উদ্দেশ্য” শিরোনামের অধীনে সম্ভবতঃ প্রথম ধারাতেই লিপিবদ্ধ রয়েছে, “শরীয়তের মূলনীতির আলোকে সমগ্র ভারতের পূর্ণাঙ্গ স্বাধীনতা ।”

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.