///৬/1/খ01/১17/59.-0017 ১২ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ আন্দোলন পরিচালিত হচ্ছিল, তার উপর ইসলামী প্রভাব ও রূপ এমনভাবে প্রাধান্য বিস্তার করেছিল যে, যারা সে দৃশ্য অবলোকন করেনি, তারা তা কল্পনাও করতে পারবেনা । ্ [এখানে অপ্রাসঙ্গিক হলেও একটি কথা উল্লেখ করা অত্যন্ত সমীচীন বিবেচিত হচ্ছে। তা হল, “খেলাফত আন্দোলনের” ন্যায় একটি মহান ও নজীরবিহীন আন্দোলনের নি যাতে রচিত হয়নি যা আমাদের জন্য বিরাট শনাতা ও অতীব দরবের আন্দোলনের ছয় দশক অতিবাহিত হওয়ার পর হালে দেশ ও জাতির একনিষ্ঠ সেবক. প্রখ্যাত সাহিত্যিক এডভোকেট কাজী মোহাম্মদ আদিল আব্বাসী অত্যন্ত পরিশ্রম করে এ বিষয়ের উপর একটি ইতিহাস রচনা করেছেন। তাকে আল্লাহ তাআলা উত্তম পুরস্কার দান করুন। সত্যি বলতে কি, তিনিও “খেলাফত আন্দোলনের” একজন নিরলস কর্মী ছিলেন। এ কারণে তিনি কারাগারেও নিক্ষিড হয়েছিলেন। দৃশ্যতঃ যদি. আল্লাহ পাক তার দ্বারা এ কাজটি না নিতেন, হয়ত কাজটি পরিত্যন্তই থেকে যেত। সন্দেহাতীতরূপে বলা যায় যে, আপন বিষয়ের উপর পুস্তকটি অতি মূল্যবান সংযোজন । তবে হস্থানে এ বাস্তব সত্যই ২থেকেযারে, য়, এ পুস্তক অধ্যয়নেও “খেলাফত আন্দোলনের মাধ্যমে ভারতে যে পরিবেশ পরিস্থিতির সুষ্টি'ইয়েছিল:তার যথাযথ অনমান ও মুল্যায়ন কেউ করতে পারবে না |] | ূ যে দুই-তিন বছর “খেলাফত আন্দোলনের” চরম উন্নতি ও পূর্ণ জোয়ার ছিল (সম্ভবতঃ ১৯২১-২৩ সাল) সে সময় আমি একজন তালেবে এলম হিসেবে আজমগড় জেলার অন্তর্গত প্রসিদ্ধ এলাকা মিউতেই অবস্থান করছিলাম ৷ আমার বিশেষ উস্তাদ ও মুরববী হযরত' মাওলানা করীম বখ্স চক্ষলী (রঃ) (যিনি সম্পর্কে আমার আত্মীয়ও ছিলেন এবং “মিউ” শহরের সুপ্রসিদ্ধ মাদরাসা দারুল উলুমের প্রধান শিক্ষক ও শায়খুল হাদীস ছিলেন) এর হাতে আমার তত্্াবধানের দায়িত্ অর্পিত হয়েছিল । বলা 'মিউ” শহরে যে পরিস্থিতি ও পরিবেশ বিরাজমান ছিল, সম্ভবতঃ ভারতের অন্য ই নু উল: ৭৯০১ 42০ ১১ এ হাদীছটি রসূল সেঃ)-এর এক ওসীয়তেরই অংশ বিশেষ । এর মর্মীর্ঘ হল যে ইহুদী ও খৃষ্টানদেরকে আরব ভূমি থেকে বহিষ্কার করে দেওয়া হোক। আরবের সীমানায় তাদেরকে থাকার ও বসবাস করার অনুমতি দেওয়া যাবে না”। পক্ষান্তরে যেসব মূলনীতির উপর খেলাফত আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল, রসূল (সঃ)-এর ওসীয়তের এ বিশেষ অংশটিও তন্মধ্যে একটি ছিল। ফলে বক্তৃতাসমূহে এ হাদীছটি এত বেশী পাঠ করা হত যে ভরি এমনকি অনেক হিন্দু ভাইরাও এ হাদীছটি অতি সহজে আবৃত্তি করতেন। ৭ আমার সাহচর্ষের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ ১৩ কোন ছোট-বড় শহরে সে রকম ছিল না। ধারণা করা হত যে, সেখানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েই গিয়েছে । আন্দোলনের কর্মসূচীর মধ্যে যেহেতু সরকারী অফিস আদালতসমূহের সাথে অসহযোগিতাও অন্তর্ভুক্ত ছিল, তাই খেলাফত কমিটি সেখানে নিজস্ব আদালতও প্রতিষ্ঠা করে নিয়েছিল । আমার স্থৃতিপটে এখনও ভাস্বর হয়ে আছে যে, মিউ শহরের প্রবীণ বুযর্গ শাহী জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বশীরুল্লাহ সাহেব, ফাজেলে দারহ্ল উলুম দেওবন্দ, মাওলানা মোহাম্মদ জমীর সাহেব, মাওলানা আবদুল্লাহ শায়েক সাহেব মরহুম (তিনি আহলে হাদীছের অত্যন্ত মেধাবী ও বিশেষ যোগ্যতাসম্পন্ন আলেম ছিলেন) উক্ত আদালতের বিচারপতিরূপে নিযুক্ত হয়েছিলেন । হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের বিভিন্ন ধরনের মামলা-মোকদ্দমা এ আদালতেই দায়ের করা হত। আবার এ আদালত হতেই সর্বপ্রকার মামলা-মোকদ্দমার রায় ঘোষণা করা হত। বাদী-বিবাদী উভয় পক্ষই এ সব রায় বিনা বাক্য ব্যয়ে মাথা পেতে মেনে নিত। কোন কোন সময় কিছু খখ্যক উশৃঙ্খল মুসলমান তাড়ি পান করে বসত। “খেলাফত আন্দোলনের” স্বেচ্ছাসেবক বাহিনী, যারা পুলিশের দায়িত্ পালনে নিযুক্ত ছিল, তাদেরকে আদালতে হাজির করত এবং আদালত তাদেরকে বেত্রাঘাত করার নির্দেশ দিতেন । সাথে সাথে তা কার্যকরী করা হত । এহেন কঠোর শাস্তির বিরুদ্ধে কখনো কেউ বিদ্রোহ ও ধৃষ্ঠতা প্রদর্শন করেনি । অবশ্য মিউ শহরে সরকারী থানা ও অফিস-আদালত সবই ছিল, কিন্তু তখনকার সময়ে এ সব সরকারী প্রতিষ্ঠানের কোন কাজই ছিল না বললে অত্যুক্তি হবে না। এর ফলে সাধারণ মানুষের চরিত্র ও আচার-আচরণের উপর বিরাট প্রভাব পড়েছিল । ফলে ঝগড়া-বিবাদ ও অপরাধ প্রবণতা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল । অন্ততঃ মিউ শহরের দৃশ্য এমন ছিল যে, সেটি একটি নিরাপদ দেশ, বরং ইসলামী রাষ্ট্রের রূপ ধারণ করেছিল। | ্ আগেই যেমন উল্লেখ করা হয়েছে যে, এ পরিবেশ দু'তিন বছর অবধি বিরাজমান ছিল। অতঃপর ১৯২৩ সালে মবস্তা কামাল পাশা কর্তৃক “খেলাফতের” বিলুপ্তি ঘোষিত হওয়ার ফলে “খেলাফত আন্দোলনের” মূল ভিত্তি ধসে পড়ে । অন্যদিকে দেশের মধ্যে . এমন কিছু অবস্থার সৃষ্টি হয়েছিল, যার ফলে সে পরিবেশও বিনষ্ট হয়ে যায়। এতদৃসত্েও “খেলাফত আন্দোলনের” বেশ কিছু সুদূর প্রসারী গুরুতুপূর্ণ প্রভাব বিদ্যমান থেকে গিয়েছিল । যেমন, সাধারণ মানুষের অন্তরেও ইংরেজ সরকারের বিরোধিতা ও শত্রুতার সাহস সুদৃঢ় হয়েছিল, তাদের অন্তর হতে সরকারের ভয়ভীতি সম্পূর্ণ রূপে মুছে গিয়েছিল। আর আমাদের ন্যায় মানুষেরা তো “নিজেদের সরকার” গঠনের স্বপ্ন দেখছিল । তা না হলেও অন্ততঃ “খেলাফত আন্দোলন” চলাকালীন সময়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সে পরিবেশের স্বপ্ন দেখে যাচ্ছিলাম । যা আমি নিজেই মিউ শহরে প্রত্যক্ষ করেছি।
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.