ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন | বিশ্বাস।€) তাফসীরকাররা এ ব্যাপারে একমত যে, “হযরত ওযায়ের আল্লাহর পুত্র” এ কথা সকল ইহুদী বলতো না, বলতো তাদের একটা গোষ্ঠী । | ৃ 'মদীনার ইহুদীদের মধ্যেও কেউ কেউ ছিলো এ কথার প্রবক্তা। এদের সম্পর্কেই আল্লাহ বলেছেন, “ইহুদীরা বলেছে, আল্লাহর হাত শেকলে বাধা । আসলে ওদের হাতই শেকলে বাধা ।....... অন্যত্র বলেছেন, “যারা বলেছে যে, আল্লাহ দরিদ্র এবং আমরা ধনী, তারা কুফরী করেছে।' আল্লাহ তায়ালা যখন বলেছিলেন, “আল্লাহকে কে উত্তম খণ দেবে?' তখন তার জবাবে /৮%78518598058/88/4888 পারে । তাই সেটা হয়তো আমাদের পর্যন্ত পৌছেনি। “ইবনে ইসহাক, ইবনে জারীর, ইবনে আবি হাতেম, নিরনরিন রি ররর ২7 আব্বাস থেকে বর্ণনা করেন যে, সালাম বিন মুশকিম, নোমান বিন আওফা, আবু আনাস, শাস বিন কায়েস ও মালেক বিন সাইফ মদীনার এই ক'জন ইহুদী নেতা রসূল (স.)-এর কাছে এসে একবার বলেছিলো, “আমরা কেমন করে তোমার অনুসারী হই? তুমি তো আমাদের কেবলাও ছেড়ে দিলে, আর ওযায়ের যে আল্লাহর পুত্র, সে কথাও মানো না।' এটা সুবিদিত যে, যে সব খৃষ্টান মসীহকে আল্লাহর. পুত্র বলেছিলো, তারা আসলে ইহুদী ছিলো। হযরত ঈসা (আ.)-এর সমসাময়িক ইসকান্দারিয়ার ইহুদী দার্শনিক কিলো বলতেন, আল্লাহ আমাদের পিতা । তিনি নিজের কথা দ্বারাই যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন। এ হিসাবে মোহাম্মদ (সে.)-এর আগমনের পূর্বে কেউ কেউ যে বলেছেন, ওযায়ের এই অর্থেই আল্লাহর পুত্র, সেটা অবাক হবার মতো কোনো কথা নয় ।' এ বর্ণনা থেকে স্পষ্ট হয়ে যায়, ইহুদীদের এ উক্তিকে কোরআনে উদ্ধৃত করার পেছনে কী উদ্দেশ্য নিহিত রয়েছে, বিশেষত যে প্রেক্ষাপট এই আয়াতগুলোতে প্রতিফলিত, তার আলোকে । বস্তুত আহলে কেতাবের একটা গোষ্ঠীর আকীদা বিশ্বাস এতোই বিকৃত যে, তার উপস্থিতিতে তারা কিছুতেই আল্লাহর প্রতি বিশ্বাসী বলে দাবী করতে পারে না। তাদের এই ভ্রষ্টতা ও বিকৃতি দেখানোই এর উদ্দেশ্য । আর এই ভ্রষ্টতার কারণেই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দানের উদ্দেশ্য তাদেরকে মুসলমান হবার জন্যে বলপ্রয়োগ করা নয়। বরং যে শক্তির বলে তারা ইসলামের পথ আগলে রেখেছে, সেই শক্তিকে ধ্বংস করা এবং ইসলামের শক্তির সামনে তাদের বশ্যতা স্বীকার করানো, যাতে সাধারণ জনগণ ইসলাম কিংবা কুফরী কোনো পক্ষ থেকেই কোনো বল প্রয়োগের সম্মুখীন না হয়ে সম্পূর্ণ স্বাধীনভাবে ইসলাম ও | কুফরীর মধ্য থেকে যেটা ইচ্ছা গ্রহণ করতে পারে। | পক্ষান্তরে খৃষ্টানরা যে হযরত ঈসাকে আল্লাহর পুত্র এবং তিন খোদার একজন বলে অভিহিত করে থাকে, সেটা তাদের সুপ্রসিদ্ধ আকীদা । তাদের সমগ্র জনগোষ্ঠীই এই বিশ্বাসের অনুসারী । খৃষ্টানদের আদি গুরু পল যখন হযরত ঈসার আনীত তাওহীদী আকীদাকে বিকৃত করে, তারপর খৃষ্টীয় একাডেমীগুলো ওই বিকৃতিকে চিরস্থায়ী ও পরিপূর্ণ রূপ দেয় এবং তাওহীদী আকীদাকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করে, তখন থেকে সমগ্র খৃষ্টান জগতের আকীদা বিশ্বাস চলে আসছে এটাই ।. (১) বিষয়টাকে এত ঘোরালো করার কোন অবকাশ থাকে বলে আমার মনে হয় না । কোরআন স্পষ্ট করেই বলেছে যে, ইহুদীদের উক্তি “ওযায়ের আল্লাহর পুত্র“ এবং খৃষ্টানদের উক্তি “মসীহ আল্লাহ্র পুত্র' উভয়ই পূর্ববর্তী কাফেরদের বক্তব্যের অনুরূপ । কারণ কাউকে আল্লাহর পুত্র বললেই সে আল্লাহর" সত্য ধর্ম থেকে খারিজ হয়ে কাফের ও মোশরেকদের অন্তরক্ত হয়ে যায়। . | . | ///7://7////,2/7/794/,9/0/%5.29%
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।