ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন তভাকস্ীীল্র কী যিলালিল | বাস্তবায়িত করার সুযোগ সৃষ্টি হবে। কেবল সেই দিনই এ সব ফেকাহ শাস্ত্রীয় বিধান নিয়ে আলোচনা, তার বাস্তবায়নের চিন্তা ভাবনা এবং উদ্ভূত পরিস্থিতির আলোকে নতুন আইন ও বিধি প্রণয়ন সংগত হবে। অন্যথায় 'নিছক তাত্তিক জগতে কাল্পনিক বিধি প্রণয়নে কালক্ষেপণ করা সমীচীন হবে না। আলোচ্য আয়াতটার তাফসীর আমি মৌলিক ও নীতিগত দিক দিয়ে করাই সংগত মনে করেছি। কেননা এটা আকীদা বিশ্বাস ও আদর্শ সংক্রান্ত বিধির সাথে জড়িত এবং ইসলামী জীবন বিধানের প্রকৃতি ও মেযাজের সাথে সম্পৃক্ত। তাই আমার আলোচনাও এরই মধ্যে সীমিত রেখেছি। ফেকাহ শাস্ত্রীয় খুঁটিনাটি বিধানের আলোচনায় প্রবৃত্ত হইনি । কেননা ইসলামী বিধানের গুরুত্ব ও বাস্তবতার প্রতি আমি সম্মান দেখাতে চাই এবং তাকে হাস্যকর কাল্পনিকতার উর্ধে রাখতে চাই। আসুন এবার ৩০ নং আয়াতের তাফসীরে মনোনিবেশ করি। ইহুদীরা বলে, উযায়ের আল্লাহর পুত্র । আর খৃষ্টানরা বলে, মসীহ আল্লাহর পুত্র । ........ __ আন্াহ তায়ালা যখন মুসলমানদের নির্দেশ দিলেন যে, জিযিয়া না দেয়া পর্যস্ত আহলে কেতাবের সাথে যুদ্ধ চালিয়ে যাও, তখন মদীনার মুসলমান সমাজে যে পরিবেশ ও পরিস্থিতি বিরাজ করছিলো, তার কথা সুরার ভূমিকায় এবং বর্তমান পর্বের ভূমিকায় সবিস্তারে আলোচনা করেছি। ওই আলোচনায় আমি বিশ্লেষণ করেছি যে, মুসলিম সমাজে বিরাজমান সেই পরিস্থিতি ও পরিবেশ যুদ্ধের এই আদেশকে আরো শক্তিশালী ও জোরদার করার আহ্বান জানাচ্ছিলো, যুদ্ধকে অনিবার্ধ ও অপরিহার্য করে তোলার কারণ ও উপাদানগুলো স্পষ্টতর করে দিচ্ছিলো এবং সেই সব সন্দেহ সংশয় দূরীভূত করে দিচ্ছিলো, যা অনেকের মনকে যুদ্ধে যাওয়ার ব্যাপারে দ্বিধাৰিত করে তুলেছিলো ৷ বিশেষত, এই আদেশ মানলে সিরিয়া সীমান্তে গিয়ে রোমকদের সাথে লড়াই করতে হবে- এ কথা ভেবে অনেকে দ্বিধাবিত ছিলো । কারণ আরবরা ইসলামের আগে থেকেই রোমকদের ভয়ে জড়সড় ছিলো । কেননা রোমকরা আরবের উত্তরাংশে আধিপত্য বিস্তার করে রেখেছিলো দীর্ঘকাল ব্যাপী । তা ছাড়া কোন কোনো আরব গোত্র তাদের তল্লীবাহক এবং গাসসানী শাসকরা তাদের আধিপত্যের কাছে নতজানু ছিলো । এ কথা সত্য যে, তাবুক অভিযান রোমকদের সাথে মুসলমানদের জন্যে প্রথম অভিযান ছিলো না, বরং ইতিপূর্বে রোমক ও মুসলমানদের সর্বশেষ বড় ধরনের যুদ্ধ সংঘটিত হয়েছিলো মুতায় । আগে আরবরা রোমক ও পারসিকদের সাথে লড়াইয়ের সাহস তো দূরের কথা, চিন্তাও করতো না এবং তাদের যা কিছু বীরত্ব বাহাদুরীর পরিচয় পাওয়া যেতো, তা নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ, হত্যা, ডাকাতি ও লুটতরাজের মধ্য দিয়েই পাওয়া যেতো । ইসলাম গ্রহণের পর আল্লাহ তায়ালা তাদের এতটা গৌরবাবিত ও পরাক্রমশালী করলেন যে, তারা রোমক ও পারসিকদের সাথেও যুদ্ধের ঝুঁকি নিতে শুরু করলো । কিন্তু এতদসন্তেও রোমকভীতি তাদের মনে কিছু না কিছু অবশিষ্ট ছিলো । বিশেষত যাদের মধ্যে প্রকৃত ইসলামী কিন্তু এই ভীতি মুসলমানদের স্বার্থের অনুকূল ছিলো না, বিশেষত যখন রোমকদের সৈন্যসংখ্যা আরব খৃষ্টান সমেত দু'লাখে গিয়ে ঠেকেছিলো। পরিবেশ ও পরিস্থিতির এই সমস্ত বৈশিষ্ট্য ও উপাদান, উন্লিখিত যুদ্ধাদেশের কঠোরতাকে তুলে ধরা, মুসলমানদের মন থেকে সন্দেহ-সংশয় ও স্থবিরতা দূর করা এবং উক্ত কঠোরতার কারণ স্পষ্ট করার জন্যে অধিকতর ব্যাখ্যা বিশ্লেষণের দাবী জানাচ্ছিলো । পরিবেশ ও পরিস্থিতির এসব বৈশিষ্টের মধ্যে স্বয়ং মুসলমানদের সমাজে ইতিমধ্যে যে বিবর্তন ও সমবয় ঘটেছে, তা [৯ সুা আত তাওবা________ ৫৯. লাল 55 নিল /7//:/ /7777%./5///1791.0/175.49%
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।