ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন ইসলামের বিরুদ্ধে খৃষ্টবাদের ঘোষিত যুদ্ধের পর্যালোচনায় আমি আর এগুতে চাইছিনা । কিছু কিছু ইতিপূর্বেও এই তাফসীরের বিভিন্ন স্থানে প্রসংগক্রমে আলোচনা করেছি ও করবো । এখানে সংক্ষিপ্ত বিবরণ দিয়ে বিস্তারিত বিবরণের জন্যে অন্যান্য গ্রস্থাবলী পড়ে দেখার পরামর্শ দিচ্ছি । (১) এই সংক্ষিপ্ত আলোচনা থেকে ইতিপূর্বে আমি মানুষকে স্বাধীনতা দান সংক্রান্ত ইসলামের ঘোষণার প্রকৃতি ও ধরন সম্পর্কে যে কথা বলে এসেছি, তা থেকে এবং যে আন্দোলন এই ঘোষণাকে বাস্তবায়িত করার জন্যে সারা বিশ্বে কাজ করছে তাকে ধ্বংস করার জন্যে বিশ্বব্যাপী জাহেলিয়াতের অব্যাহত প্রচেষ্টা থেকে আমরা দেখতে পাই যে, সূরা তাওবায় বর্ণিত এই সর্বশেষ ও চূড়ান্ত বিধিসমূহ এই সমস্ত তথ্যের সমাবেশের অনিবার্ধ দাবী ও স্বাভাবিক ফল । এ বিধিগুলো কোনো বিশেষ যুগ বা পরিস্থিতির মধ্যে সীমিত নয়। আর এই চূড়ান্ত বিধানগুলো পূর্ববর্তী সুরাগুলোতে নাধিল হওয়া অস্থায়ী ও পর্যায় ক্রমিক বিধানগুলোকে রহিত করেনি । তাই যে পরিবেশ ও পরিস্থিতিতে ওই পূর্ববর্তী বিধানগুলো নাযিল হয়েছিলো, অনুরূপ পরিস্থিতি ও পরিবেশে ওই বিধানগুলো বলবত হওয়ার পথে কোনো বাধা নেই। বিভিন্ন পর্যায়ে নিত্য নতুন উপায় উপকরণ দ্বারা মানব সমাজকে বাস্তবসম্মতভাবে মোকাবেলা করার জন্যে ইসলামের চিরস্থায়ী স্বাভাবিক ও বিপ্রবী বিধান সব সময়ই চালু ও কর্মোপযোগী আছে ও থাকবে । এ কথা সত্য যে, এই সূরায় বর্ণিত বিধানগুলো আরব উপদ্বীপের একটা সুনির্দিষ্ট অবস্থার সাথে সংশিষ্ট ছিলো । এ কথাও সত্য যে, তবুক অভিযানের যে সামরিক তৎপরতার প্রয়োজন ছিলো, তার জন্যে আইনগত প্রস্তুতি গ্রহণের তাগিদেই এ বিধিগুলো নাযিল হয়েছিলো । এর উদ্দেশ্য ছিলো ইসলাম ও মুসলমানদের ওপর চরম আঘাত হানার জন্যে আরব উপদ্বীপের সমগ্র সীমান্ত জুড়ে রোমকরা ও তাদের তাবেদাররা যে সৈন্য সমাবেশ ঘটাচ্ছিলো, তার মোকাবেলা করা। বস্তুত সূরা তাওবার কেন্দ্রীয় বিষয়ই হচ্ছে তবুক অভিযান । কিন্তু ইসলাম ও মুসলমানদের প্রতি আহলে কেতাবের আচরণ ও দৃষ্টিভংগি কোনো নির্দিষ্ট এতিহাসিক স্তর থেকে জন্ম নেয়নি এবং তা কোনো বিশেষ স্তরের মধ্যে সীমাবদ্ধও নয় । এটা একটা চিরন্তন ও শাশ্বত সত্য থেকে জন্ম নিয়েছে। অনুরূপভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আহলে কেতাবের যুদ্ধও কোনো নির্দিষ্ট এতিহাসিক কালের সৃষ্ট নয়। এ যুদ্ধ তাদের পক্ষ থেকে আজও অব্যাহত রয়েছে ও চিরদিন থাকবে । শুধু মুসলমানরা পুরোপুরিভাবে ইসলাম ত্যাগ করলেই তারা শান্ত হবে। অন্যথায় ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে তাদের এ যুদ্ধ ঘোষণা চরম হঠকারিতা, গোয়ার্তুমি ও ধ্বংসাত্মক পন্থায় অব্যাহত থাকবে এবং তা ইতিহাসের যে কোনো যুগে ও যে কোনো পন্থায় চালিয়ে যাবে । কাজেই এ সূরায় যে সব আইনগত বিধি অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলো মৌলিক, সর্বাত্মক ও চিরস্থায়ী বিধি। কোনো স্থান ও কালের সাথে তার কোনো সম্পর্ক নেই। তবে এ সব বিধির বাস্তবায়ন শুধু ইসলামী আন্দোলন ও বিপ্লবের পদ্ধতির আলোকেই হবে । ওই সব বিধি নিয়ে নানা কথাবার্তা হওয়ার আগে এবং পরবতীকালের নামধারী মুসলিম বংশধরগুলোর হীনতা ও দীনতার দায় আল্লাহর শাশ্বত ও অক্ষয় দ্বীনের ঘাড়ে চাপানোর আগে ওই আন্দোলন ও বিপ্লবের পদ্ধতিকে উপলব্ধি করা জরুরী । _ ইসলামের ফেকাহ শাস্ত্রীয় বিধিগুলো ইসলামী বিধান অনুসারে পরিচালিত আন্দোলনেরই সৃষ্টি। অতীতেও এরূপ ছিলো, ভবিষ্যতেও থাকবে । এই সত্যকে পাশাপাশি বিবেচনা না করে কোরআনের আয়াতগুলোকে বুঝা যাবে না। ইসলামী বিধানের আলোকে পরিচালিত আন্দোলনের সাথে যুক্ত হলে কোরআনের আয়াতগু লোর যে অর্থ হয় আর আন্দোলনশূন্য পরিবেশে যে অর্থ হয়, এই উভয় অর্থের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে । তবে এ কথাটা মনে রাখতে হবে যে, “আন্দোলন ইসলামী নীতি অনুসারেই' হতে হবে। ইসলামী বিধান বহির্ভূত কোনো আন্দোলন গ্রহণযোগ্য নয়। (১) রতটি সচেতন মানুষ যিনি পৃথিবীর কোথায় কি ঘটছে তার মোটামুটি খবর রাখেন তার জন্যে ফন হয় এ ব্যপারে নতুন আর কোনো উদ্ধৃত্তির প্রয়োজন নেই ।-সম্পাদক ৯ সুরা আত তাওবা - ৫৯০১ পানা ১০ ন্মহি্ল ৯. | /7//:/ /7777%./5/7//1791.0/175.49%
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।