ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন প্রাণের নিরাপত্তা দিয়ে যে অংগীকার করেছিলো তা ভংগ করে । এরপর সে হত্যা ও লুটপাটে সমস্ত সীমা ছাড়িয়ে যায়। এই অত্যাচারের ফলেই মহানুভব সালাহুদ্দীন আইয়ুবীর আবির্ভাব ঘটে, যিনি বাইতুল মাকদেসের খৃষ্টানদের ওপর করুণা প্রদর্শন করেছিলেন । তাদেরকে কোনো কষ্ট দেননি । উপরক্তু রোগাক্রান্ত খৃষ্টায় সেনাপতি ফিলিপকে ওষুধ ও পথ্য দিয়ে সাহায্য করেন ।' অনুরূপভাবে, অপর এক খৃষ্টান লেখক যুর্জা বলেন, 'ৃষ্টানরা বাইতুল মাকদেস সফরের সূচনা করেছিলো নৃশংসতম আচরণের মাধ্যমে । তীর্থযাত্রীদের এক একটা দল এক একটা প্রাসাদ দখল করার সময় রক্তের স্রোত বইয়ে দিয়েছিলো । নৃশংসতায় তারা সকল সীমা ছাড়িয়ে গিয়েছিলো । এমনকি কেউ কেউ নিরীহ লোকদের পেট চিরে নাড়ি ভুঁড়ির ভেতরে কোথাও মুদ্রা লুকিয়ে আছে কিনা খুঁজে দেখছিলো। কিন্তু ] সালাহুদ্দীন যখন বাইতুল মাকদেস পুনর্দখল করলেন, তখন খৃষ্টানদেরকে জান মালের পূর্ণ নিরাপত্তা দিলেন। তাদের সাথে সম্পাদিত সকল চুক্তি অক্ষরে অক্ষরে পালন করলেন । মুসলমানরা তাদের শক্রদের প্রতি শুধু নিরপেক্ষ আচরণই করলো না, বরং সদয় আচরণ করলো । এমনকি সালাহুদ্দীনের ভাই মালিক আদিল এক হাজার যুদ্ধবন্দীকে মুক্তি দিলেন, সমস্ত আর্মেনীয়কে ক্ষমা প্রদর্শন করলেন । বিতরিককে ক্রুশ ও গীর্জার অলংকারাদি নিয়ে যাওয়ার অনুমতি দিলেন এবং রাজকন্যা ও রাণীকে নিজ নিজ স্বামীর সাথে সাক্ষাতের অনুমতি দিলেন ।' সমগ্র ইতিহাস জুড়ে ক্রুশেড যুদ্ধের যে দীর্ঘ কাহিনী রয়েছে, তা এই তাফসীর গ্রন্থে বর্ণনা করা সম্ভব নয়। শুধু এতোটুকু বলাই যথেষ্ট যে, মুসলমানদের বিরুদ্ধে খৃষ্টানদের এই যুদ্ধের অবসান এখনো হয়নি । সাম্প্রতিককালে জার্জিবারে যা ঘটেছে প্রসংগত তার উন্মেখ করতে চাই। সেখান থেকে মুসলমানদের সমূলে উৎখাত করা হয়েছে । ১২ হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে এবং বাকী ৪ হাজারকে দ্বীপ থেকে নির্বাসিত করার জন্যে সমুদ্রে তাড়িয়ে দেয়া হয়। সাইপ্রাসের ঘটনাও মর্মান্তিক । মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে পানি ও খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছিলো, যাতে তারা ক্ষুধা ও পিপাসায় ছটফট করে মরে যায়। উপরন্তু হত্যা ও দেশান্তরিত করার প্রক্রিয়াতো চালানো হয়েছেই, ইথিওপিয়া সরকার ইরিত্রিয়ায় ও মধ্য ইথিওপিয়ার মুসলমানের সাথে, কেনিয়া সরকার সোমালীয় বংশোদ্ভূত এক লক্ষ মুসলমানের সাথে এবং দক্ষিণ সুদানে খৃষ্টানরা যে নির্যাতন চালাচ্ছে, তার উল্লেখ করা প্রয়োজন । ইউরোপীয় লেখক জর্জ ব্রাউটনের রচিত ও ১৯৪৪ সালে প্রকাশিত বই থেকে কিছু উদ্ধৃতি দেয়া জরুরী মনে হচ্ছে। | “আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি সম্পর্কে আতকে ভূগেছি, কিন্তু অভিজ্ঞতার পর সে আতংক অযৌক্তিক প্রমাণিত হয়েছে । আগে আমরা ইহুদীদের ভয়ে ভীত ছিলাম । বাদামী সাম্রাজ্য ও সোভিয়েত বলশেভিক সাম্রাজ্যকেও আমরা ভয় পেতাম । কিন্তু আমাদের কল্পিত এ ভয় কখনো বাস্তবে দেখা দেয়নি । ইহুদীদেরকে আমরা বন্ধু পেয়েছি। তাই তাদের ওপর অত্যাচারকারীরা আমাদের কট্টর দুশমন। এরপর বলশেভিকদেরকেও আমরা মিত্র হিসাবে পেয়েছি । বাদামী সাগ্রাজ্যবাদীদেরকে প্রতিহত করার জন্যে বড় বড় গণতান্ত্রিক দেশ রয়েছে । আমাদের জন্যে যথার্থ ও আসল হুমকি হলো ইসলামী ব্যবস্থা, তার বিস্তার লাভ ও বশীভূতকরণের অসাধারণ শক্তি এবং তার জীবনীশক্তি। ইউরোপীয় সাম্রাজ্যবাদের বিস্তারের পথে ইসলামই একমাত্র বাধার প্রাচীর হয়ে দাড়িয়ে আছে।' | [৯ লা জা ভ্দ557 লল্দ কল দল ///://7////.///7////0/.7/97/9/5. 07 বিলাল ৯ম ১২ ? ?
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।