Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন মক্কায় ইহুদী বা খৃষ্টানদের তেমন চোখে পড়ার মতো গোষ্ঠীগত অবস্থান ছিলো না। সেখানে | জানায় যে, তারা ইসলামকে আনন্দের সাথে অভ্যর্থনা ও সমর্থন জানিয়েছিলো। তারা ইসলাম গ্রহণ করেছিলো এবং সাক্ষ্য দিয়েছিলো যে, ইসলাম ও তার বাহক রসূল (স.) সত্য ও সত্যবাদী এবং তাদের কেতাবে তার প্রতি সমর্থনসূচক বক্তব্য রয়েছে । এ সমস্ত লোক ইহুদী ও খৃষ্টানদের মধ্যকার সেই সব লোকই ছিলো, যারা তখনো তাওহীদের ওপর অবিচল ছিলো । কেউ কেউ পূর্ববর্তী অন্যান্য আসমানী কেতাবের অনুসারীও ছিলো । এদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে, 'যাদেরকে আমি ইতিপূর্বে কেতাব দিয়েছি, তারা এই দাওয়াতের. ওপর ঈমান আনে......... (আল কাসাস ৫২-৫৩) “.... যাদেরকে ইতিপূর্বে জ্ঞান দান করা হয়েছে, ভাদের সামনে এই কেতাব পড়া হলে তারা সেজদায় পড়ে যায় । (আল ইসরা, ১০৭-১০৯) বলো, তোমরা কি ভেবে দেখেছো, এ কেতাব যদি আল্লাহর কাছ থেকে হয়ে থাকে, তোমরা একে অস্বীকার কর এবং বনী ইসরাঈলের এক ব্যক্তি অনুরূপ জিনিসের পক্ষে সাক্ষ্য দিয়েছে ও ঈমান এনেছে, অথচ তোমরা অহংকার করলে, এটা কেমন কাজ হলো? ...." (আল আহকাফ ১০) “এভাবে আমি তোমার কাছে কেতাব নাধিল করেছি। যাদেরকে কেতাব দিয়েছি, তারা এর ওপর ঈমান আনে | ......... ' (আল আনকাবুত ৪৭) বে কি আমি আল্লাহ ছাড়া আর কোনো ফায়সালাকারী খুঁজবো! ঘাদেররে জাম কেনার দিয়েছি, তারা জানে যে, এটা তোমার প্রভুর কাছ থেকে নির্ভুলভাবে নাধিল হয়েছে ....... " (আল আনয়াম ১১৪) “আর যাদেরকে আমি কেতাব দিয়েছি, তারা তোমার কাছে নাধিল হওয়া কেতাবের প্রতি আনন্দিত ........ ' (আর-রাদ ৩৬) এভাবে ইসলাম গ্রহণে মদীনার কোনো কোনো ব্যক্তিও এগিয়ে এসেছিলো । মাদানী সূরায় এ সম্পর্কে কিছু কিছু বিবরণ রয়েছে। এগুলোতে বলা হয়েছে যে, তারা খৃষ্টান ছিলো । কারণ মক্কায় যে সব ইহুদী ইসলাম গ্রহণ করেছিলো, মদীনার ইহুদীরা তাদের থেকে ভিন্ন নীতি অবলম্বন | করেছিলো । কেননা মদীনায় ইসলামের আগমন সম্পর্কে তারা শংকিত ছিলো । “আহলে কেতাবের মধ্যে কেউ কেউ আল্লাহর প্রতি, তোমাদের প্রতি নাধিল হওয়া কেতাবে প্রতি এবং তাদের প্রতি নাধিল হওয়া কেতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে ।..... (আলে ইমরান ১৯৯) বন্ধু ভাবাপন্ন দেখবে খৃষ্টানদের............ " (আলে মায়েদা ৮২, ৮৫) কিন্তু এ সব ব্যক্তির ভূমিকার সাথে আরবের আহলে কেতাবের অধিকাংশের ভূমিকার কোনো মিল ছিলো না, বিশেষত ইহুদীদের । ইহুদীরা যে মুহূর্তে অনুভব করেছে যে, মদীনায় ইসলামের | আগমন ঘটতে পারে, সেই মুহুর্ত থেকেই ইসলামের ওপর জঘন্য আক্রমণ শুরু করে দিয়েছে। এ আক্রমণে তারা সম্ভাব্য সব রকমের পন্থা অবলম্বন করেছে। ইসলাম গ্রহণ করতে তো অস্বীকার করেছেই, এমনকি তাদের কেতাব তাওরাতে রসূল (স.) সম্পর্কে যে সুস্পষ্ট ভবিষ্যদ্বাণী করা হয়েছে, তাও অস্বীকার করেছে। অথচ তাওহীদবাদী বিচ্ছিন্ন ব্যক্তিরা তা স্বীকার করতো । অনুরূপভাবে কোরআন এই অস্বীকৃতির বিবরণ এবং সত্য দ্বীন থেকে তাদের বিচ্যুতি, বিকৃতি ও: ৯ সুতা আত তাওবা _____ (০৮৩০ পান্না ৯০ আনহিনলা ২? /7/:/ /7777%./5///1791.0/175.49%

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।