Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন [____ তাফসীর ফী বিলালিল_০কোরআনা___ | স্বহস্তে জিযিয়া না দেয়। জিযিয়া দেয়া ছাড়া তাদের সাথে কোনো আপোষ চুক্তি বা মৈত্রী চুক্তি গ্রহণ করা হবে না। জিযিয়া দিলে তারা চুক্তিবদ্ধ যিশ্মী (ইসলামী রাষ্ট্র কর্তৃক যে সব অমুসলিমকে জান ও মালের পূর্ণ নিরাপত্তা এবং ধময়ি ও নাগরিক অধিকারের নিশ্চয়তার গ্রান্টি প্রাপ্ত অমুসলিম) হিসাবে যাবতীয় অধিকার ও সুযোগ সুবিধা পাবে । তাদের মধ্যে ও মুসলমানদের মধ্যে পূর্ণ শাস্তি ও নিরাপত্তা বিরাজ করবে । আর যখন তারা আকীদা হিসাবে ইসলামকে গ্রহণ করবে, তখন তো তারা মুসলমানই হয়ে যাবে । আকীদা বিশ্বাসের পর্যায়ে ও ধর্ম হিসাবে ইসলামকে গ্রহণ করতে তাদেরকে বাধ্য ও জোর জবরদস্তি করা যাবে না। ইসলামের অটল ও চিরন্তন মূলনীতি হলো, 'লাইকরাহা ফিদ্দীন” অর্থাৎ ইসলামে কোনো জোরজবরদস্তি নেই ।, তবে তাদেরকে জিযিয়া না দেয়া পর্যন্ত এবং এর ভিত্তিতে তাদের ও মুসলমানের মধ্যে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশ ও জাতির নিরাপত্তা ও শৃংখলার স্বার্থে তাদেরকে নিজ ধর্মে বহাল থাকার অনুমতিও দেয়া হয় না। মুসলমানদের ও আহলে কেতাবের মধ্যকার সম্পর্ক ও লেন-দেনের পন্থা নির্দেশকারী নীতিমালায় এই যে সর্বশেষ পরিবর্তন সাধিত হয়েছে, তা বুঝতে হলে একদিকে যেমন আল্লাহর বিধান ও জাহেলী বিধানগুলোর মধ্যকার সম্পর্কের প্রকৃতি সুস্পষ্টভাবে বুঝা চাই, অপরদিকে তেমনি বুঝা দরকার ইসলামী বিধানের প্রকৃতি, তার বিভিন্ন স্তর ও ধাপ এবং মানব জাতির | পরিবর্তনশীল অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ইসলামী উপায় উপকরণগুলোকেও। আল্লাহর বিধান ও মানব রচিত বিধানের মধ্যকার সম্পর্কের স্বভাব ও প্রকৃতি এই যে, বিশেষ অবস্থায় ও বিশেষ শর্তাধীনে ছাড়া উভয়ের সহাবস্থান অসন্ভব। এর মূলনীতি এই যে, এক আল্লাহর দাসত্ব করা এবং মানুষ কর্তৃক মানুষের দাসত্বের নীতি পরিহার করার উদ্দেশ্যে ইসলামের প্রচারিত সর্বজনীন ঘোষণার বিরুদ্ধে সমাজ ও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো বাধা সহ্য করা যাবে না। কারণ | আল্লাহর বিধান সব কিছুর ওপর পরাক্রান্ত থাকতে চায়, যাতে সে মানুষকে মানুষের ও অন্যান্য সৃষ্টির গোলামী থেকে মুক্তি দিতে পারে। কেননা এটাই ছিলো ইসলামের সর্বজনীন ঘোষণা । পক্ষান্তরে জাহেলী বিধানগুলো নিজেদের আত্মরক্ষার প্রয়োজনে ইসলামী বিধান ও আন্দোলনকে ংস করতে চায়। আর ইসলামী বিধানের স্বভাবই হলো যে, সে মানব জাতির এই বাস্তব অবস্থার মোকাবেলা করার জন্যে এক জোরদার আন্দোলন চালু করে, যা বিভিন্ন পর্যায়ে তার যাবতীয় সমস্যার সমাধান করে এবং পর্যায় ক্রমিক ও চুড়ান্ত বিধি বিধান দিয়ে ইসলামী ও জাহেলী সমাজের সম্পর্কের পন্থা নির্ধারণ করে। | সুরার বর্তমান পর্বের আয়াতগুলো এই সম্পর্কের প্রকৃতি ও পন্থা যাতে স্থির করতে পারে, সে জন্যে আহলে কেতাবের অনুসৃত ধর্ম ও বিধানের প্রকৃতি নির্ধারণ করে । এই বিধানকে সে সুস্পষ্ট ভাষায় 'শেরেক' “কুফর” ও “বাতিল” বলে আখ্যায়িত করে। সেই সাথে এরূপ আখ্যা দানের যৌক্তিকতা প্রমাণ করার জন্যে আহলে কেতাবের অনুসৃত রীতিনীতি, আকীদা বিশ্বাস, আচার আচরণ ও সমাজ ব্যবস্থার নমুনা তুলে ধরে দেখিয়ে দেয় যে, তা পূর্ববর্তী কাফেরদের আকীদা বিশ্বাস ও আচার আচরণের মতো । আয়াতগুলোতে বলা হয়েছে যে, প্রথমত, তারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে না। দ্বিতীয়ত, তারা আল্লাহ ও তার রসূল যা যা নিষিদ্ধ করেন, সেগুলো তারা নিষিদ্ধ গণ্য করে না। তৃতীয়ত, তারা সত্য দ্বীন ইসলামের ৯ স্ুব্বা আত তাশুনা :. ৮১ শান্া ১০ মনি ২. ি ৯ম ১১ /7/:/ /7777%./5///1791.0/175.49%

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।