Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন উপাদান হিসাবে, সহায় সম্পদ ও ব্যবসা বাণিজ্যকে স্বভাবসুলভ মোহ ও লোভের উপাদান হিসাবে এবং আরামদায়ক বাড়ীঘরকে পার্থিব সুখ ও ভোগের উপকরণ হিসাবে, অপর পাশে রাখা হয়েছে আল্লাহ, রসূল ও আল্লাহর পথে জেহাদের প্রতি ভালোবাসাকে । আর জেহাদ বলতে জেহাদের সকল দাবী ও সকল দুঃখ কষ্টকে, সকল ত্যাগ ও বঞ্চনাকে, সকল যখম ও শাহাদতকে এবং সকল যুলুম ও বেদনাকে বুঝানো হয়েছে। এতো সব ত্যাগ ও কষ্টের পরও জেহাদ থেকে যাবে নিরেট “আল্লাহর পথে জেহাদ' হিসাবে । এর জন্যে কোনো খ্যাতি, সুনাম ও প্রচার আশা করা যাবে না, কোনো গর্ব, অহংকার ও প্রদর্শনী করা যাবে না এবং পৃথিবীর কারো প্রশংসা ও অভিনন্দন আশা করা যাবে না। অন্যথায় এর কোনো সওয়াব ও প্রতিদান পাওয়া যাবে না। “বলো, যদি তোমাদের পিতামাতা, ছেলে মেয়ে | ............. (আয়াত ২৪) নিসন্দেহে এটা খুবই কঠিন কাজ। কিন্তু তবু এটা করতেই হবে। আল্লাহর রসূল ও জেহাদকে দিতে হবে সর্বোচ্চে অগ্রাধিকার ৷ নচেত “আল্লাহর ফয়সালার অপেক্ষা করো ।” অর্থাৎ ফাসেকদের পরিণতির অপেক্ষা করো । আর ফাসেকদের পরিণতি হলো, “নিশ্চয় আল্লাহ ফাসেকদের হেদায়াত করেন না।' এই নিষ্ঠা ও একাগ্রতা শুধু ব্যক্তির কাছ থেকে নয়, দির থেকে চাওয়া হচ্ছে। কোনো সম্পর্ক ও স্বার্থকে আল্লাহর প্রতি বিশ্বাস ও আল্লাহর পথে জেহাদের দাবীর উর্ধে তোলা যাবে না। | এই নিষ্ঠা ও একাগ্রতা বাস্তবায়নের জন্যে আল্লাহ মুসলমানদেরকে যে নির্দেশ দিয়েছেন, তা একথা জেনেই দিয়েছেন যে, এটা করতে তারা সক্ষম ও সমর্থ । নচেত নির্দেশ দিতেন না। কারণ আল্লাহ কারো সাধ্য বহির্ভূত কাদের আদেশ দেন না। এটা মানুষের ওপর আল্লাহর বিরাট করুণা ও অনুগ্রহ যে, তাদেরকে এতো উচ্চাংগের নিষ্ঠা ও সহনশীলতা দান করেছেন, এই নিষ্ঠাকে তিনি এতো মজাদার বানিয়েছেন যে, পৃথিবীর আর কোনো জিনিস এতো মজাদার নয়। আল্লাহর সাথে মিলিত হওয়ার আবেগ ও অনুভূতির মজা, আল্লাহর সন্তোষ লাভের আশা পোষণ করার মজা এবং পার্থিব হীন স্বার্থের মোহ ও নৈতিক অধোপতনের উর্ধে ওঠার মজা, এ সব মজার সাথে দুনিয়ার আর কোনো মজা, স্বাদ, আনন্দ ও তৃপ্তির কোনো তুলনা হয় না। ৃ ্বিজন্মের আলস্ন্ল চাবি হচ্ছে আল্লাহক্স সাহায্ত এরপর মুসলমানরা তৎকালে জনশক্তি ও অন্ত্রশক্তির নিদারুণ ঘাটতি সত্তেও যে সব জেহাদের ময়দানে আল্লাহর সাহায্য পেয়ে জয়লাভ করেছে তার কথা স্মরণ করাচ্ছেন। এগুলো থেকে কিছু ব্যতিক্রমী ছিলো হোনায়নের ঘটনা । মুসলমানদের বিপুল জনশক্তি থাকা সত্তেও এতে তারা প্রথমে পরাজয় বরণ করে এবং তারপর আল্লাহর সাহায্য বলে জয়লাভ করে । সেদিন বিজয়ী বাহিনীর সাথে মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণকারীদের মধ্য থেকে মাত্র দু হাজার জন যোগদান করে। সেদিন মুসলমানরা জনবল ও অস্ত্রবলের আধিক্যের কারণে কয়েক মুহূর্তের জন্যে আল্লাহকে ভুলে গিয়েছিলো । ফলে আল্লাহ তায়ালা তাদের পরাজয়ের স্বাদ ভোগ করালেন, যাতে মুসলমানরা বুঝতে পারে যে, আল্লাহর জন্যে একনিষ্ঠতা, একাগ্রতা ও তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা এমন অস্ত্র, যার সাথে আর কোনো অস্ত্রের তুলনা হয় না। ধনবল, জনবল ও অস্ত্রবলের আধিক্যও যখন পরাজয় ঠেকাতে পারে না, তখন এই অস্ত্র বিজয়ের নিশ্চয়তা দেয়। আল্লাহ তায়ালা বলেন, “নিশ্য় আল্লাহ তোমাদেরকে অনেক রণাংগনে সাহায্য করেছেন, আর হুনায়নের দিনও সাহায্য করেছেন ...... । (আয়াত ২৫, ২৬ ও ২৭) যে সব রণাঙ্গনে আল্লাহ তায়ালা সাহায্য করেছিলেন, তার স্মৃতি মুসলমানদের মনে এত স্পষ্ট ছিলো যে, তার দিকে কোনো ইংগিত করাই যথেষ্ট ছিলো । হুনায়নের ঘটনাটা ঘটেছিলো ৮ম হিজরী শওয়াল মাসে মক্কা বিজয়ের পর । রসূল (স.) তখন সবেমাত্র মক্কী বিজয় সম্পন্ন করেছেন, ///// /7///./,/7///9/.//7//94./9%

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।