Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন “তাদের সকল কাজ বাতিল হয়ে গেছে।' অর্থাৎ তা মূলতই বাতিল। তাদের এই বাতিল কাজের মধ্যে আল্লাহর ঘরের সেবাও অন্যতম | কেননা এ কাজ তাওহীদে বিশ্বাসী না হয়ে করা যাবে না। “তারা আগুনের মধ্যে চিরদিন থাকবে ।' কেননা তারা প্রকাশ্য কুফরীতে লিপ্ত ছিলো । ] বস্তুত এবাদাত হলো আকীদা বিশ্বাসেরই ফলশ্রুতি । আকীদা শুদ্ধ না হলে এবাদাতও শুদ্ধ হয় না। মানুষের মনে যতোক্ষণ বিশুদ্ধ আকীদা বিশ্বাস বদ্ধমূল না হয়, তার প্রকাশ্য বাস্তব কর্মকান্ড ঈমানমুখী না হয় এবং আমল ও এবাদাতে সে আল্লাহর জন্যে একনিষ্ঠ না হয়, ততোক্ষণ এবাদাত করা ও মসজিদগুরোকে আবাদ করা বা সেবা করার কোনো অর্থই থাকে না । 'আন্াহর মসজিদগুলোকে শুধু তারাই আবাদ করবে, যারা আল্লাহর ওপর ঈমান এনেছে, আখেরাতের ওপর ঈমান এনেছে এবং আন্মাহকে ছাড়া কাউকে ভয় করে না ........ " (আয়াত ১৮) আল্লাহর মাসজিদ আবাদ করার জন্যে ঈমান একটা প্রচ্ছ্ন শর্ত এবং নামায ও যাকাত প্রকাশ্য শর্ত। এ দুটো শর্তের পর আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় না করার শর্ত উল্লেখ নিরর্থক নয়। এ দ্বারা বুঝা যায় যে, আল্লাহর জন্যে একনিষ্ঠ হওয়া এবং আচরণে ও অনুভূতিতে শেরেকের লেশমুক্ত হওয়া অত্যন্ত জরুরী। আয়াত এখানে ইচ্ছাকৃতভাবেই ইংগিত দিচ্ছে যে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করাও এক ধরনের শেরেক। এ ইংগিত দেয়ার উদ্দেশ্য হলো, বিশ্বাস ও কাজে যেন ভেজাল না থাকে এবং দুটোই যেন কেবল আল্লাহর সত্তৃষ্টির জন্যে হয়। এ রকম হলেই মুসলমানরা আল্লাহর মসজিদের সেবা করতে ও আল্লাহর হেদায়াত লাভের আশা করতে পারে । 'তারাই হেদায়াতপ্রাপ্ত হবে বলে আশা করা যায় ।” যে কোনো বিষয়ের প্রতি মানুষের মন আকৃষ্ট ও উদ্যোগী হয় এবং তার অংগ প্রত্যংগ বাস্তব কাজ করে। অতপর আল্লাহ ওই উদ্যোগ ও বাস্তব কাজের প্রতিদান স্বরূপ হেদায়াত ও সাফল্য দান করেন। আল্লাহর ঘরের সেবা ও আনুষ্ঠানিক এবাদাতের যোগ্যতা নির্ধারণে এ হলো ইসলামের মূলনীতি, আল্লাহ এ মূলনীতি মুসলমান ও মোশরেকদের কাছে বর্ণনা করছেন। এ মূলনীতির আলোকে জাহেলী যুগে কা'বা ও হাজীদের খেদমতকারী ভ্রান্ত আকীদার অধিকারী এবং জেহাদ ও সৎ কাজ বিবর্জিত মোশরেকদের শুধু কাবা ও হাজীদের সেবার জন্যে বিশুদ্ধ ঈমানের অধিকারী ও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে জেহাদকারী মুসলমানদের. সমকক্ষ মনে করা যাবে না। “তোমরা কি হাজীদের পানি খাওয়ানো ও মাসজিদুল' হারামের সেবা করাকে আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি ঈমান আনয়ন ও আল্লাহর পথে জেহাদের সমকক্ষ বানিয়ে ফেললে? .......... | (আয়াত ১৯) আল্লাহর মানদন্ডই আসল মানদন্ড এবং আল্লাহর মূল্যায়নই আসল মূল্যায়ন। “আল্লাহ অত্যাচারীদেরকে হেদায়াত করেন না ।, এখানে অত্যাচারীরা অর্থ মোশরেকরা, যারা কা'বা শরীফের সেবা .ও হাজীদের পানি | খাওয়ানের কৃতিত্ দেখালেও সত্য ধর্মের অনুসারী নয়, শেরেকমুক্ত আকীদায় বিশ্বাসী নয়। পরবতী তিনটি আয়াতে জেহাদ ও হিজরতকারী মোমেনদের মর্যাদা ও পুরস্কার বর্ণনা করা হয়েছে। “যারা ঈমান এনেছে, হিজরত ও জান মাল সহকারে আল্লাহর পথে জেহাদ করেছে । .... (২০, ২১ ও ২২) এখানে মোমেনদের “শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী* বলার অর্থ এটা বুঝা চাই না যে, মোশরেকরা মোমেনদের চেয়ে কিছুটা কম মর্যাদার অধিকারী । এটা তুলনামূলক অর্থে নয়, বরং খিলাজল ৯ম ১৩ /7//:/ /7777%./5///1791.0/175.49%

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।