ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন যে, যাদের মনে ইসলামের ওপর পরিপূর্ণ দৃঢ়তা, নিষ্ঠা ও আন্তরিকতা জন্মেনি, যারা এখনো নানা বাহানা ও ছলছুতোয় অর্থোপার্জনের জন্যে মোশরেকদের সাথে লেনদেন চালিয়ে যেতে চায় এবং স্বার্থ বা আত্মীয়তার টানে তাদের সাথে প্রীতি ও মৈত্রীর সম্পর্ক বজায় রাখতে চায়, তাদের মুখোশ খুলে দেয়া জরুরী হয়ে পড়েছিলো- যাতে আল্লাহ, আন্মাহর রসূল ও মুসলমানরা ছাড়া মুসলমানদের আর কোনো আশ্রয়-স্থল না থাকে, আর কাউকে তারা বন্ধু হিসাবে গ্রহণ না করে এবং মুসলমান ও অমুসলমানদের মাঝে কোনো গোপন সম্পর্ক কেউ রাখতে না পারে । এজন্যে ১৬নং আয়াতে আল্লাহ বলেন, “তোমরা কি মনে করেছো যে জান্নাতে চলে যাবে ...... বস্তুত অতীতের মতো আজও মুসলমানদের মধ্যে এমন লোক পাওযা যায়, যারা | মুসলমানদের সামগ্রিক স্বার্থের ক্ষতি সাধন করে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যে নানা রকম ছলছুতো ও ওযর বাহানার মাধ্যমে ইসলামের শক্র মোশরেকদের সাথে সম্পর্ক বজায় রাখে । মুসলমান ও অমুসলমানদের মাঝে সুস্পষ্টভাবে সম্পর্কচ্ছেদ না ঘটলে এ ধরনের লোকেরা এভাবে সম্পর্ক রক্ষার সুযোগ পায়। কিন্তু সম্পর্কচ্ছেদ ঘটানো হলে এ সুযোগ থাকে না। বস্তুত এটাই মুসলমানদের স্বার্থের অনুকূল ও কল্যাণজনক যে, অমুসলিমদের সাথে গোপন সম্পর্ক রাখার সকল পথ ও ফাক ফোকর বন্ধ থাকা উচিত। তখন জনগণ জানতে পারবে কারা মুসলমান হয়ে অমুসলিমদের সাথে দহরম মহরম রেখে চলছে, আর কারা তা রাখছে না। আল্লাহ তায়ালা অবশ্য সবার খবরই জানেন। 'তোমরা যা করো তা আল্লাহ জানেন ।' কিন্তু আল্লাহ তায়ালা নিজের জ্ঞানের ভিত্তিতে শাস্তি দেন না, শাস্তি দেন মানুষের প্রকাশ্য কাজ-কর্মের ভিত্তিতে। এ জন্যে তিনি এমন পরীক্ষার ব্যবস্থা করেন, যাতে কেউ কিছু গোপন করতে পারে না, সবার আসল পরিচয় ফস হয়ে যায়। আর এই পরীক্ষার সর্বোত্তম উপায় হলো বিপদ মুসীবত দেয়া ও জেহাদের নির্দেশ দান। আল্লাহ্র ত্র কালা আবাদ কবে “মোশরেকদের অধিকার নেই আল্লাহর মসজিদপগুলোকে আবাদ করার .....” (আয়াত ১৭-২২) সম্পর্কচ্ছেদের ঘোষণা জারী হবার পর মোশরেকদের সাথে যুদ্ধ না করার পক্ষে কোনো মুসলমানের কাছে কোনো গ্রহণযোগ্য ওযর আপত্তি অবশিষ্ট থাকলো না। মোশরেকদেরকে কা'বা শরীফের সেবা ও যিয়ারতের অধিকার থেকে বঞ্চিত করায়ও কারো কোনো দ্বিধা দ্বন্দের অবকাশ রইলো না। জাহেলী যুগে যদিও মৌশরেকরা কা'বা শরীফের মুতাওয়াল্লী ছিলো এবং তার তওয়াফ যিয়ারতও তারা করতো । কিন্তু এখানে এই আয়াতগুলো দ্ধযর্থহীনভাবে তাদের সেই অধিকার প্রত্যাখ্যান করছে। এটা সেই মুসলমানদের একক অধিকার, যারা আল্লাহর নির্দেশসমূহ যথাযথভাবে মান্য করে । এ আয়াতগুলো দ্বারা সেই অধিকার মুসলমানদেরকে দেয়া হয়েছে এবং যে সব মুসলমান ইসলামের এই মূলনীতি সম্পর্কে অবহিত ছিলো না, তাদের মনের সকল দ্বিধা দন্দব দূর করা হয়েছে। “আল্লাহর মসজিদগুলোকে আবাদ করার কোনো অধিকার মোশরেকদের নেই ............. | বস্তুত প্রথম থেকেই এটা ছিলো একটা গর্হিত কাজ । এর কোনো যুক্তি ছিলো না। কেননা এটা স্বাভাবিকতারও পরিপন্থী । আল্লাহর ঘরগুলো আল্লাহর জন্যেই নির্দিষ্ট । সেখানে আল্লাহ ছাড়া আর কারো নাম স্মরণ করা হয় না। আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকা হয় না। সুতরাং তাওহীদ যাদের মনকে আবাদ করতে পারেনি, আল্লাহর সাথে যারা শেরেক করে এবং যাদের কুফরী সম্পর্কে তারা নিজেরাও সাক্ষী, তারা কিভাবে কা'বা শরীফের সেবাযতু করতে পারে! | /7//:/ /7777%./5/7//1791.70/175.49%
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।