Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন হোদায়বিয়ার চুক্তি। আন্রাহর নির্দেশে রসূল (স.) এই চুক্তিতে এমন কিছু ধারাও সংযোজন করেছিলেন। এতদসত্তেও তিনি এই চুক্তির প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়েছেন এবং অক্ষরে অক্ষরে তা পালন করেছেন । অথচ তারা তার প্রতি অনুগত থাকলো না এবং প্রথম সুযোগেই মাত্র দু বছর পরই চুক্তি ভংগ করলো । তা ছাড়া ইতিপূর্বে হিজরতের আগে তারা যে রসূল (স.)-কে মক্কা থেকে তাড়িয়ে দেয়ার উদ্যোগ নিয়েছিলো এবং সর্বশেষে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিলো, তাও কারো অজানা নয়। অথচ এই ষড়যন্ত্র করা হয়েছিলো আল্লাহর সেই পবিত্র গৃহের চত্বরে বসে, যেখানে একজন খুনীরও জান মাল নিরাপদ ছিলো । এমনকি কারো বাপ বা ভাইয়ের খুনীর সাথে এখানে দেখা হলে তাকেও তারা কিছুই বলতো না। কেবল ঈমান ও এক আল্লাহর এবাদাতের দাওয়াত প্রদানকারী রসূল (স.)-এর বেলায় তারা এই সর্বস্বীকৃত রীতি অমান্য করলো । তারা প্রথমে তাকে বহিষ্কার এবং তারপর তাকে হত্যা করার ষড়যন্ত্র এই পবিত্র গৃহের চত্বরে বসেই করলো । যাদের কাছে খুনের বদলা প্রাপ্য, তাদের ক্ষেত্রেও তারা যে ছাড় দেয়, রসূল (স.)-কে সেই ছাড়টুকুও দিলো না এবং এ জন্যে তাদের মধ্যে কিছুমাত্র সংকোচ ও দ্বিধাবোধ পর্যন্ত রইলো না। এমনকি মদীনায় চলে যাওয়া মুসলমানদের বিরুদ্ধেও তারাই প্রথম আগ্রাসনের উদ্যোগ নিলো। যে কাফেলাকে উদ্ধার করার জন্যে তারা মক্কা থেকে বেরিয়েছিলো, সে কাফেলা নিরাপদে চলে যাওয়া সত্তেও আবু জাহলের নেতৃত্বে তারা মরিয়া হয়ে উঠলো মুসলমানদের সাথে যুদ্ধ করতে । বদরের পর ওহুদে, খন্দকে ও হোনায়নেও তারাই সর্ব প্রথম আক্রমণের উদ্যোগ নিলো। এ সবই নিকট অতীতের ঘটনা । এ সবই সংঘটিত হয়েছিলো একে তো তাদের এই হঠকারী মানসিকতার জন্যে যে, মুসলমানদেরকে যেভাবেই হোক ইসলাম থেকে ফেরাতে হবে, যেমন আল্লাহ তায়ালা বলেছেন, সাধ্যে কুলালে তারা তোমাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে না আনা পর্যন্ত তোমাদের সাথে লড়াই চালিয়েই যেতে থাকবে । আর দ্বিতীয়ত এ জন্যে যে, এক আন্লাহর এবাদাতকারী ও বহু উপাস্যের উপাসনাকারীদের মধ্যে এ ধরনের সম্পর্কই স্বাভাবিক । উভয়ের মধ্যে স্থায়ী শাত্তিপূর্ণ সম্পর্ক ও সহাবস্থান কখনো সম্ভব নয় ও স্বাভাবিক নয়। এভাবে সংক্ষেপে ও মর্মম্পশী ভাষায় অতীতের ঘটনাবলীর এই দীর্ঘ ইতিহাস আলোচনা 'তোমরা কি ভাদেরকে (মৌশরেকদেরকে) তয় পাতা আসলে মোশরেকদের সাথে লড়াই থেকে মুসলমানদের নিবৃত্ত থাকার কারণ ভয়ভীতি ছাড়া আর কিছুই নয়। তাই তারা এই ভয়কে যাতে জয় করতে পারে এবং লড়াইয়ে আরো উৎসাহিত হয়, সে জন্যে বলা হয়েছে, “তোমরা যদি মোমেন হয়ে থাকো, তবে আল্লাহকেই তোমাদের আরো বেশী ভয় করা উচিত।' মোমেনদের তো আল্লাহকে ছাড়া আর কাউকে আদৌ ভয় করারই কথা নয়। কিন্তু তারা যখন মোশরেকদের ভয় পাচ্ছে, তখন মনে রাখতে হবে যে, ভয় করার ব্যাপারে আল্লাহকেই অগ্রাধিকার দিতে হবে। তিনিই বেশী অধিকার রাখেন যে, তাকে ভয় করা হোক। অন্যথায় প্রকৃতপক্ষে মোমেনের মনে আল্লাহ ছাড়া আর কারো স্থান থাকাই সমীচীন নয় । মক্কার অতীত জীবনের যুলুম-নিপীড়ন ও ষড়যন্ত্রের সেই বিভীষিকাময় ইতিহাস স্মরণ করলে প৯১৪৪০০৯৯৬৯০৪১৮৪০৯৮১ রসূল (স.)-এর বিরুদ্ধে তাদের চক্রান্তে লিপ্ত হওয়ার ৯ আলা জাহ্পভ্বা7-₹5757 লাঙ্গল ক্লদ্ষলহ /7//:/ /7777%./5/7//1791.0/175.49%

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।