Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন তাফসীল কী যিলাজিলি কোব্আনন তিরমিযী শরীফে হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, “আমি ওসমান বিন আফফান (রা.)-কে জিজ্ঞেস করলাম যে, সুরা আনফাল তো “মাসানী” (যে সব সূরা একেবারে ক্ষুদ্রও নয় আবার তার আয়াত সংখ্যা একশো আয়াতের কম)-এর অন্তর্ভুক্ত এবং সূরা তাওবার আয়াত সংখ্যা একশোর ওপরে । আপনি কোন্‌ কারণে এ দুটো সুরাকে পাশাপাশি লিখলেন এবং এদের মাঝে বিসমিল্লাহ ........ ' লিখলেন না! আবার এ দুটোকে বৃহত্তম সাতটা সুরারও অন্তর্ভুক্ত করলেন? এর কারণ কী? উসমান (রা.) বললেন, রসূল (স.) যখন বার্ধক্যে উপনীত হয়েছেন, তখন তার ওপর বড় বড় সূরা নাধিল হতো । যখনই কোনো ওহী নাধিল হতো, অমনি কোনো না কোনো লেখককে ডেকে বলতেন, “এই আয়াতটাকে অমুক সূরার অনুর্ভূক্ত করো ।' সূরা আনফাল মদীনার জীবনের প্রথম দিককার এবং সুরা তাওবা কোরআনের শেষের দিককার সূরা । সুরা তাওবার বক্তব্য সুরা আনফালের বক্তব্যেরই মতো এবং আমি ভেবেছি যে, এ সুরা ওই সৃূরারই অন্তর্ভৃক্ত। রসূল (স.) এ বিষয়টা আমাদেরকে জানানোর আগেই ইন্তিকাল করেন । এ জন্যেই দুটোকে পাশাপাশি রেখেছি, দুটোর মধ্যে “বিসমিল্লাহ .......... ' লিখিনি এবং দুটোকে বড় বড় সাতটা সূরার অন্তর্ভুক্ত করেছি। সূরা দুটোকে “বিসমিল্লীহ.............. ' ছাড়া পাশাপাশি রাখার ব্যাখ্যা নিয়ে যতো হাদীস এসেছে, তন্ধ্যে এ হাদীসটাই অধিকতর নির্ভরযোগ্য । এ হাদীসটা থেকে আমরা এ তথ্যও জানতে পারছি যে, রসূল (স.) জীবদ্দশায় প্রতিটি আয়াতকে যে সূরায় যে ধারাক্রম অনুসারে সাজাতে আদেশ দিতেন, সেই সূরায় সেইভাবেই তা সাজানো হতো । আমরা এও জানতে পারছি যে, একই সময়ে একাধিক সূরা খোলা রাখা হতো । যখন কোনো আয়াত কোনো আদেশ বা বিধান নিয়ে বা আদেশ ও বিধানের পরিবর্তন, পূর্ণতা দান অথবা চলতি ঘটনার বিবরণ সম্বলিত আয়াত নাযিল হতো বা ইসলামের বাস্তব আন্দোলন সংক্রান্ত পরিস্থিতির সাথে সংগতিপূর্ণ কোনো বক্তব্য আসতো, তখন রসুল (স.) তাকে নিরিষ্ট সূরায় যথাস্থানে লিখে দিতে বলতেন । সুতরাং প্রতিটি সুরার কত সংখ্যক আয়াত হবে এবং কোন আয়াত বা সূরার আগে-পরে কোন্‌ আয়াত বা সুরা বসবে, সেটা তারই নির্দেশে স্থির হতো এবং এর প্রতিটি নির্দেশই হতো সুচিন্তিত ও বিজ্ঞান সম্মত । বিভিন্ন সুরার ভূমিকায় আমরা প্রমাণ করেছি এবং লক্ষ্য করেছি যে, প্রত্যেক সূরারই একটা বিশিষ্ট সত্ত্বা থাকে, সেই বিশিষ্ট সত্ত্বীকে চিহ্িতকারী কিছু নির্দিষ্ট প্রতীকও থাকে এবং নির্দিষ্ট একটা পরিমন্ডলও থাকে । তা ছাড়া ওই একই সূরায় ওই বিশিষ্ট সত্ত্বাকে ফুটিয়ে তোলা ও ওই সব প্রতীককে চিহিনত করার জন্যে স্বতন্ত্র কিছু বাচনভংগিও ব্যবহৃত হয়ে থাকে । সম্ভবত উপরোক্ত প্যারায় ও তার পূর্ববর্তী ইবনে আব্বাস (রা.)-এর হাদীসটাতে এ বৈশিষ্ট্যটার ব্যাখ্যা পাওয়া যায়। তবে সূরার সংক্ষিপ্ত ভূমিকায় এটুকু বলাই যথেষ্ট মনে করি। এবার আলাদাভাবে সূরার এক এক অংশের ব্যাখ্যা দেয়ার চেষ্টা করবো । ৯ স্ুত্রা আত তাওবা | /7//:/ /7777%./5/%/1791.70/175.49%

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।