Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন মানুষদের সাথে সাযুজ্য রক্ষা করতে বাধ্য হয়েছিলো । বদরযুদ্ধের পর এই জাতীয় লোকদের মেধ্য শীর্ষস্থানীয় আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল খোলাখুলি বলে ফেললা, “এ জিনিসটা (ইসলাম) এখন প্রাধান্য লাভ করলো ।” অতপর সে কপটতা ও ভন্ডামির আশ্রয় নিয়ে নিজেকে মুসলমান হিসাবে প্রকাশ করলো । এ ছাড়া মোনাফেক না হয়েও ইসলামের ব্যাপক প্রসারের কারণে অন্যদের দেখাদেখিও অনেকে ইসলাম গ্রহণ করেছিলো । অথচ ইসলামকে তারা যথাযথভাবে বোঝেওনি এবং তাদের চরিত্রে ইসলামের ছাপও তেমন পড়েনি। এর ফলে মদীনার ইসলামী সমাজে ঈমানের স্তরভেদের দরুন কিছুটা বিশৃংখলা ও অসমতা দেখা দেয়। এই সব নতুন ঈমান আনয়নকারীদের জন্যে রসূল (সৈ.)-এর নেতৃত্বে কোরআন এক অভূতপূর্ব প্রশিক্ষণ ব্যবস্থা চালু করে । এই প্রশিক্ষণের মাধ্যমে সে নয়া ইসলামী সমাজে ঈমানী ও নৈতিক দিক দিয়ে বিভিন্ন স্তরের মোমেনদের মধ্যে সময় সৃষ্টির চেষ্টাকরে। আমরা যখন নাধিল হওয়ার কালগত ধারাবাহিকতার আলোকে মদীনায় নাধিল হওয়া সূরাগুলোর প্রতি দৃষ্টি দেই, তখন মুসলিয় সমাজের বিবিধ স্তরের ওইসব মুসলমানকে সমদ্বিত ও এক্যবদ্ধ করার লক্ষ্যে বিরাট চেষ্টা দেখতে পাই । বিশেষত, কোরায়শ ও ইহুদীদের পক্ষ থেকে সকল গোত্রের ওপর প্রহরা বসানো, বাধা দান ও কুটিল ষড়যন্ত্র চালানো সত্তেও এ ধরনের লোকদের ইসলাম গ্রহণ অব্যাহত থাকায় এই প্রশিক্ষণ ও সমনয়ের কাজের প্রয়োজন আরো বেড়ে যেতে থাকে এবং এক মুহ্র্তও এ কাজে শৈথিল্য, উদাসীনতা প্রদর্শনের অবকাশ ছিলো না। এই সমস্ত চেষ্টা সত্তেও মাঝে মাঝে, বিশেষত কষ্টকর পরিস্থিতিতে ঈমানী দুর্বলতা, মোনাফেকী, দ্বিধাসংশয়, অর্থ ও শারীরিক শ্রম দানে কার্পণ্য ও ঝুঁকিপূর্ণ কাজে অংশ গ্রহণে ভয় ভীতি ও অনীহার লক্ষণ প্রকাশ পেতো । বিশেষত অমুসলিম নিকটাত্ীয়ের সাথে মুসলমানের সম্পর্কের ক্ষেত্রে আকীদা ও আদর্শের অস্পষ্টতা পরিলক্ষিত হতো । কোরআনের শুরু থেকেই এক নাগাড়ে কয়েকটি সূরায় এই সমস্ত লক্ষণগুলো চিহ্নিত করা হয়েছে এবং আল্লাহর মনোনীত পন্থায় | তা দূর করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কয়েকটি উল্লেখযোগ্য আয়াত হলো, সূরা আনফালের ৫, ৬, ৭ ও ৮ নং আয়াত, সুরা আল ইমরানের ৭, ৮ ও ৯ নং আয়াত সুরা আল হাশরের ১১, ১২ ও ১৩নং আয়াত ও সুরা আল আহ্যাবের ৯ থেকে ১৪ নং আয়াত, সূরা নিসার ৭১, ৭২ ও ৭৩নং আয়াত, সুরা নিসার ৭৭ ও ৭৮নং আয়াত, সূরা মুহাম্মদের ৩৬, ৩৭ ও ৩৮নং আয়াত, সুরা মুজাদালার ১৪ থেকে ২২ নং আয়াত, সুরা মায়েদা ৫১, ৫২ ও ৫€৩নং আয়াত এবং সুরা মুমতাহিনার ১ থেকে ৪&নং আয়াত । বিভিন্ন সূরা থেকে এই দশটা নমুনা তুলে দেয়াই আমি যথেষ্ট মনে করছি। মুসলিম সমাজে যে ঈমানী ও চারিত্রিক দুর্বলতাগডলোর লক্ষণ পরিলক্ষিত হতো, এ আয়াতগুলোতে তার উন্লেখ করা ও প্রতিকারের পন্থা জানিয়ে দেয়া হয়েছে। ইসলামী সমাজে নতুন ইসলাম গ্রহণকারীদের ব্যাপকভাবে প্রবেশের ফলে এই পরিস্থিতির উদ্ভব অনিবার্য ও স্বাভাবিক ছিলো । এতো বিপুল খ্যক নতুন মুসলমানকে যথাযথ ও ক্রমাগত প্রশিক্ষণের মাধ্যমে সংশোধন, একীভূতকরণ ও প্রথম যুগের খাটি মোমেনদের সাথে তাদের সমঘয় সাধন কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার ছিলো । তবে সামগ্রীকভাবে মদীনার ইসলামী সমাজ বিশুদ্ধই ছিলো । কেননা তা প্রধানত প্রাথমিক যুগের মোহাজের ও আনসার নামে পরিচিত খাঁটি ও বিশুদ্ধ মোমেনদের ওপরই নির্ভরশীল ছিলো । ওই সব মোহাজের ও আনসারের মধ্যে সমন্যয় ও একাত্মতার কোনো ঘাটতি ছিলো না, এমনকি নবাগতদের শৈথিল্য, সমন্যয়হীনতা ও অন্যান্য ক্রটিও তাদের মধ্যে কোনো কমতি দেখা দেয়নি । লা জতহঅ৩7€555 লাগ কল কলকল] /7//:/ /7777%./5/7%/1791.0175.49%

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।