Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন অর্থাৎ যে ধরনের কাজ তারা করছে, তার উচিত প্রতিদান হবে এটাই আর এটাই তাদের জন্যে ইনসাফপূর্ণ ও সৃক্ষ্ষ বিনিময় । ওরাই হচ্ছে সেই সব মানুষ, যারা (দুনিয়ার সাময়িক) আরামের জীবনকে জেহাদী যিন্দেগীর ওপর প্রাধান্য দিয়েছে। যারা কষ্টের সময় আল্লাহ ও তার রসূলের হুকুম পালন করা থেকে পিছিয়ে থাকা পছন্দ করেছে এবং প্রথম বারেই তারা দূরের পথে যুদ্ধাভিযানে যাওয়া থেকে পিছিয়ে থেকেছে, তারা কোনো কঠিন সং্বামের জন্যে মোটেই উপযোগী নয় ৷ জেহাদী কাজ তাদের দ্বারা হবে বলে আশাও করা যায না এবং এজন্যেই তাদের ক্ষমা করা হবে না এবং তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়া হবে। আর সেই জেহাদে শরীক হওয়ার মর্যাদাও তাদের দেয়া যেতে পারে না, যার সুযোগ তারা স্বেচ্ছায় ও অবহেলায় হারিয়েছে। “তারপর যদি কোনো সময় আল্মাহ তায়ালা তোমাকে ওদের কোনো এক গ্রুপের কাছে ফিরিয়ে নিয়ে যান এবং তোমার কাছে ওরা যুদ্ধাভিযানে যাওয়ার অনুমতি চায় তখন তুমি তাদের বলে দিয়ো, না, আমার সাথে তোমরা আর কোনো দিন বের হবে না এবং আমার সাথে থেকে কোনো শক্রর বিরুদ্ধে তোমরা আর যুদ্ধ করবে না। প্রথম বারেই তো যুদ্ধে না গিয়ে বসে থাকাতে তোমরা খুশী হয়ে গিয়েছিলে, অতএব বসে থাকো তোমরা তাদের সাথে- যারা পেছনে পড়ে রয়েছে।' | একদিকে দেখা যায় কোনো যুদ্ধের জন্যে ডাক দিলে একদল লোক দৃঢ়সংকল্প নিয়ে যে কোনো অবস্থায় এগিয়ে যায় এবং প্রতিপক্ষ যতো কঠিন শক্রই হোক না কেন এবং যতো দীর্ঘস্থায়ী যুদ্ধই হোক না কেন, কোনো অবস্থায়ই তারা সাহসহারা হয় না বা পিছপা হয় না। পাশাপাশি ছোট হলেও, এমনও এক দল বরাবরই থাকে, যাদের নানা প্রকার দুর্বলতা পেয়ে বসে। তারা | কঠিন সময়ে যোগ দিতে গিয়ে টিলেমি করে । এদের ওপর কোনো ভরসা করা যায় না। কারণ কঠিন মুহূর্তে এরা মূল দল ছেড়ে হঠাৎ করে সরে পড়ে এবং পুরো দলের মধ্যে বিশৃংখলা ও দুর্বলতা সৃষ্টি করে দেয় । সুতরাং যাদের সম্পর্কে জানা যাবে যে, তারা নিজেরা কঠিন সময়ে দুর্বল হয়ে পড়বে এবং দলের মধ্যে ভাংগন ধরানোর ভূমিকা পালন করবে, তাদেরকে পূর্বাহেই দল চা রা রা কোনো অবস্থাতেই তারা যেন না পায়, সে জন্যে সঠিক সময়েই ব্যবস্থা গ্রহণ করা বাঞ্থনীয়। যে সব মানুষ কঠিন সময়ে দল-ছুট হয়ে যায়, পেছনে পড়ে থাকে এবং পরক্ষণেই ক্ষমা প্রার্থী হয় এবং সুসময় আসলে নানা প্রকার ওযর পেশ করে, তাদের ক্ষমা করার অর্থ হচ্ছে দলের মধ্যে অন্যায় অপরাধকে টিকিয়ে রাখার সুযোগ করে দেয়া এবং যে যুদ্ধাভিানে কঠিন অবস্থার মোকাবেলা করতে হবে, তার জন্যে আহ্বানের প্রতি যুলুম করা । এজন্যেই এরশাদ হচ্ছে, “অতএব বলো, না, কিছুতেই তোমরা আমার সাথে বের হবে না এবং কোনো অবস্থাতেই আমার সাথে থেকে কোনো শত্রু সৈন্যের মোকাবেলা করবে না । এর কারণ কি? জওয়াবে বলা হচ্ছে, “তোমরা প্রথম বারেই (যুদ্ধে না গিয়ে) বসে থাকটাকেই পছন্দ করে নিয়েছিলে ।' সুতরাং যুদ্ধাভিযানে বের হওয়ার যে মর্যাদা, তা লাভ করার অধিকার তোমরা হারিয়ে ফেলেছো, হারিয়ে ফেলেছো ইসলামী সেনাবাহিনীর মধ্যে সাংগঠনিক কোনো ভূমিকা রাখতে । যুদ্ধ অর্থ এক মারাত্মক প্রস্তুতি, এতে অংশ গ্রহণ করা তাদের পক্ষেই সম্ভব, যারা এ কাজের জন্যে | যোগ্য। এ ব্যাপারে কোনো আপোষ করা বা কাউকে ক্ষমা করার কোনো সুযোগ নেই এবং তাদের সাথে কোনো মেলামেশাও করা যাবে না। [৯ স্ুলা আত্‌ তাওবা _____ ০১৭৮) ______পান্া ১০ আনাহিত্প ২ ///7://7////,25/7/794/,9/0/%5.29%

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।