ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন রসূলুল্লাহ (স.) বলেন, “মোনাফেকের চিহ্ু তিনটি । যখন কথা বলে- মিথ্যা বলে, ওয়াদা করলে তা ভংগ করে, তার কাছে আমানত রাখলে, সে আমানতের খেয়ানত করে 1০) সুতরাং ওয়াদা খেলাফী ও আল্লাহর ওপর মিথ্যা আরোপ করার পর এদের অন্তরের ওপর স্থায়ীভাবে মিথ্যা সওয়ার হয়ে যায়, যার দিকে আলোচ্য আয়াতটি ইশারা করেছে। 'আল্লাহর সাথে ওয়াদাখেলাফী করায় ও মিথ্যা কথা বলায় কেয়ামত পর্যন্ত তাকে নেফাক তাড়া করে ফিরবে এবং স্থায়ীভাবে তার অন্তরে এ কপটতা গোপনে বাসা বেধে থাকবে । আরও এরশাদ হচ্ছে, “ওরা কি জানে না যে, আল্লাহ তায়ালা তাদের গোপন কথা জানেন এবং নিভৃতে যে পরামর্শ | ওরা করে, তাও জানেন? আর এও কি ওরা জানে না যে, তিনি গায়েবের সব বিষয় সম্পর্কেই পুরোপুরি খবর রাখেন? ওরা কি জানে না- একথা বলে তাদেরকে ঈমানের দিকে আহ্বান জানানো হচ্ছে। জানানো হচ্ছে যে, আল্লাহ সকল গোপনীয়তা সম্পর্কে ওয়াকেফহাল ৷ যতো কথাই তারা নিজেদের মধ্যে চালাচালি করে, সবই আল্লাহর নখদর্পণে রয়েছে । ওরা হয়তো ভাবে, যা ওরা বলাবলি করেছে, সবই গোপন রয়ে গেছে। কারণ তারা মানুষের অগোচরে অনেক সলা পরামর্শ করে, আর ভাবে কেউই বোধ হয় জানলো না! হায় ওরা যদি বুঝতে পারতো যে, ওদের অবচেতন মনের গোপন ইচ্ছা এরাদাও আল্লাহর কাছে অবিদিত নয়, তাহলে কিছুতেই আল্লাহর সাথে করা চুক্তি' ভংগ করতো না, আর দান করার জন্যে আল্লাহ্র নামে যে শপথ করেছিলো, সে বিষয়েও আল্লাহর ওপরে কোনো মিথ্যারোপ করতো না। এ তিনটি আয়াতের শানে নুযুল সম্পর্কে বহু রেওয়ায়াত পাওয়া যায়, সেগুলোর মধ্য থেকে আমরা ইবনে জারীর ও ইবনে আবী হাতেমের রেওয়ায়াত দুটি পেশ করছি দুটি হাদীসই সা'লাবা ॥ ইবনে হাতেব আনসারীর বরাত দিয়ে এসেছে। তিনি বলেন, রসূলুল্লাহ সে.)-কে তিনি বললেন, (য়া রসূলাল্লাহ) আমার জন্যে আল্লাহর কাছে মেহেরবানী করে দৌয়া করুন যেন তিনি আমাকে সম্পদশালী করে দেন। তিনি বলেন, রসূলুল্লাহ (স.) তাকে বললেন, দুঃখ হোক তোমার জন্যে হে সা'লাবা, এতো সম্পদ চেয়ো না, যার শোকর গোযারি করতে তুমি অপারগ হয়ে যাবে । তার থেকে বরং কম সম্পদ নিয়েই খুশী থাকো, যার শোকরগোযারি তুমি করতে পারবে । সা'লাবা বলেন, রসূলুল্লাহ (স.) পুনরায় কথাটি বললেন। এরপর বললেন, তুমি কি আল্লাহর নবীর মতো হওয়া পছন্দ করবে নাঃ শোনো, আমার জীবন ধার হাতের মধ্যে রয়েছে, আমি তার কসম খেয়ে বলছি, আমি যদি চাইতাম (আশপাশের) পাহাড়গুলো আমার জন্যে স্বর্ণ ও চাদিতে পরিণত হয়ে এগিয়ে আসুক, তাহলে সেগুলো অবশ্যই সোনা-চাদি হয়ে এগিয়ে আসত ।” সা'লাবা বলে উঠলেন, 'কসম সেই মহান সত্ত্বার, যিনি আপনাকে সত্য সহ (সত্য জীবন ব্যবস্থা নিয়ে) পাঠিয়েছেন, যদি দয়া করে আপনি আমার জন্যে আল্লাহর কাছে দোয়া করতেন, আর তিনি যদি আমাকে প্রচুর | সম্পদ দিতেন, তাহলে আমি প্রত্যেক হক দারের হক আদায় করে দিতাম |” তখন রসূলুল্লাহ (স.) বললেন, “ইয়া আল্লাহ! সা*লাবার জন্যে আপনি ধন সম্পদ বরাদ করুন ।' সা'লাবার পর রেওয়ায়াতকারী বাহেলী বলেন, তিনি (সা'লাবা) কিছু ভেড়া বকরী পালতে শুরু করলেন, অতপর এগুলো কৃমির মতো বাড়তে থাকলো, এমনকি এগুলোর জন্যে মদীনা নগরী সংকীর্ণ হয়ে গেলো, (১) বোখারী ও মুসলিম শরীফে হাদীসটি এসেছে। _ সলুক্দ জহভল7 তচ57 ল্্গলল লহ /7//:/ /7777%./5/7%/1791.0/175.49%
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।