Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ 270
📝 Text 📖 PDF

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন | ওরওয়াহ ইবনে যোবায়ের ও তার কয়েকজন বন্ধুর বিবরণীতে জানা যায় যে আয়াতটি নামে তার হয়েছিলো জান্লাস ইবনে সোওয়ায়েদ ইবনে সামত সম্পর্কে ৷ উমায়ের ইবনে সাদ স্ত্রীপক্ষের এক পালক পুত্র ছিলো । জাল্লাস বললো, মোহাম্মদ যা নিয়ে এসেছে তা যদি সত্য হয়, তাহলে যে গাধাগুলো আমাদের বাড়ীতে আছে আমরা সেগুলো থেকেও নিকৃষ্ট ও অধম হয়ে যাবো । তখন উমায়ের বললো, আল্লাহর কসম হে জাল্লাস, আপনি আমার দৃষ্টিতে সকল মানুষ থেকে সেরা মানুষ, সর্বাবস্থায় আপনি আমার কাছে সুন্দরতম মানুষ এবং আমি মনে করি আপনাকে কোনো খারাপ জিনিস স্পর্শ করতে পারবে না। আমি একটি কথিকা বানিয়েছি, আপনাকে সেটা জানালে আমাকে লজ্জা দেবেন, আর না বললেও আমি কুরে কুরে মরবো । অবশ্য আমার জন্যে একটা আর একটা থেকে ভালো । রসূল (সে.)-কে কথাটা জানানো হলে তিনি ওকে ডেকে জিজ্ঞাসাবাদ করলেন । তখন সে এসব কথা আল্লাহর নামে কসম খেয়ে অস্বীকার করলো । তারপর নাযিল হলো আল্লাহর আয়াতগুলো । লোকটি ওই কথাগুলো বলেছে বলে যখন স্বীকার করলো, তখন তাকে তাওবা করতে বলা হলো এবং সে তাওবা করলো এবং এতে তার তাওবা কবুলও হয়ে গেলো । তবে এসব রেওয়ায়াত কোরআনের আয়াত “ওরা সেই সব কুচিন্তা করেছিলো যা ওরা পায়নি'- একথার সাথে মিল খায় না। অবশ্য এ রেওয়ায়াতগুলো এ কারণে একটা আর একটার সহায়ক যে, এগুলো দ্বারা ওই অর্থটা জোরদার হয়, যা তাবুক অভিযান থেকে ফেরার সময় মোনাফেকরা মনে-প্রাণে চেয়েছিলো । আর তা ছিলো রসূলুল্লাহ (স.)-কে কতল করা, অর্থাৎ তাবুক অভিযান থেকে ফেরার সাথে সাথে তাকে হত্যা করতে হবে। ইমাম আহমদ আবু তোফায়েলের একটি হাদীস উদ্ধৃত করেছেন, তিনি বলেন। যখন রসূলুল্লাহ সে.) তাবুক অভিযান থেকে ফিরে আসার জন্যে রওয়ানা হলেন, তখন একজনকে ঘোষণা দিতে বললেন । সে বললো, রসূলাল্লাহ (স.) এক গিরি সংকটে পাহাড়ের এক চূড়ার দিকে উঠছেন। সেখানে আর কারো যাওয়ার প্রয়োজন নেই। এর মধ্যে দেখা গেলো রসূল (স.)-কে হুযায়ফা পথ দেখাতে দেখাতে সামনে এগিয়ে আসছেন এবং তার উটের রশি ধরে টেনে আনছেন | আম্মার । এ সময় হঠাৎ করে মুখোশ পরা এক দল উটের আরোহী এগিয়ে এলো এবং রসূলুল্লাহ (স.)-এর উটের রশিধারক আম্মারের ওপর ঝাঁপিয়ে পড়লো । আম্মারও ওদের কাফেলার উটের মুখের ওপর আঘাত করতে করতে এগিয়ে গেলেন । তখন রসূলুল্লাহ (স.) হুযায়ফাকে বললেন, “হয়েছে, হয়েছে এ বলতে বলতে তিনি উটের পিঠ থেকে নেমে দীড়ালেন। আম্মার ইতিমধ্যে তার কাছে ফিরে এলেন। তখন রসূলুল্লাহ সে.) তীকে জিজ্ঞাসা করলেন হে আম্মার, এলোকগুলোকে চিনতে পেরেছো কিঃ তিনি বললেন, হা আমি সাধারণভাবে সবাইকে চিনেছি, যদিও ওরা নেকাব পরে এবং ছদ্মবেশে ছিলো । রসূল (স.) জিজ্ঞাসা করলেন, “ওরা কি চেয়েছিলো বুঝতে পেরেছো কি? আম্মার বললেন, আল্লাহ ও তার রসূলই ভালো জানেন। এরপর বললেন, ওরা রসূলুল্লাহ (স.)-কে নিয়ে পালাতে চেয়েছিলো, ওদের উদ্দেশ্য ছিলো, তার সওয়ারী সহ তাকে হাইজাক করে নিয়ে পাহাড়ের ওপর থেকে নীচে ফেলে দেবে । রেওয়ায়াতকারী বলেন, আম্মার রসূল (স.)-এর একজন সাথীকে জিজ্ঞাসা করতে গিয়ে বললেন, “তোমাকে আল্লাহর দোহাই দিয়ে জিজ্ঞাসা করছি, বলো দেখী তোমার জানামতে কতো জন লোক ছিলো ওই পাহাড়ের চুড়ায়? ওই ব্যক্তি বললো, চৌদ্দজন মানুষ । তখন রসূল (স.) বললেন, তুমি ওদের সাথে থাকলে তোমাকে নিয়ে মোট পনের হতো, তাই না? তারপর রসূলুল্লাহ সস.) ওদেরকে গুনলেন। ওদের মধ্য থেকে তিন জন বললো, আল্লাহর কসম, আমরা রসূলুল্লাহ সে.)-এর ঘোষণাকারীর আওয়ায শুনতে পাইনি । আর ওই [2 লা দাত অ৩75555557_ লন্দ 5 আাহ্ল5] /7//:/ /7777%./5/%/1791.0/175.49%

— Page 168 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.