ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন মোনাফেক পুরুষ ও নারী একই মাটি দ্বারা তৈরী, তাদের স্বভাব প্রকৃতিও একই। প্রত্যেক যামানায় ও প্রত্যেক দেশে মোনাফেকদের প্রকৃতি একই, তাদের কাজ এবং কথার মধ্যে হয়তো কিছু পার্থক্য আছে, কিন্তু তারা শেষ পর্যন্ত একই স্বভাবের দিকে ফিরে যায় এবং একই উৎস থেকে তারা বেরিয়ে আসে । নিকৃষ্ট তাদের চিন্তাধারা এবং নিকৃষ্ট তাদের মন, সর্বদা তাদের অনুভূতিটা থাকে পুরোপুরি বিগড়ানো এবং নানা প্রকার ষড়যন্ত্রের চিন্তা তাদের মাথায় সদা সর্বদা বিরাজমান । তারা মুখোমুখি কথা বলায় দুর্বলতা অনুভব করে এবং তাদের কোনো কথা বা আচরণ প্রকাশিত হয়ে পড়ুক তা তারা চায় না- এটাই হচ্ছে তাদের আসল গতিবিধি । তাদের ব্যবহারের দিকে তাকালে দেখা যাবে তারা অন্যায় কাজের জন্যে মানুষকে উ্কানি দেয় এবং ভাল কাজ করার ব্যাপারে মানুষকে নিরুৎসাহিত করে । তারা সাধারণভাবে কৃপণতা করে । কিন্তু মন্দ কাজে খরচ করার সময় দেখা যায় তারা বড়ই উদারহস্ত এবং মানুষকে দেখানোর জন্যে বা সুনামের জন্যে খরচ করতে তারা বেশ দরায দিল । তাদের আর একটি বৈশিষ্ট্য বেশ স্পষ্ট, তা হচ্ছে তারা অন্যায় কাজে গোপনে ইন্ধন যোগায় এবং ভালো কাজে প্রকাশ্যে বাধা না দিয়ে অতি সংগোপনে ভালো কাজের পথে মানুষের গতিরোধ করে । এ সব অন্যায় কাজের প্রসার ঘটানোর জন্যে তারা গোপনে কুট চক্রান্তের আশ্রয় নেয় এবং ফিসফিসিয়ে ও কানে কানে কথা বলে। কথা বলে আকারে ইংগিতে। আবার সুযোগ মতো কখনও মুখের ওপর দোষ দিয়েও তারা কথা বলে। কারণ নিজেদের নিরাপত্তা বিধান না করে তারা প্রকাশ্যে কোনো কথা বলার সাহস রাখে না। “তারা আন্লাহকে ভুলে রয়েছে, সুতরাং মানুষের কাছে হিসাব দেয়া ছাড়া তাদের মধ্যে অন্য কোথাও জবাবদিহি করার চিন্তা নেই। অথবা তাদের স্বার্থোদ্ধার হবে, সেই আংগিকে চিন্তা করেই তারা যে কোনো ব্যাপারে অগ্রসর হয়। তারা শক্তিমান ব্যক্তিদের ছাড়া অন্য কাউকে ভয় করে না এবং একমাত্র তাদের কাছেই মাথা নত করে এবং তাদেরকেই জায়গা দেয়। “যার কারণে তিনিও তাদেরকে ভুলে গেছেন।" অর্থাৎ আল্লাহর কাছে তাদের কোনো স্থান নেই, নেই কোনো মূল্য ও নেই কোনো মর্যাদা । দুনিয়ায় মানুষের সাথে বসবাস করার ব্যাপারে যেমন তারা থেকেছে নিকৃষ্ট, তেমনি আখেরাতেও তারা আল্লাহর কাছে হবে সমধিক ঘৃণ্য । তারা শক্তিশালী লোক ছাড়া আর কাউকে হিসাবেই আনে না এবং একমাত্র ভয় করে তাদেরকে যারা তাদের খোলস খুলে দিতে । তারা তাদের নিজেদের মত বেশী বেশী প্রকাশ করে এবং তাদের নিজেদের বদ্ধমূল বিশ্বাসের পেছনে অবস্থান নেয়। তারা তাদের নিজেদের চিন্তাধারা দিয়ে দুনিয়ার বিষয়াদির ফয়সালা করে। এভাবে প্রকাশ্য দিবালোকে নিজ বুদ্ধিতে যুদ্ধ অথবা সন্ধি করে । এরা মানুষের প্রভুকে ম্মরণ করার ওজুহাতে মানুষের কল্যাণ ভূলে যায়। সুতরাং এরা কারো অধিকার নষ্ট করার ব্যাপারে কোনো কাউকে ভয় করে না। তাই এদেরকে আল্লাহ তায়ালা উপদেশ দিচ্ছেন, মানুষও এদেরকে কর্তব্য পালনের কথা ম্মরণ করায় এবং তারাও নিজেদের হিসাব সম্পর্কে বুঝতে পারে । কিন্তু হলে কি হবে, এরা বুঝেও বুঝবে না। যেহেতু, “অবশ্যই এ মোনাফেকরা আসলেই জঘন্য অপরাধী ।' ওরা ঈমান থেকে দূরে সরে গেছে, সঠিক পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর আল্লাহ তায়ালাও তাদের সাথে তাদের গন্তব্য স্থলের ব্যাপারে সেই ওয়াদাই করেছেন, যা তিনি কাফেরদের সাথে করেছেন৷ এরশাদ হচ্ছে, “মোনাফেক পুরুষ ও নারীদের সাথে এবং কাফেরদের সাথে আল্লাহ তায়ালা জাহান্নামের ওয়াদা করেছেন। এ জাহান্নামই তাদের জন্যে যথেষ্ট 1” [৯ পুলা আত তাওবা____০৬০5 পারা ১০ সলাবিল ////://1/////,7/7///%/.//9/%7/8/5.79%
— পৃষ্ঠা ১৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।