ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন শক্তিশালী বাচনভংগিতে বিশ্লেষণ করা হয়েছে । এই বাচন ভংগির নমুনাগুলো লক্ষ্য করুন প্রথম আয়াত থেকে ২নং আয়াতের শেষ পর্যন্ত । যথা, “সম্পর্কচ্ছেদ করা হলো আল্লাহ ও তার রসূলের পক্ষ থেকে সেই মোশরেকদের সাথে, যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে.... হে মোমেনরা, মোশরেকরা অপবিত্র, কাজেই এ বছরের পর তারা যেন মাসজিদুল হারামের ধারে-কাছেও আসতে না পারে । আর তোমরা যদি দারিদ্রের আশংকা কর, তবে আল্লাহ অচিরেই তোমাদেরকে নিজ অনুগ্রহ বলে ধনী বানিয়ে দেবেন, যদি তিনি ইচ্ছা করেন। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ ও মহাজ্ঞানী । আমাদের উদ্ধৃত এ আয়াতগুলোর মধ্যে যে কোরআনী বাচনভংগি পরিদৃষ্ট হয়, তা থেকে স্পষ্ট যে, বিভিন্ন কারণে এ সময়ে মুসলমানরা সমগ্র আরবের সকল মোশরেকের সাথে একযোগে সম্পর্কচ্ছেদের মতো গুরুতর পদক্ষেপ নিতে ভয় ও সংকোচ বোধ করছিলো । এ কারণগুলো কী কী, তা আমি অচিরেই ব্যাখ্যা করার চেষ্টা করবো । | সূরার দ্বিতীয় অংশে আহলে কেতাব তথা ইহুদী ও খৃষ্টানদের সাথে ইসলামী রাষ্ট্রের সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়া হয়েছে এবং তার সেই সব এঁতিহাসিক আদর্শিক ও বাস্তব কারণসমূহ বিশ্লেষণ করা হয়েছে, যা এই সম্পর্কচ্ছেদকে অনিবার্ধ করে তুলেছিলো। সেই সাথে ইসলামের আসল ও চিরস্থায়ী রূপ কী, আহলে কেতাবের কাছে আল্লাহর যে বিধান নাধিল করেছিলেন তা থেকে তারা কিভাবে বিপথগামী হয়ে গেছে, তাও বিশ্লেষণ করা হয়েছে। ২৯নং আয়াত থেকে ৩€৫নং আয়াত পর্যন্ত এ অংশটি বিস্তৃত । যথা, “আহলে কেতাবের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে না, আল্লাহ যা হারাম করেছেন, তাকে হারাম করে না এবং আল্লাহর সত্য দ্বীনের অনুগত হয় না, তারা যতোক্ষণ নতশিরে জিযিয়া প্রদান না করে, ততক্ষণ তোমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও । ....? কোরআনের বাচনভর্গি থেকে এই অংশে এটাও ফুটে উঠেছে যে, সমগ্র আহলে কেতাব বা তাদের সংখ্যাণ্তরু অংশের সাথে লড়াই চালানোর ব্যাপারে মুসলমানরা দ্বিধা দ্বন্দ্ব ও ভীতিতে আক্রান্ত ছিলো । এ ভয়ভীতি ও দ্বিধাদ্বন্দের বিশেষ কারণ ছিলো এই যে, এই যুদ্ধের প্রধান লক্ষ্য ছিলো রোম সাম্রাজ্য এবং সিরিয়া ও পার্বতী অঞ্চলে অবস্থিত তাদের আরবীয় খৃষ্টান মিত্ররা। ভয় ভীতি ও দ্বিধাদ্বন্দের জন্যে এই একটা কারণই যথেষ্ট । কেননা আরব উপদ্বীপের লোকদের কাছে রোম সাম্রাজ্যের দোর্দন্ড প্রতাপ সম্পর্কে অনেক এতিহাসিক তথ্য জানা ছিলো । তবে আয়াতের বক্তব্য শুধু খৃষ্টানদের জন্যে নির্দিষ্ট নয়, বরং বর্ণিত লক্ষণ ও বৈশিষ্ট্যগুলোর অধিকারী সকল আহলে কেতাবকে লক্ষ্য করেই তা বলা হয়েছে। আগামীতে ব্যাখ্যা বিশ্লেষণের সময় এ বিষয়ে সবিস্তারে আলোচনা করবো । তৃতীয় অংশে, পর্বে যুদ্ধে যাওয়ার নির্দেশপ্রাপ্ত হওয়ার পর যারা অলসতা ও দুর্বলতাবশত পশ্চাদমুখী হয়েছে এবং যুদ্ধে যায়নি, তাদের সমালোচনা শুরু হয়েছে। এ সব লোকের সবাই যে মোনাফেক নয়, তা পরবর্তীতে জানা যাবে । তবে এই সব যুদ্ধ বিগ্রহ যে অত্যন্ত কষ্টসাধ্য ছিলো তা আমি আগামীতে কারণসহ ব্যাখ্যা করবো । যেমন আল্লাহ বলেন, | “হে মোমেনরা, তোমাদের কী হয়েছে যে, তোমাদেরকে যুদ্ধে যাওয়ার নির্দেশ দেয়া হলে তোমরা মাটির সাথে লেগে গেলে? ..... (আয়াত ৩৮ থেকে ৪১) এ পর্বে যে সব হুমকি, ধমকি ও শাসানিমূলক শব্দ ব্যবহৃত হয়েছে, মুসলমানদেরকে যেভাবে স্মরণ করিয়ে দেয়া হয়েছে যে, কোনো মানুষের পক্ষ থেকে কিছু মাত্র সাহায্য না আসা সত্তেও [লুল জাভ7€7577 লাগান বলল /7/:/ /7777%./5/7%/1791.0/175.49%
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।