ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন কথা তিনি জানতে পারবেন না, তাদের মনোবৃত্তি তিনি বুঝতে পারবেন না এবং তাদের মোনফেকী তার কাছে ধরা পড়বে না। অথবা তাদের মোনাফেকীর কারণে তিনি তাদের পাকড়াও করতেও পারবেন না। অথবা মোখলেস মোমেনরা যে সময়ে সময়ে রসূল (সে.)-কে তাদের মোনাফেকী কথা ও কাজ সম্পর্কে ওয়াকেফহাল করতো তারা নবী (স.) ও মুসলমানদের সম্পর্কে যে সব কদর্য | কথা বলতো, সেগুলো রসূল সে.)-কে জানিয়ে দিলে তিনি সেগুলো বিশ্বাস করতেন- এটাই ছিলো ওদের দৃষ্টিতে তার অপরাধ । এজন্যেই তাকে তারা কান ভারী বলে দোষারোপ করত । তাদের এসব আচরণের ওপরই আলোচ্য আয়াতগুলো নাধিল হয়েছে বলে বিভিন্ন রেওয়ায়াত থেকে জানা যায়। তাদের ওই সব কথা ও কাজ সব কিছু মিলে তাদের মোনাফেকী প্রকাশ করে দিচ্ছিলো । এজন্যে কোরআনে করীম তাদের কথা তাদের ওপর ছুঁড়ে মারতে গিয়ে বলছে, “ওরা বলে, উনি কান-ভারী' “বলো, তোমাদের ভালোর জন্যেই তিনি কান-ভারী ।" অর্থাৎ তোমাদের কল্যাণের জন্যেই তো তিনি কান-ভারী। আর এ তথ্য জানতে পারার কারণেই তো তার কাছে ওহী নাযিল হয়ে তোমাদের প্রতি সতর্কবাণী উচ্চারিত হচ্ছে । এতে যদি তোমরা থেমে যাও, সাবধান হয়ে যাও এবং নিজেদের আচরণকে শুধরে নাও, তাহলে তীর শোনাটা কি তোমাদের জন্যে কল্যাণকর হলো না? তিনি শুনছেন, শুনে আল্লাহর প্রেরিত বাণী অনুসারে তোমাদের সংশোধনের প্রচেষ্টা চালাচ্ছেন, তোমাদের ধোকাবাজির কারণে তোমাদের জিজ্ঞাসাবাদ করছেন না, দোষারোপ করছেন না এবং তোমাদের লোক দেখানো ব্যবহার ও কাজের জন্যে তোমাদের পাকড়াও করছেন না- এসব কি তোমাদের জন্যে কল্যাণকর নয়? “তিনি তো আল্লাহর বিশ্বাস রাখেন |” এজন্যে তোমাদের সম্পর্কে এবং তোমাদের কদর্য ব্যবহার সম্পর্ক আল্লাহ তায়ালা যে সংবাদ দিয়েছেন, তো তিনি নিজেই বিশ্বাস করেছেন। | “তিনি মোমেনদের বিশ্বাস করেন? । অর্থাৎ তিনি তাদের কথায় নিশ্চন্ততা লাভ করেন এবং তাদের বিশ্বাস করেন, কারণ তিনি জানেন তাদের মধ্যে ঈমানের কারণে সত্যবাদিতা আছে, যা তাদের মিথ্যা থেকে বীচায়, বাচায় বক্রতা ও লোক দেখানো কৃত্রিমতা থেকে । “আর অবশ্যই তিনি তাদের জন্যে রহমত, যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে ।” অর্থাৎ তিনি তাদের হাত ধরে ভালোর দিকে নিয়ে যেতে চান।' “আর যারা আল্লাহর রসূলকে কষ্ট দেয়, তাদের জন্যে রয়েছে বেদনাদায়ক শাস্তি” অর্থাৎ, আল্লাহর কাছে এটা অত্যন্ত কঠিন ব্যাপার যে, তিনিই সর্বশক্তিমান আরই তীর প্রতিনিধিকে মানুষ কষ্ট দেবে! “ওরা তোমাদেরকে খুশী করার জন্যে তোমাদের কাছে এসে আল্লাহর কসম খেয়ে খেয়ে কথা বলে। অথচ আল্লাহ তায়ালা ও তার রসূলকেই ওদের খুশী করা দরকার- যদি প্রকৃতপক্ষে ওরা মোমেন হয় ।' অর্থাৎ, তোমাদের খুশী করার জন্যে ওরা প্রত্যেক যামানায় মোনাফেকদের কায়দায় আল্লাহর নামে হলফ করে কথা বলে । ওরা যা বলতে চায়, তা সামনে না বলে পেছনে বলে এবং যা করতে চায়, তা সামনে না করে পেছনে করে। এরপর তাদের কোনো অভিযোগ দূর করার জন্যে তারা মোকাবেলা করতে প্রস্তুত নয়, অর্থাৎ ওদের অভিযোগগ্তলো সামনে বলতে রাধী নয় এবং কোনো ছু ৯ সুন্াা আত তাওবা /7//:/ /7777%./5///1791.0/175.49%
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।