ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন বিভিন্ন অর্থ সম্পদের প্রকৃতি ভেদে যাকাতের হার নির্ধারিত হয়, যেমন, সেচ যোগ্য জমির ফসলের বিশ ভাগের এক ভাগ, মওসুমী আব হাওয়ায় স্নাত (অসেচযোগ্য) জমির ফসলের ওপর এক-দশমাংশ এবং পুঞজজীকৃত অর্থ অথবা ব্যবসায় নিয়োজিত পণ্যের ওপর (অর্থাৎ মূলধনের ওপর) থেকে শতকরা আড়াই টাকা হারে যাকাত আদায় করা হয়। ফসলের ব্যাপারে সারা বছরের খোরাকী রেখে অতিরিক্ত যে পরিমাণ খাদ্যদ্রব্য থাকবে (যদি সেচ যোগ্য জমি থেকে এ ফসল এসে থাকে) তার ওপর থেকে বিশ ভাগের এক ভাগ যাকাত আদায় করা হবে । এমনি করে ওপরে বর্ণিত হারে যাকাত আদায় করে একত্রিত করার পর সেই সম্পদ ওপরের আয়াতে বর্ণিত মতে বিভিন্ন খাতে বন্টন করা হবে । তবে এ সমস্ত খাতের মধ্যে অগ্াধিকার দেয়া হবে অভাবগ্রস্ত ও নিঃস্ব মানুষকে অর্থাৎ যাদের মাথা গুঁজার ঠাইটুকুও নেই তাদেরকে । আয়াতে “ফুকারা” শব্দটি ফকীরের বহুবচন। এর দ্বারা বুঝায় সেই সব মানুষকে যাদের নিকট প্রয়োজনীয় জীবন ধারণ সামগ্রী থাকে না । আর মাসাকীন মিসকীন-এর বহুবচন । এর দ্বারা বুঝায় সেই সব ব্যক্তিকে যারা টির নর পারারানাারাগরার রাডার পেতে কারো কাছে চায় না। সঠিকভাবে যারা যাকাত দেয়, এক বছর যাকাত দেয়ার পর, তাদের অধিকাংশের অবস্থা এ হয় যে, পরবর্তী বছরে তারা যাকাত পাওয়ার যোগ্য হয়ে যায়। কারণ সারা বছরের খরচ বাদে যে সম্পদ বা ফসল থাকে, তার থেকে নির্দিষ্ট পরিমাণে যাকাত দিয়ে খুব বেশী আর অবশিষ্ট থাকে না, যার কারণে পরবর্তী বছরে তাদের অনেকে নিজেরাই অভাবগ্রস্ত হয়ে যায় । এ কারণেই যাকাত আদায় ও বন্টনের দায়িত্ব দেয়া হয়েছে ইসলামী সরকারকে এবং ইসলামী সমাজের প্রত্যেকের মধ্যে এ দায়িত্ বোধ পয়দা করা হয়েছে। বলা হয়েছে যে, তারা একে অপরের জন্যে দায়ী অর্থাৎ যাকাত ব্যবস্থা পরিচালনার মাধ্যমে মানুষের প্রতি দায়িত্ব পালন করা হচ্ছে সামাজিক সাধারণ দায়িতৃ। অর্থাৎ পর্যায়ক্রমে দেখা যাবে এক বছরে কেউ যাকাতদাতা, তো পরবর্তী বছরে সে গ্রহীতা । আবার আরেক শ্রেণীর মানুষও সমাজে আছে ও থাকবে যারা যাকাত দিতে পারবে না, শুধু নেবে। এদিক দিয়ে চিন্তা করতে গেলেও যাকাত এক সামাজিক দায়িত্ এবং এ অবস্থা আসার পূর্বে ও পরে সর্বদাই একাজটিকে ফরয হিসাবে জানতে হবে। এ যাকাত আদায় দ্বারা মানুষ নিজেদের পবিত্র করে এবং নিজেদেরকে আল্লাহর দাসত্বের বন্ধনে আবদ্ধ করে রাখে, মুক্ত করে নিজেদেরকে কৃপর্ণতা থেকে এবং যাকাত আদায় দ্বার নিজেদের মর্যাদা বৃদ্ধি করে তাই এরশাদ হচ্ছে, “অবশ্য অবশ্যই, অবশ্য দেয়) সদকাসমূহ ফকীর ও মিসকীনদের জন্যে এর ব্যাখ্যা ওপরে এসে গেছে। 'আর যোকাত বন্টনের) তৃতীয় খাত হচ্ছে যাকাত বিভাগীয় কর্মচারীদের বেতন বাবদ দেয় ।" ৃ অর্থাৎ যাকাত বোর্ডের যে সকল কর্মচারী ঘর ঘরে গিয়ে হিসাব নিকাশ করে যাকাত আদায় করবে, তাদের বেতনও ওই আদায়কৃত অর্থ থেকে পরিশোধ করতে হবে। এরপর চতুর্থ খাত হচ্ছে নও মুসলিম, অর্থাৎ যারা সম্প্রতি ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে ইসলামের পথে টিকে থাকতে সাহায্য করার জন্যে দান। এদের মধ্যে, অবশ্য আরেক দল লোক আছে যাদের সম্পর্কে আশা করা যায় যে, তাদের মন ইসলামের দিকে ঝুঁকে রয়েছে, একটু আর্থিক | সাহায্য পেলে আরো দ্রুত তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে। আর একদল লোকও এদের মধ্যে আছে, যারা ইসলাম গ্রহণ করেছে, টিকেও আছে । এদেরকে যাকাতের খাত থেকে দান, করলে তারা নিজের সাবেক জাতির কাছে গিয়ে বুক ফুলিয়ে বলতে পারবে যে তারা ইসলাম গ্রহণ |. করে ঠকেনি, বরং তাদের জাতিরাও বুঝবে ইসলাম গ্রহণকারিরা পরস্পর কতো দরদী এবং ৯ স্বলা সাত ওল 25557 ল্দলল ব্লক 7 :7//7-//%/7%./7////9%//7/555.9% হিশাশ ৯ম ৯৩১
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।