Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন আল্লাহর বিধানের মধ্যে রয়েছে তার মধ্য থেকে এগুলো নফল বা মর্যাদাোবোধক কোনো কাজ নয়- | এটা অকাট্য ও চূড়ান্ত এক ফরয । এটা কোনো বিতরণকারী বা বিভক্তকারীর পক্ষ থেকে এচ্ছিক দান বা এলোমেলোভাবে দেয় কোনো বস্তু নয়, বরং এ হচ্ছে আল্লাহর নির্দেশিত অবশ্য দেয় এক সুনির্দিষ্ট পরিমাণ অর্থ, যা হিসাব করে আদায় করতে হয়। ইসলাম যে সব বিষয় বাধ্যতামূলক (করেছে যাকাত সেগুলোর মধ্যে একটি । মুসলিম রাষ্ট্র এক নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এ অর্থ সংগ্রহ করে, যাদের যাকাত দেয়ার ক্ষমতা আছে তাদের কাছ থেকে আদায় করে, যাতে সমাজের দুঃস্থ লোকদের খেদমতে এগুলো ব্যয় করতে পারে । এ দান কোনো দানশীল ব্যক্তির পক্ষ থেকে কোনো | ব্যক্তির জন্যে এহসান বা কৃপা নয়, বা কোনো দাতার নিকট থেকে প্রাপ্য কোনো ভিক্ষাও এটা নয়। না, কখনও ইসলামী সমাজ ব্যবস্থা ভিক্ষাবৃত্তি বা মানুষের কাছে মুখাপেক্ষিতার ওপর চালু হয়েছে, আর না এ ব্যবস্থার ওপর ভবিষ্যতে কোনো দিন চালু হবে । ইসলামী জীবন ব্যবস্থার পরিচালিকা-শক্তিই হচ্ছে কাজ- যে কোনো প্রকার বা যে কোনো প্রকৃতির কাজই হোক না কেন, তা করার জন্যে মানুষকে উদ্দুদ্ধ করা হয়েছে এবং প্রকৃতপক্ষে যেটা ইসলামী রাষ্ট্র হবে তার মধ্যে প্রত্যেক সক্ষম ব্যক্তির জন্যে উপযোগী কাজের ব্যবস্থা থাকতে হবে এবং সম্ভব হলে প্রত্যেক ব্যক্তির স্বতন্ত্র যোগ্যতাকে কাজে লাগানোর জন্যে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, ব্যবহার করতে হবে দেশের সকল উপায় উপাদানকে । প্রত্যেক শ্রমিককে দিতে হবে শ্রমের সঠিক মর্যাদা এবং তার কাজের সঠিক পারিশ্রমিকের উপযুক্ত গ্যারান্টি । আর অবশ্যই এ ধরনের কর্মক্ষম ব্যক্তি যাকাত পাওয়ার যোগ্য নয়। সুতরাং সক্ষম ও অক্ষম ব্যক্তিদের মধ্যে সামঞ্জস্য বিধানের জন্যে যাকাত এক পারস্পরিক যৌথ দায়িতৃ। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এর ব্যবস্থাপনা আঞ্জাম দেয় এবং আদায় ও বন্টনের ব্যবস্থা করে। | এর ওপরই প্রকৃতপক্ষে গড়ে ওঠে ইসলামী সমাজের অর্থনৈতিক বুনিয়াদ, চালু হয় ইসলামী আইন। প্রকৃতপক্ষে এ ব্যবস্থা ছাড়া কোনো আইন প্রণয়ন করা বা কোনো সুন্দর জীবন ব্যবস্থা গড়ে তোলা সম্ভবই নয়। | হযরত ওমন্ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ (স.) এরশাদ করেছেন, কোনো সচ্ছল ও সক্ষম ব্যক্তির জন্যে একইভাবে যাকাত হালাল নয় 1১) আবদুল্লাহ ইবনে আদী দুই জন বর্ণনাকারী থেকে বর্ণনা করেন যে, তারা রসূল (স.)-এর কাছে এসে সদকা (যোকাত) চাইলো । রসূলুল্লাহ (স.) তাদের দিকে তীক্ষু দৃষ্টি দিয়ে তাকালেন, দেখলেন তারা সুঠাম ও মযবুত দেহের অধিকারী । তখন তিনি বললেন, তোমরা চাইলে আমি দেবো, তবে যারা সচ্ছল, শক্তিশালী, কর্মক্ষম, তাদের জন্যে যাকাত থেকে হেসসা নেই ।(২) নিশ্চয়ই যাকাত ইসলামী সমাজ ব্যবস্থার মধ্যে পারস্পরিক দায়িত পালনের জন্যে যে সব গ্যরান্টি আছে তাদের অন্যতম । এ সমাজ ব্যবস্থা যাকাতের চেয়ে মানুষকে আরো বেশী কিছু দিতে চায়। যেহেতু ইসলামী ব্যবস্থা গোটা জীবনের সব কিছুকে নিয়ন্ত্রণ করে, মানুষের জীবনের জন্যে এ ব্যবস্থা প্রয়োজনীয় সব কিছুর গ্যারান্টি দেয় এবং মানুষে মানুষে সম্পর্ক গড়ে তোলার জন্যে পরিপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকা পালন করে। তবে যাকাত এসব কল্যাণমুখী রেখার মধ্যে সর্বাধিক সর্ববৃহৎ মৌলিক রেখার কাজ করে ।0৩) (১) হাদীসটি আহমদ ও তিরমিযী রেওয়ায়াত করেছেন । (২) দেখুন 'আল-আদালাতুল ইজতিমাইয়াহ" কেতাবের “আত্তকাফুলুল ইজতিমাইয়াহ" অধ্যায় । (৩) দেখুন, “আল-আদালাতুল ইজতিমাইয়াহ* কেতাবের “আত্তাকাফুলুল ইজতিমাইয়াহ অধ্যায় । ৯ সুক্া আত্‌ তাওবা /7//:/ /7777%./5/7//1791.0/1/5.49%

— পৃষ্ঠা ১৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।