Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ٢٧٠
📝 نص 📖 PDF

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন -7_ ভাস ক্বী িলাদিল_নকারআান______ 77] বিভিন্ন ঘটনা ও প্রাকৃতিক দৃশ্যাবলীর বর্ণনা পেশ করেছে, বরং আরো বেশী গুরুত্ব দিয়ে বর্ণনা করেছে ওই চিরস্থায়ী মোনাফেকদের যুদ্ধপূর্ব ও যুদ্ধ কালীন বিভিন্ন আচরণের কথা । আর এ প্রসংগে আয়াতটি নিষ্ঠাপূর্ণ ঈমানদারদেরও কথা যথাযোগ্য প্রশংসার সাথে পেশ করেছে। এরশাদ হচ্ছে, “আর আন্মাহ ও তার রসূল তাদেরকে যা দিয়েছেন, তাই নিয়েই যদি ওরা খুশী থাকতো, তাহলে কতই না ভালো হতো! আর ওরা বললো, আল্লাহ তায়ালাই আমাদের জন্যে যথেষ্ট, শীঘ্বই আল্লাহ তায়ালা তার মেহেরবানী থেকে আমাদেরকে দেবেন এবং রসূলও দেবেন । অবশ্যই আমরা আল্লাহর দিকে আগ্বহভরে এগিয়ে যাবো 1 এটাই হচ্ছে মানুষের কাজ ও কথার মাধ্যমে আদব রক্ষা । ঈমানের যথাযথ আদব হচ্ছে, আল্লাহ ও রসূলের বন্টনের ওপর সন্তুষ্ট থাকা । এ সন্তুষ্টি আসবে মেনে নেয়ার কারণে এবং যা পাওয়া গেছে তাতে তুষ্ট থাকার কারণে ৷ জোর করে সন্তুষ্টি আনা বা ক্ষমতাসীন ব্যক্তির চাপের কারণে সত্তৃষ্ট হওয়া তা নয়। আর আল্লাহ তায়ালাই তো তার বান্দার জন্যে যথেষ্ট ৷ অবশ্য, আল্লাহ ও রসুলের মেহেরবানীর দৃষ্টি আশা করা, আর বস্তুগত জিনিসের তুলনায় এবং দুনিয়াবী জিনিসের সকল লোভ-লালসা থেকে আন্রাহর পথে টিকে থাকার আগ্রহ এটাই হচ্ছে সেই সঠিক আদব, যার দ্বারা মোমেনের অন্তর ক্নাত হয়। কিন্তু মোনাফেকদের অন্তর এটা বুঝে না যেহেতু তাদের আত্মা ঈমানের খুশবুতে সুবাসিত হয়নি এবং তাদের অন্তরের মধ্যে নিশ্চিত বিশ্বাসের ঝলক চমকায়নি । যাকাতের অর্থ ব্যয়ের খাতস্ম্হ এরপর আসছে, আল্লা ও রসূলের হক অনুযায়ী আদব রক্ষার বিরণ। এ আদব হবে স্বতস্কুর্তভাবে, সন্তুষ্টি ও পূর্ণাংগ আত্মসমর্পণের সাথে, এ আদব রক্ষার দাবী একথা জানায় যে এটা রসূল (স.)-এর হুকুম নয়, বরং এটা হচ্ছে আল্লাহর হুকুম, তার নির্দেশমতো এটা একটা ফরয এবং এ বন্টন ব্যবস্থাও খোদ বিশ্বপালক আন্মাহ কর্তৃক নির্ধারিত। এ হচ্ছে সদকাসমূহের অবস্থা এবং এসব সদকা ছারা যাকাতকেই বুঝানো হয়েছে যা বাধ্য বাধকতার সাথে ধনীদের থেকে নেয়া হয় এবং ফিরিয়ে দেয়া হয় গরীবদের কাছে । এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত এক ফরয কাজ। আর এ যাকাত দানের ব্যবস্থা একদল মানুষের মধ্যে সংরক্ষিত রয়েছে, যাদেরকে আল কোরআন সাহায্য করে । যাকাত দেয়ার এ ব্যবস্থা কারো ইচ্ছাধীন নয়- ইচ্ছা হলো যাকাত দিলাম, ইচ্ছা হলো না দিলাম না-এ অধিকার কাউকে দেয়া হয়নি। এমনকি এ ব্যাপারে রসূলেরও কোনো এখতিয়ার নেই । তিনি ইচ্ছা করলেও এ ব্যবস্থার মধ্যে কোনো পরিবর্তন আনতে পারেন না । এরশাদ হচ্ছে, | “অবশ্য ফরয এ সদকাসমূহের (অর্থাৎ যাকাতের) ব্যয়ের খাত হচ্ছে, ১) অভাবধ্রস্ত, ২) নিঃস্ব, ৩) যাকাত আদায়ী বিভাগের কর্মচারীদের বেতন বাবদ দেয় । ৪) নও মুসলিমদের অন্তরকে ইসলামের দিকে ঝুঁকিয়ে রাখার উদ্দেশ্যে দান, ৫) বন্দী মুক্তির জন্যে দান, ৬) খণপ্রস্তদেরকে খণ থেকে মুক্ত করার জন্যে দান ৭) আল্লাহর দ্বীনকে যমীনের বুকে কায়েম রাখার জন্যে সংগ্বামের পথে দান এবং ৮) কোনো মুসাফির সফরকালে বিপদগ্রস্ত হলে বা সংকটাপন্ন হলে তাকে সাহায্য করার জন্যে দান। এ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত এক ফরয এবং আল্লাহ তায়ালা মহাজ্ঞানী মহাবুদ্ধিমান (বিজ্ঞানময়) |, এভাবে আল্লাহ প্রদত্ত বিধানের মধ্যে যাকাত তার স্থায়ী আসন দখল করে রেখেছে এবং ইসলামী (পূর্ণাংগ) জীবন ব্যবস্থার মধ্যে অধিকার করে রেখেছে তার সুদৃঢ় স্থান। যে সব বিষয় [৯ সুজা আত তু লান্দলল লিল /7//:/ /7777%./5///1791.0/175.49%

— صفحة ١٥١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.