Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন __________ তাফসীর কী বিলালিল কোরআন _ __ | আর যাদের অন্তর দিশেহারা তারাই গুজব রটায়, চেচামেচি করে, সৈন্যদের সারির মধ্যে দুর্বলতা ছড়ায় । আর এ ধরনের খেয়ানতকারী ব্যক্তিরাই প্রকৃতপক্ষে সেনাবাহিনীর জন্যে বিপদের কারণ হয়ে দীড়ায়। তাই ওই মোনাফেকরা যদি মুসলিম বাহিনীর সাথে বেরিয়ে পড়তো, তাহলে তাদের শক্তি বৃদ্ধি না করে বরং পেরেশানী ও বিশৃংখলাই সৃষ্টি করত এবং তাদের মধ্যে দুর্ঘটনা ঘটাতো, বিভেদ সৃষ্টি করতো এবং তাদের মধ্যে হীনমন্যতা পয়দা করার চেষ্টা করত । আর সত্যিকারে বলতে কি, মুসলমানদের মধ্যেও এমন কিছু লোক আছে, যারা ওদের কথায় কান না দিয়ে পারে না। কিন্তু আল্লাহ সোবহানাহু ওয়া তায়ালা তার দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌছানোর ব্যবস্থা করবেনই করবেন এবং মোখলেস মুসলমানদেরকে মর্যাদার আসনে অবশ্যই বসাবেন। যতো পরীক্ষাই আসুক না কেন, সত্যিকারের মোমেনদেরকে তিনি অবশ্যই পাস করাবেন এবং তাদেরকে পাস করানোর জন্যে তিনিই যথেষ্ট । এ জন্যেই তিনি নিজের পক্ষ থেকেই ওই হীনমন্য মোনাফেকদেরকে তাদের নিজ নিজ গৃহে বসা অবস্থায় পরিত্যাগ করলেন । তাই বলা হয়েছে, “আর (অবশ্যই) আল্লাহ তায়ালা যালেমদেরকে জানেন ।' | এখানে যালেমদের অর্থে মোশরেকদেরকে বুঝানো হয়েছে । আর অবশ্যই ওইসব মোনাফেককে মোশরেকদের অন্তক্ত করে দেয়া হয়েছে! তাদের অতীত (জীবন) অবশ্যই তাদের শেরেকবাদীদের অন্তর্ভুক্ত থাকার সাক্ষ্য বহন করে । তাদের মোশরেকদের সাথে সহযোগিতা করা ও মিলেমিশে থাকার কারণে ওদেরই দলভুক্ত বলে তারা আল্লাহর কাছে পরিচিত হয়েছে এবং মোমেনদের কাছেও তাদের এ পরিচয়ই ফুটে উঠেছে। তারা রসূল সে.)-এর সামনে অবস্থান করেছে, তাদের সাধ্যমত তারা খরচও করেছে বটে, কিন্তু তাদের স্বার্থও তারা পুরোপুরি আদায় করে নিয়েছে এবং এভাবে তারা নিজেদেরকে মুসলমানদের সাথে থেকে আত্মসমপর্পণকারী বলে পরিচিতও করতে সক্ষম হয়েছে। কিন্তু তাদের মধ্যে দোষ আগে যেমন ছিলো তেমনই রয়েছে। তাই তাদের মুখোশ খুলে দেয়ার জন্যে আল্লাহ তায়ালা জানাচ্ছেন, বিষয়কে জটিল বানিয়ে দেয়ারও চেষ্টা করেছিলো, কিন্তু শেষ পর্যন্ত সত্য সমাগত হলো এবং আল্লাহর হুকুম (কাজ) বিজয়ী হয়ে গেলো, যদিও তারা এটা পছন্দ করতে পারেনি ।' ওপরের এঁশী বাণীতে রসূল (স.)-এর মদীনায় পদার্পণের পূর্বে মোনাফেকরা যে ভূমিকা নিয়েছিলো তার প্রতি ইংগিত করা হয়েছে । তখন পর্যন্ত আল্লাহ তায়ালা তাকে তার দুশমনদের ওপর বিজয়ী করেননি । এরপর অবশ্য সময়ের মধ্যে পরিবর্তন এলো, সত্য সমাগত হলো এবং বিজয়ী হলো আল্লাহর কথা । অতপর অনিচ্ছা সত্তেও তাদের মাথা নত হয়ে গেলো । কিন্তু হলে কি হবে, ইসলাম ও মুসলমানদের ওপর আপদ বিপদ নেমে আসুক সদা সর্বদা এ প্রতীক্ষায়ই তারা দিন গুনতে থাকলো । যুদ্ধে লা যাওযাক অআন্যমতি চাওয়া এরপর এ প্রসংগে তাদের মিথ্যা ওজুহাত পেশ করার কিছু উদাহরণ তুলে ধরা হচ্ছে। তারপর জানানো হচ্ছে রসূল (স.) ও মুসলমানদের ক্ষতিসাধন করার জন্যে তাদের বুকের মধ্যে নিশিদিন যে সব জল্পনা-কল্পনা চলছে, তার ইতিবৃত্ত সম্পর্কে । এরশাদ হচ্ছে, | “তাদের মধ্যে কেউ কেউ আছে, যে বলে, আমাকে যুদ্ধে যাওয়া থেকে বিরত থাকার অনুমতি দিন, আর আমাকে পরীক্ষার মধ্যে ফেলবেন না....... আমরা তোমাদের জন্যে অপেক্ষা করছি, হয় তুল জ্ভজজ। 557 লগ 2 লক্ষি হু /7/:/ /7777%./5/%/1791.0/175.49%

— পৃষ্ঠা ১৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।