Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন 4 ০ লা ০ টি ৮2০৮ পা তা 2 শঠি টি চা কক ১ পা রা লা ৮৯19 ৮5195 1929 ১09 05519১5)1 ৪৩১০৯০০৫১৮০, ৪১. তোমরা অভিযানে বের হয়ে পড়ো- কম হোক কিংবা বেশী রেণসম্তারে) হোক এবং জেহাদ করো আল্লাহ তায়ালার পথে নিজেদের জান দিয়ে মাল দিয়ে; এটাই তোমাদের জন্যে উত্তম, (কেতো ভালো হতো) যদি তোমরা বুঝতে পারতে! তকফসীল আম্াতি ৬৩৮৪১ “হে ঈমানদাররা, তোমাদের কি হলো, যখন তোমাদেরকে বলা হলো, দলে দলে বেরিয়ে পড় আল্লীহর পথে যুদ্ধ করার জন্যে, তখন তোমরা ভারী হয়ে গেলে যমীনের দিকে ...... না, না, না, হালকা সাজে হোক বা ভারী সাজে হোক দলে দলে বেরিয়ে পড়ো তোমরা জলদি করে এবং তোমাদের মাল ও জান দ্বারা আল্লাহর পথে চূড়ান্ত সংগ্রামে লিপ্ত হওয়ার জন্যে এগিয়ে যাও, যদি প্রকৃতপক্ষে তোমরা তোমাদের জ্ঞানকে কাজে লাগিয়ে থাকো । আয়াত ৩৮-৪১) সুরাটির এ অংশে বর্ণিত আলোচনার ধারাতে বুঝা যাচ্ছে যে, তবুক যুদ্ধের অভিযানে রওয়ানা হওয়ার জন্যে যে নির্দেশ দেয়া হয়েছিলো, তারপরই ওপরের আয়াতগুলো নাযিল হয়েছিলো । এসময় রসূলুল্লাহ (স.)-এর কাছে খবর এলো যে, আরবের সিরিয়া সীমান্তে রোম তার সৈন্য সমাবেশ করেছে এবং রোম সম্রাট হেরাক্লিয়াস তার বাহিনীকে পুরো এক বছরের আগাম বেতন দিয়ে দিয়েছে। উপরন্ত্ব আরবের লাখাম, জুষাম, আমেলা ও গাসসান কবীলাগুলোকেও তাদের সাহায্য করার জন্যে একত্রিত করেছে এবং বালকা নামক স্থানে সিরিয়ার গভর্নরদের কাছে তাদের অগ্রণী বাহিনী পৌছে গেছে। রসূলুল্লাহ সে.)-এর নিয়ম ছিলো, যুদ্ধাভিযানে রওয়ানা হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোথায়, কার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এসব কিছুই কাউকে জানাতেন না। কিন্তু এ মহা অভিযান কালে, প্রচন্ড গরম, পথের দুরত্ব এবং কঠিন সফর হওয়ার কারণে, কোথায় কার বিরুদ্ধে লড়তে হবে সবই বিস্তারিতভাবে সবাইকে তিনি আগে ভাগে জানিয়ে দিলেন। এছিলো এমন একটি সময়, যখন দীর্ঘ ও তীব্র গরমের পর আবহাওয়া একটু ঠান্ডা হয়ে এসেছিলো এবং প্রচন্ড অভাবের পর বছরের একমাত্র ফসল খেজুরে পাক ধরেছিলো । এসময়ে সবাই সে বছরের খাদ্য সংগ্রহের জন্যে মনে প্রাণে বাড়ীতে থাকাটাই পছন্দ করছিলো । ঠিক এ সময়ে যখন মুসলমানদের নিকট যুদ্ধের ময়দানে এগিয়ে যাওয়ার জন্যে এ সাধারণ ঘোষণা পৌছুল, তখন মোনাফেকরা মুসলমানদের মধ্যে ভাংগন ধরানোর জন্যে সুযোগ নিতে চাইলো । তারা বললো, এ প্রচন্ড গরমে কিছুতেই তোমরা এ কঠিন অভিযানে বেরিয়ো না। তারা পথের দুরত্ব ও কঠিন সফরের কথা বলে মুসলমানদেরকে ভীত করতে চাইলো এবং রোম সম্রাটের শক্তি ও বিশাল বাহিনীর কথা বলে তাদেরকে সাহসহারা করে দিতে চাইলো । মোনাফেকদের দূরভিসন্ধি ও অপচেষ্টা অবশ্যই মুসলমানদের অনেককে ভাবিয়ে তুললো, তাদের পাগুলো ভারী হয়ে গেলো এবং শরীর যেন তাদের কাছে এতো ভারী মনে হতে লাগলো, যেন তারা মাটিতে দেবে যেতে লাগলো । এ কথাগুলোই আলোচ্য আয়াতগুলোতে বর্ণিত হয়েছে। | “হে ঈমানদাররা, কী হলো তোমাদের, ........ এটাই হবে তোমাদের জন্যে কল্যাণকর, যদি তোমরা সঠিক অবস্থাটা বুঝতে পারো এবং নিজেদের জ্ঞানকে কাজে লাগাও ।' এখানে পিছিয়ে থাকা মানুষদের প্রতি তিরস্কার শুরু হয়েছে, আর আল্লাহর পথে বের হতে গিয়ে যারা হালকা বোধ করেনি, বরং শরীর ও মন ভয় ভীতির কারণে ভারী বোধ করেছে, তাদেরকে কঠিন পরিণতির কথা জানিয়ে ধমকি দেয়া হয়েছে । আর রসূল (স.)-এর জন্যে ৯ স্ুুক্রা আত তাওবা /7//:/ /7777%./5/%/1791.0/175.49%

— পৃষ্ঠা ১২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।