ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন [জল কী দিলদিল লারজাল____ প্রথম আয়াতে সেই সব আলেম ও দরবেশদের চরিত্র ও কর্মকান্ড নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে, যাদেরকে আহলে কেতাব আল্লাহর বিকল্প প্রভুরূপে মেনে নিয়েছে । ফলে তারা এবাদাত ও পারস্পরিক আচরণ সম্পর্কে যে সব নির্দেশ দেয়, তাই তারা অক্নান বদনে মেনে নেয়। এভাবে তারা জনগণের বিকল্প প্রভুতে পরিণত হয়। আর এরূপ আইন ও বিধান জারী করতে গিয়ে তারা জনগণের অর্থ সম্পদ অবৈধভাবে আত্মসাত করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে । জনগণের ধন সম্পদ অবৈধভাবে আত্মসাত করার বিভিন্ন পন্থা অনুসরণ করা হতো এবং আজও হয়ে থাকে । তন্মধ্যে উন্লেখযোগ্য পন্থাগ্তলো হলো, কাউকে অবৈধ সম্পদ বা ক্ষমতার অধিকারী করার জন্যে তার কাছ থেকে ঘুষ খেয়ে তার পক্ষে ফতোয়া দেয়া এবং ফতোয়ার মাধ্যমে হারামকে হালাল ও হালালকে হারাম ঘোষণা করা । পুরোহিত ও ধর্মীয় নেতাকে আল্লাহ পাপ প্রক্ষালণ ও গুনাহ মাফের ক্ষমতা দিয়েছেন এই মর্মে মিথ্যা ও কল্পিত ধারণা ছড়িয়ে গুনাহ মাফের উদ্দেশ্যে জনগণের কাছ থেকে ফি বা উৎকোচ গ্রহণ এবং সমাজে সুদী অর্থনৈতিক ব্যবস্থা মেনে নেয় ও কোনো কোনো ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে নিজেরাও সুদী ব্যবস্থা পরিচালনা করে এই সুদই সবচেয়ে ব্যাপক ও সবচেয়ে জঘন্য পন্থা । এ ছাড়া আরো বহু পন্থা ছিলো। অনুরূপভাবে ইসলাম ও মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্যে যে চাদা আদায় করা হতো তাও এর আওতাভুক্ত । ক্রুশেড যুদ্ধে ইহুদী ও খৃষ্টান ধর্মীয় নেতারা কোটি কোটি টাকা চাদা আদায় করে দিতো । আজও ইসলামের গতিরোধ করার উদ্দেশ্যে তথাকথিত ওরিয়েল্টালিষ্ট ও মিশনারীদের পেছনে বিপুল অর্থ ব্যয় করা হয়। 'বহু সংখ্যক আলেম ও দরবেশ ....... , এই কথাটার মাধ্যমে আন্মাহ তায়ালা যে সুক্ষ ন্যায়বিচার করেছেন, সেটাও লক্ষ্য করার মতো । কেননা যে স্বল্প সংখ্যক আলেম ও দরবেশ এই পাপে জড়িত ছিলো না, তাদের সম্পর্কে তিনি মন্তব্য করতে চাননি । প্রত্যেক শ্রেণী বা দলের মধ্যে কিছু ভালো লোক থাকেই। তাদেরকে উপেক্ষা করা যুলুমের শামিল, যা আর যেই করুক, আল্লাহ তায়ালা করতে পারেন না। ৰ এভাবে অবৈধ পন্থায় অর্জিত সম্পদ বহু ইহুদী আলেম ও দরবেশ পুঁজি করে রাখতো । এ জাতীয় লোকদের কেউ কেউ রাজা মহারাজাদের চেয়েও বেশী ধনী হয়ে যেতো এবং তাদের । সম্পদ সংশ্লিষ্ট উপাসনালয়ে জমা হতো এমন বহু নযীর ইতিহাসে রয়েছে। | আয়াতে তাদের ও অন্য সকলের এরূপ অর্থ সম্পদ সঞ্চিত করা এবং আল্লাহর পথে ব্যয় না করার ভয়াবহ শাস্তির বিবরণ দেয়া হয়েছে । বলা হয়েছে, “আর যারা স্বর্ণ ও রৌপ্য পুঁজি করে এবং আল্লাহর পথে ব্যয় করে না...” আয়াত ৩৪-৩৫) এখানে ইচ্ছাকৃতভাবেই অর্থ পুঁজি করার শাস্তির দীর্ঘ বিবরণ দিয়ে শাস্তির দৃশ্যকে চেতনায় ও অনুভূতিতে দীর্ঘস্থায়ী করতে চাওয়া হয়েছে। প্রথমে সংক্ষেপে যন্ত্রণাদায়ক শাস্তির উল্লেখ করে তারপর একে একে বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে, “যেদিন ওগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে 1... শ্রোতা গরম করার প্রক্রিয়ার অপেক্ষায় থাকে । অতপর এই যে, সোনা-রূপাগডলো গরম হয়ে লাল হয়ে গেছে। ..... এখন তা যন্ত্রণাদায়ক সেকা দেয়ার শাস্তি শুরু করার জন্যে প্রস্তুত ........ এই যে কপালে সেকা দেয়া হলো ..... তারপর পার্থ ..... তারপর পিঠে ..... এভাবে শাস্তি দেয়া শেষ হলে পুনরায় অপমান ও ধমক দেয়া হচ্ছে, | “এই নাও, তোমাদের পুঁজি করা সম্পদ" | লু বলা আহতভ7ত557 সলাত ল্লহলত_] /7//:/ /7777%./5/7%/1791.0/175.49%
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।