ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন “কিন্তু আল্লাহ তায়ালা তার আলোকে পূর্ণবূপে বিকশিত না করে কিছুতেই ক্ষান্ত হবেন না। যদিও কাফেররা তা অপছন্দ করে।' এ হচ্ছে আন্মাহর শাশ্বত, অকাট্য ও নির্ভুল প্রতিশ্রুতি । এ প্রতিশ্র্0তি আল্লাহর এ অপরিবর্তনীয় নীতির প্রতীক যে, তিনি কাফেরদের কাছে ঘোরতর অগ্রীতিকর হওয়া সত্তেও তার দ্বীনকে বিজয়ী করে তার আলোকে ছড়িয়ে দেবেন ও পূর্ণতা দান করবেন। এই প্রতিশ্রতির ওপর নির্ভর করেই মোমেনদের মন প্রশান্ত, পরিত্তপ্ত ও দুশ্চিনতামুক্ত থাকে, অতপর তা তাদেরকে পথের যাবতীয় বাধাবিপত্তি, বক্রতা ও বিড়ম্বনা এবং কাফেরদের অর্থাৎ এখানে আহলে কেতাবের) সমস্ত জকুটি ও কুটিল চক্রান্তকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে উদ্ুদ্ধ করে। আনুষংগিকভাবে এই প্রতিশ্র্তির মধ্যে এই সব আন্রাহদ্বোহী ও তাদের তল্লিবাহকদের জন্যে কঠোর হুমকি ও সতর্কবাণীও রয়েছে, যা যুগযুগান্তর বলবত থাকবে । | মোমেনদের প্রতি ওই প্রতিশ্রুতি এবং ইসলামের শক্রদের প্রতি এই হুমকিকে আরো ধারালো, শানিত ও জোরদার করা হয়েছে ৩৩ নং আয়াতে, “তিনিই সেই সত্ত্বা, যিনি স্বীয় রসূলকে হেদায়াত ও সত্য ধর্ম সহকারে পাঠিয়েছেন........ , এ আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে, “সত্য ধর্ম' বা “্বীনুল হক" কথাটা দ্বারা ইতিপূর্বে ২৯ নং আয়াতেও আন্মাহর শেষ নবী মোহাম্মদ (স.)-এর মাধ্যমে প্রেরিত ইসলামকেই বুঝানো হয়েছে এবং যারা এই ইসলামকে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধেও যুদ্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।' আয়াতের ব্যাখ্যা যেভাবেই করা হোক না কেন, এ বক্তব্য সম্পূর্ণ শুদ্ধ । "্বীনুল হক' বা “সত্য ধর্ম' দ্বারা মোটামুটিভাবে এ কথাই বুঝানো হয় যে, আকীদা বিশ্বাসে, আনুষ্ঠানিক ধর্মীয় কর্মকান্ডে ও আইন কানুনে একমাত্র আল্লাহরই আনুগত্য করা চাই। আল্লাহর সত্য দ্বীন যে যুগে যে নবীর মাধ্যমে ও যে কেতাবের আকারেই আসুক না কেন, তার মূল কথা সব সময় এটাই । সর্বশেষে মোহাম্মদ (স.) যে ধর্ম বা দ্বীন নিয়ে এসেছেন, তারও এটাই মূল কথা । সুতরাং যে কোনো ব্যক্তি বা জাতি নিজের আকীদা বিশ্বাসে, আনুষ্ঠানিক এবাদাত উপাসনায় ও আইন কানুনে সর্বতোভাবে একমাত্র আল্লাহর বিধান অনুসরণ করবে না, তার বা তাদের ওপর এ বক্তব্যই প্রযোজ্য হবে যে, তারা সত্য ধর্মের অনুসারী নয় এবং ২৯ নং আয়াতে যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দেয়া হয়েছে, তারা তাদের অন্তর্ভুক্ত । তবে আগেও বহুবার বলেছি এবং পুনরায় বলছি যে, এই আদেশের বাস্তবায়নে ইসলামের পর্যায় ক্রমিক আন্দোলন ও বিপ্রবের প্রকৃতির দিকে লক্ষ্য রাখতে হবে এবং তার নিত্যনতুন কর্মপন্থা ও কর্মকৌশলের প্রতি দৃষ্টি দিতে হবে। বস্তৃত ৩৩নং আয়াতে ইসলামকে অন্য সকল জীবন ব্যবস্থার ওপর বিজয়ী করার যে প্রতিশ্রুতি দেয়া হলো, তা দ্বারা ৩২ নং আয়াতের “আল্লাহ তার আলোকে পরিপূর্ণ রূপে বিকশিত না করে ক্ষান্ত হবেন না” এই প্রতিশ্রুতিকেই অধিকতর শানিত ও জোরদার করা হয়েছে । তবে সেটা করা হয়েছে অপেক্ষাকৃত নির্দিষ্ট ও স্পষ্ট আকারে । পূর্বোক্ত আয়াতে “আল্লাহর আলোকে পরিপূর্ণভাবে বিকশিত করা” কথাটা অস্পষ্ট ছিলো। এ আয়াতে তাকে স্পষ্ট করে বলা হয়েছে যে, আল্লাহর সেই আলো হচ্ছে ইসলাম, যা শেষ নবীর মাধ্যমে পাঠানো হয়েছে । আর তাকে অন্য সকল জীবন ব্যবস্থার ওপর বিজয়ী করেই পূর্ণরূপে বিকশিত করা হবে । আগেই বলেছি যে, সত্য ধর্ম বা দ্বীনুল হক হচ্ছে আকীদা বিশ্বীসে, ধর্মীয় আচার অনুষ্ঠানে এবং আইন কানুনে সর্বত্র আল্লাহর সর্বাত্মক ও পরিপূর্ণ আনুগত্যের নাম । সর্বকালের সকল নবীর মাধ্যমে আগত এঁশী ধর্মেই আল্লাহর এই সর্বাত্বক আনুগত্যের নির্দেশ ছিলো । আজকের ইহুদী ৯ সুত্র আত তালা _______ ০১০৭ পাল্লা ৯০ মনি ২ /7/:/ /7777%./5///1791.0/175.49%
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।