Tafseer Fe Jilalil Quraan 9 PDF
/ ২৭০
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন হাতেম থেকে বর্ণিত এই হাদীসটা উদ্ধৃত করেছেন, আদী ইবনে হাতেমের কাছে যখন রসূল (স.)-এর দাওয়াত পৌছলো, তখন আদী সিরিয়ায় পালিয়ে গেলেন। আদী জাহেলী যুগে খৃষ্টান ধর্ম গ্রহণ করেছিলেন । তিনি পালিয়ে যাওয়ার পর তার বোন ও গোত্রের কিছু লোককে গ্রেফতার করা হয়। অতপর রসুল সে.) তার বোনকে মুক্তি ও কিছু উপটৌকন দেন। অতপর তার বোন তার ভাইয়ের কাছে চলে গেলো এবং তাকে ইসলাম গ্রহণ করতে ও মদীনায় রসূল (স.)-এর কাছে আসতে উদ্বুদ্ধ করলেন। আদী মদীনায় এলেন । তিনি ছিলেন তাঈ গোত্রের অন্যতম নেতা । তার পিতা ছিলেন খ্যাতনামা দানবীর হাতেম তাঈ । আদীর আগমনের খবর নিয়ে লোকজনের মধ্যে গুঞ্জন চলতে লাগলো । আদী রসূল (স.)-এর কাছে যখন এলেন, তখন তার গলায় একটা রূপার ক্রুশ ঝুলানো ছিলো । রসূল (স.) তখন এ আয়াতটি পড়ছিলেন, | “তারা তাদের আলেম, দরবেশ ও মরিয়মের পুত্র মুসীহকে আন্লাহর বিকল্প প্রভু হিসাবে গ্রহণ করেছিলো..............., ' আদী বলেন, আমি রসূল (.)-কে বললাম, “আহলে কেতাৰ আলেম দরবেশদের পুজা উপাসনা করতো না ।' রসূল (স.) বললেন, 'সে কথা সত্য । তারা পুজা-উপাসনা করতো না। তারা যা কিছু হালাল বা হারাম করতো, তাকে তারা নির্বিচারে হালাল ও হারাম হিসাবে মেনে নিতো এবং সেই অনুসারে কাজ করতো । এটাই তাদের পুজা উপাসনা ।' সু্দী বলেছেন, ইহুদী ও খৃষ্টানরা মানুষের উপদেশ মেনে চলতো, অথচ আল্লাহর কেতাবকে খুলে দেখতো না। এ জন্যেই আল্লাহ তায়ালা বলেছেন, “তাদেরকে এক আল্লাহর ছাড়া আর কারো এবাদাত করতে আদেশ দেয়া হয়নি ।' অর্থাৎ আল্লাহই একমাত্র সন্ত্বী, যিনি কোনো জিনিসকে হালাল করলে তা হালাল হয় এবং হারাম করলে হারাম হয়। তিনি যে আইন জারী করেন, তাই কার্ষকর হয় এবং যে যে সিদ্ধান্ত ঘোষণা করেন, সেটাই বাস্তবায়িত হয়।' অধিকাংশ তাফসীরকার বলেছেন, 'প্রভু' শব্দ দ্বারা একথা বুঝানো হয়নি যে, তারা ওইসব আলেম দরবেশকে বিশ্বজগতের খোদা মনে করতো, বরং তাদের আদেশ ও নিষেধের আনুগত্য করতো । | | কোরআনের এই দ্যর্থহীন উক্তি থেকে, রসূল (স.)-এর তাফসীর থেকে, যার উর্ধে আর কোনো তাফসীরের অবকাশ নেই এবং প্রাচীন ও আধুনিক সকল তাফসীরকারের তাফসীর থেকে ইসলামী আকীদা ও বিধান সম্পর্কে আমরা কতিপয় গুরুতুপূর্ণ বিষয় জানতে পারি । বিষয়গুলো নিম্নরূপ, | এবাদাত বলতে বুঝায় কোরআনের আয়াতের সহজ সরল অর্থ এবং রসুল (স.)-এর ব্যাখ্যা বিশ্লেষণের আলোকে ইসলামী শরীয়তের অনুকরণ ও অনুসরণ । ইহুদী ও খৃষ্টানরা তাদের আলেম ও দরবেশদেরকে যে আল্লাহর বিকল্প প্রভু হিসাবে গ্রহণ করেছিলো, সেটা তাদের খোদা বলে বিশ্বাস করা ও তাদের সামনে আনুষ্ঠানিক পূজা-উপাসনা করার অর্থে নয়। তবু আল্লাহ তায়ালা এ আয়াতে তাদের মোশরেক এবং পরবর্তী আয়াতে কাফের বলে আখ্যায়িত করেছেন। এর কারণ শুধু এই যে, তারা তাদের কাছ থেকে আইন ও বিধান গ্রহণ করেছে ও তার অনুসরণ করেছে। আলেম ও দরবেশদেরকে রব হিসাবে আকীদা বিশ্বাস পোষণ ও আনুষ্ঠানিক পুজা উপাসনা করা ছাড়াই শুধুমাত্র তাদের আদেশ নিষেধ ও আইন বিধানের অনুকরণ ও অনুসরণই আহলে কেতাবকে মোশরেকে পরিণত করার জন্যে যথেষ্ট । আর মোশরেক হওয়ার অর্থই হলো মুসলমান ৯ সু জপহদব7725555_ লন্দ স্লদ্ল /7//:/ /7777%./5/7//1791.70/175.49%

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।