ইসলামিক আরো বই পেতে হলে আমাদের সাইটে ভিজিট করুন অনুগতও নয়, আন্রাহর ওপথ যথোচিতভাবে ঈমানও আনে না, তেমনি কোরআনের অলৌকিকতৃও প্রমাণিত হয় এবং কোরআনের আসল উৎস যে মহাজ্ঞানী আল্লাহ স্বয়ং তাও স্পষ্ট হয়ে যায়। এ বিস্তারিত বিবরণের পর আহলে কেতাবের কুফর ও শেরেকের অকাট্য প্রমাণ প্রদানকারী আয়াতটির সমাপ্তি টানা হয়েছে এভাবে, | “আল্লাহ এদের ধ্বংস করুন! এরা কোন উল্টো পথে চলেছে? হাঁ, আল্লাহ তাদেরকে ধ্বংসই করুন। কিভাবে স্পষ্ট ও সহজ সরল সত্য থেকে বিচ্যুত হয়ে তারা এমন অস্পষ্ট ও জটিল পৌত্তলিকতাকে গ্রহণ করে । যা বুদ্ধি ও বিবেকের সাথে মোটেই ংগতিপূর্ণ নয়। মনু যেভাবে মানুষকে আজ বানিয়ে নেয় এরপর কোরআন আহলে কেতাবের বিকৃতি ও বিভ্রান্তির আরেকটা দিক তুলে ধরছে, যা শুধু | কথায় ও বিশ্বাসে সীমিত নেই, বরং বিকৃত আকীদা-বিশ্বাসের অনুরূপ বিকৃত কর্ম ও চরিত্রকেও স্পষ্ট করে দিচ্ছে । ৩১ নং আয়াতটা লক্ষ্য করুন, _ তারা তাদের পন্ডিত ও দরবেশদেরকে এবং মরিয়মের পুত্র মসীহকে আল্লাহর বিকল্প প্রভু হিসেবে গ্রহণ করেছে ........ ও সুরার এই অংশটার প্রথম আয়াতে সৃষ্ট সন্দেহের অপনোদনে যে সব বক্তব্য দেয়া হয়েছে, এ আয়াতে তারই ধারাবাহিকতা চলছে। সন্দেহ সৃষ্টি হয়েছিলো যে, ইহুদী ও খৃষ্টানরা যখন আল্লাহর কেতাবেরই অধিকারী, তখন তারা তো আন্রাহর সত্য ধর্মের অনুসারী । এই সন্দেহের জবাবে এ আয়াতটায় বলা হয়েছে যে, তারা তাদের আকীদা বিশ্বাস ও বাস্তব চরিত্র দ্বারাই প্রমাণ করেছে যে, তারা আল্লাহর সত্য দ্বীনের অনুসারী নয়। তাদেরকে এক আল্লাহর এবাদাতের আদেশ দেয়া হয়েছিলো । কিন্তু তারা তাদের আলেম দরবেশদের ও মরিয়মের পুত্র ঈসাকে প্রভু হিসাবে গ্রহণ করেছে। এভাবেই তারা আল্লাহর সাথে শেরেক করেছে । আল্লাহ তায়ালা তাদের শেরেক মেনে নিতে পারেন না। সুতরাং আকীদা বিশ্বাসে, কর্মে ও চরিত্রে- কোনো বিষয়েই তারা আল্লাহর প্রতি বিশ্বাসী নয়। আলেম ও দরবেশদেরকে তারা কিভাবে বিকল্প প্রভু হিসাবে গ্রহণ করলো, সে বিষয়ে ব্যাখ্যা দেয়ার আগে আমরা এমন কয়েকটা হাদীস উদ্ধৃত করতে চাই, যাতে এ আয়াত সম্পর্কে রসূল (স.)-এর তাফসীর ও জানা যায়। সেই তাফসীরের আর কোনো তাফসীরেরই অবকাশ থাকে না। আহবারঃ 'হাবরুন' বা “হিবরুনের" বহুবচন । হাবরুন বা হিবরুন অর্থ আহলে কেতাবের ধর্মীয় বিশেষজ্ঞ বা আলেম । তবে ইহুদী আলেমের ওপরই এর প্রয়োগ অপেক্ষাকৃত বেশী। রুহবান, “রাহেব" এর বহুবচন । খৃষ্টানদের কাছে 'রাহেব' সেই ব্যক্তি, যে এবাদাতের জন্যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনবাসী হয়। এ ধরনের ব্যক্তিরা স্বাধারণত বিয়ে, আয়-রোযগার ও অর্থনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয় না। দুররে মনসূরে তিরমিযী থেকে উদ্ধৃত হাদীসে বলা হয়েছে যে, আদী ইবনে হাতেম বলেন, আমি রসূল (স.)-এর কাছে এসে দেখলাম, তিনি সূরা তাওবার এই আয়াতটা পড়ছেন, “তারা তাদের আলেম ও দরবেশদের এবং মরিয়মের পুত্র ঈসা (আ.)-কে আল্লাহর বিকল্প প্রভু রূপে গ্রহণ করেছে ...... অতপর রসুল (সে.) বললেন, “তোমরা শোনো, তারা তাদের আলেম দরবেশদের পূজা উপাসনা করতো না । কিন্তু তারা যখন মনগড়াভাবে কোনো জিনিসকে হালাল বলে' ঘোষণা করতো, তখন তারা সেই জিনিসকে হালাল বলে গ্রহণ করতো, আর যখন কোনো জিনিসকে হারাম বলে ঘোষণা করতো, তখন তারাও তাকে হারাম রূপে গ্রহণ করতো ।' [৯ তা ৩725555 লান্গ লিল /7//:/ /7777%./5/7//1791.0/175.49%
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।