Wwww.icsbook.info শাহাদাত ৩০৯৭ আরবদের মতই ছিলো । যাই হোক, আমি এবং উন্মু মিসতাহ বিন্ত আবূ রূহম হেঁটে চলছিলাম । ইত্যবসরে সে তার চাদরে পা জড়িয়ে হৌঁচট খেলো এবং (পড়ে গিয়ে) বললো মিসতাহ এর জন্য দুর্ভোগ । আমি তাকে বললাম, তুমি খুব খারাপ কথা বলেছ। বদর যুদ্ধে শরীক হয়েছে, এমন এক লোককে তুমি অভিশাপ দিচ্ছ! সে বলল, হে সরলমনা! (তোমার সম্পর্কে) যে সব কথা তারা উঠিয়েছে, ভা কি তুমি শুনোনি? এরপর অপবাদ রটনাকারীদের সব রটনা সম্পর্কে সে আমাকে অবহিত করলো । তখন আমার রোগের উপর রোগের তীব্রতা বৃদ্ধি পেলা । আমি ঘরে ফিরে আসার পর রাসূলৃল্লাহ্ হরদইর যাওয়ার অনুমতি দিন। তিনি (‘আয়িশা রা.) বলেন,আমি তখন তাদের (পিতা-মাতার ) কাছ থেকে এ সম্পর্কে নিশ্চিত হতে চাচ্ছিলাম ৷ রাসূলুল্লাহ্ শ্রহ্হন্ব আমাকে অনুমতি দিলেন । আমি আমার পিতা-মাতার কাছে' গেলাম । তারপর আমি মাকে বললাম, লোকেরা কি বলাবলি করে? তিনি বললেন, বেটি! ব্যাপারটাকে নিজের জন্য হালকাভাবেই গ্রহণ কর । আল্লাহ্র কসম! এমন সুন্দরী নারী খুব কমই আছে, যাকে তার স্বামী ভালোবাসে আর তার একাধিক সতীনও আছে; অথচ ওরা তাকে উ্তক্ত করে না। আমি বললাম, সুবহানাল্লাহ্! লোকেরা সত্যি তবে এসব কথা রটিয়েছে? তিনি (‘আয়িশা) বলেন, ভোর পর্যন্ত সে রাত আমার এমনভাবে কেটে গেলো যে, চোখের পানি আমার বন্ধ হল না এবং ঘুমের একটু পরশও পেলাম না৷ এভাবে ভোর হল । পরে রাসূলুল্লাহ্ সহ ওয়াহীর বিলম্ব দেখে আপন স্ত্রীকে বর্জনের ব্যাপারে ইব্ন আবূ তালিব ও উসামা ইবৃন যায়দকে ডেকে পাঠালেন । যাই হোক; উসামা পরিবারের জন্য তার (নবী শ্লুহুৰু-এর) ভালোবাসার প্রতি লক্ষ্য করে পরামর্শ দিতে গিয়ে বললেন, ইয়া রাসুূলাল্লাহ্! আল্লাহ্র কসম (তার সম্পর্কে) ভালো ছাড়া অন্য কিছু আমরা জানি না, আর আলী ইবৃন আবু তালিব (রা) বললেন, ইয়া রাসূলাল্লাহ্ ! কিছুতেই আল্লাহ্ আপনার পথ সংকীর্ণ করেন নি । তাকে ছাড়া আরো অনেক মহিলা আছে। আপনি না হয় বাদীকে জিজ্ঞাসা করুন সে আপনাকে সত্য কথা বলবে রাসূলুল্লাহ্ ক্ৰ তখন (বাদী) বারীরাকে ডেকে জিজ্ঞাসা করলেন । হে বারীরা! তুমি কি তার মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পেয়েছ? বারীরা বলল, আপনাকে যিনি সত্যসহ পাঠিয়েছেন, তার কসম করে বলছি, না, তেমন কিছু দেখিনি, এই একটি অবস্থায়ই দেখেছি যে, তিনি অল্পবয়স্কা কিশোরী । আর তাই আটা-খামীর করতে গিয়ে ঘুমিয়ে পড়েন। সেই ফাকে বকরী এসে তা খেয়ে ফেলে । সে দিনই রাসূলুল্লাহ্ সহ (মসজিদে) ভাষণ দিতে দাড়িয়ে আবদুল্লাহ্ ইব্ন উবাই ইব্ন সালুলের ষড়যন্ত্র থেকে বাঁচার উপায় জিজ্ঞাস করলেন। রাসূলুল্লাহ্ শ্রুগুধু্ব বললেন, আমার পরিবারকে কেন্দ্র করে যে লোক আমাকে জ্বালাতন করেছে, তার মুকাবিলায় কে প্রতিকার করবে? আল্লাহ্র কসম, আমি তো আমার স্ত্রী সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছু জানি না । আর এমন ব্যক্তিকে জড়িয়ে তারা কথা তুলেছে, যার সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছু আমি জানি না আর সে তো আমার সাথে ছাড়া আমার ঘরে কখনও প্রবেশ করত না । তখন সাদ (ইব্ন মু'আয রা.) দাড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্র কসম, আমি তার প্রতিকার করবো । যদি সে আউস গোত্রের কেউ হয়ে থাকে, তাহলে তার গর্দান উড়িয়ে দিব; আর যদি সে আমাদের খায্রাজ
— পৃষ্ঠা ৪১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।