বুখারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৩৯
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info ৩৯৬ বুখারী শরীফ হতো, আবার হাওদার ভিতরে (থাকা অবস্থায়) নামানো হতো । এভাবেই আমরা সফর করতে থাকলাম । রাসূলুল্লাহ্‌ শ্রুহুইু ও যুদ্ধ শেষ করে যখন প্রত্যাবর্তন করলেন এবং আমরা মদীনার কাছে পৌছে গৈলাম তখন'এক রাতে তিনি (কাফেলাকে) মনযিল ত্যাগ করার ঘোষণা দিলেন। উক্ত ঘোষণা দেওয়ার সময় আমি উঠে সেনাদলকে অতিক্রম করে গেলাম এবং নিজের প্রয়োজন সেরে হাওদায় ফিরে এলাম । তখন বুকে হাত দিয়ে দেখি আযফার দেশীয় সাদা কালো পাথরের তৈরি আমার একটা মালা ছিড়ে পড়ে গেছে। তখন আমি আমার মালার সন্ধানে ফিরে গেলাম, এবং সন্ধান কার্য আমাকে দেরী করিয়ে দিলো । ওদিকে যারা আমার হাওদা উঠিয়ে দিতো তারা তা উঠিয়ে যে উটে আমি সওয়ার হতাম, তার পিঠে রেখে দিলো । তাদের ধারণা ছিলো যে, আমি হাওদাতেই আছি। তখনকার মেয়েরা হালকা পাতলা হতো, মোটা সোটা হতো না৷ কেননা খুব সামান্য খাবার তারা খেতে পেতো । তাই হাওদায় উঠতে গিয়ে তার ভার তাদের কাছে অস্বাভাবিক বলে মনে হলো না । তদুপরি সে সময় আমি অল্প বয়স্ক কিশোরী ছিলাম এবং তখন তারা হাওদা উঠিয়ে উট হাঁকিয়ে রওনা হয়ে গেলো । এদিকে সেনাদল চলে যাওয়ার পর আমি আমার মালা পেয়ে গেলাম ৷ কিন্তু তাদের জায়গায় ফিরে এসে দেখি, সেখানে কেউ নেই । তখন আ'ম় আমার জায়গায় এসে বসে থাকাই মনস্থ করলাম । আমার ধারণা ছিল যে, আমাকে না পেয়ে আবার এখানে তারা ফিরে আসবে ৷ বসে থাকা অবস্থায় আমার দু’ চোখে ঘুম নেমে এলে আমি ঘুমিয়ে পড়লাম । সাফওয়ান ইব্‌ন মুআত্তাল, যিনি প্রথমে সুলামী এবং পরে যাকওয়ানী হিসাবে পরিচিত ছিলেন, সেনা দলের পিছনে (পরিদর্শক হিসাবে) থেকে গিয়েছিলেন। সকালের দিকে আমার অবস্থান স্থলের কাছাকাছি এসে পৌছলেন এবং একজন ঘুমন্ত মানুষের অবয়ব দেখতে পেয়ে আমার দিকে এগিয়ে এলেন ৷ পর্দার বিধান নাযিলের আগে তিনি আমাকে দেখেছিলেন। যে সময় তিনি উট বসাচ্ছিলেন, সে সময় তার ‘ইন্না লিল্পাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ শব্দে আমি জেগে গেলাম । তিনি উটেরসামনের পা চেপে ধরলে আমি তাতে সওয়ার হলাম । আর তিনি আমাকে নিয়ে সাওয়ারী হাঁকিয়ে চললেন । সেনাদল ঠিক দুপুরে যখন অবতরণ করে বিশ্রাম করছিল, তখন আমরা সেনাদলে পৌঁছলাম । সে সময় যারা ধ্বংস হওয়ার, তারা ধ্বংস হল । অপবাদ রটনায় যে নেতৃত্ব দিয়েছিল, সে হলো (মুনাফিকের সরদার) আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল। আমরা মদীনায় উপনীত হলাম এবং আমি এসেই একমাস অসুস্থতায় ভোগলাম । এদিকে কিছু লোক অপবাদ রটনাকারীদের রটনা নিয়ে চর্চা করতে থাকল । আমার অসুস্থার সময় এ বিষয়টি আমাকে সন্দিহান করে তুললো যে, নবী শ্ব -এর তরফ থেকে সেই স্নেহ আমি অনুভব করছিলাম না, যা আমার অসুস্থতার সময় সচরাচর আমি অনুভব করতাম ৷ তিনি শুধু ঘরে প্রবেশ করে সালাম দিয়ে বলতেন কেমন আছ? আমি সে বিষয়ের কিছুই জানতাম না। শেষ পর্যন্ত খুব দুর্বল হয়ে পড়লাম । (একরাতে) আমি ও উম্মু মিসতাহ্‌ প্রয়োজন সারার উদ্দেশ্যে ময়দানে বের হলাম । । আমরা রাতেই শুধু সে দিকে যেতাম । এ আমাদের ঘরগুলোর নিকটবর্তী স্থানে পায়খানা বানানোর আগের নিয়ম । জংগলে কিংবা দূরবর্তী স্থানে প্রয়োজন সারার ব্যাপারে আমাদের অবস্থাটা প্রথম যুগের

— পৃষ্ঠা ৪১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।