বুখারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৩৯
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info হিবা ও তার ফযীলত এবং এর প্রতি উৎসাহ প্রদান ৩৫৯ PAE: HS es ih EYE Li acs ait Eis ALALA, a4 SALAS A BALA Lis SE HE Al Sd ee tl Sol 2 Sb li Le ALS 3s JE Jail Uiie «lil AL HS EN BS SGN AF + SUA Gn il He GLY Lr IU Hd Bt Eth ntl 225 Mie MeelEi li AMAL Lill EARLS eo ol la oe Li dl UE gh Ede LAL E in al Lill LEYTE alll se [২৪৩৪ ] ইয়াহইয়া ইবন বুকায়র (র.).... মারওয়ান ইব্‌ন হাকাম (র.) ও মিসওয়ার ইব্‌ন মাখরামা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হাওয়াযিন গোত্রের লোকেরা ইসলাম গ্রহণের পর প্রতিনিধি হিসাবে নবী শ্রপুশ্ুই -এর কাছে এল এবং তাদের সম্পদ ও যুদ্ধবন্দী ফিরিয়ে দেওয়ার আবেদন জানাল । তখন রাসূলুল্লাহ্‌ শ্রুল্রেই্ব তাদেরকে বললেন, তোমরা দেখতে পাচ্ছ আমার সঙ্গে আরো লোক আছে। আমার নিকট সত্য কথা হল অধিক প্রিয় । তোমরা যুদ্ধবন্দী অথবা সম্পদ এ দুয়ের একটি বেছে নাও । আমি তো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম । (রাবী বলেন) নবী শ্ললুহবু তায়েফ থেকে ফিরে প্রায় দশ রাত তাদের জন্য অপেক্ষা করেছিলেন। যখন তারেদ কাছে স্পষ্ট হয়ে গেল যে, নবী হুনু দু'টির যে কোন একটিই শুধু তাদের ফিরিয়ে দিবেন, তখন তারা বলল, তবে তো আমরা আমাদের বন্দী (স্বজন)-দেরই পসন্দ করব । ' তারপর তিনি মুসলিমদের সামনে দাড়ালেন এবং আল্লাহ্র যথাযোগ্য প্রশংসা করে বললেন, আম্মাবাদ । তোমাদের এই ভায়েরা তাওবা করে আমাদের কাছে এসেছে, আর আমি তাদেরকে তাদের বন্দী (স্বজনদের) ফিরিয়ে দেওয়া সংগত মনে করছি, কাজেই তোমাদের মধ্যে যারা সন্তুষ্টচিত্তে এ সিদ্ধান্ত মেনে নেওয়া পসন্দ করে, তারা যেন তা করে। আর যারা নিজেদের হিস্সা পেতে পসন্দ করে এরূপভাবে যে, আল্লাহ্‌ আমাকে প্রথমে যে, ফায় সম্পদ দান করবেন, তা থেকে তাদের প্রাপ্য অংশ আদায় করে দিব, তারা যেন তা করে। সকলেই তখন বলল, ইয়া রাসূলাল্লাহ্‌! আমরা সন্তুষ্টচিত্তে তা মেনে নিলাম । তিনি তাদের বললেন, তোমাদের মধ্যে কারা অনুমতি দিলে আর কারা দিলে না, তা-তো আমি বুঝতে পারলাম না । কাজেই তোমরা ফিরে যাও। তোমাদের নেতারা তোমাদের মতামত আমার কাছে পেশ করবে। তারপর লোকেরা ফিরে গেলো এবং তাদের নেতারা তাদের সাথে আলোচনা করল । পরে তারা নবী শ্হুই -এর কাছে ফিরে এসে তাকে জানাল যে, সস্তুষ্টচিত্তে অনুমতি দিয়েছে। হাওয়াযিনের বন্দী সম্পর্কে আমাদের কাছে এতটুকুই পৌছেছে। আবূ আবদুল্লাহ্‌ (র.) বলেন, এই শেষ অংশটুকু ইমাম যুহরী (র)-এর বক্তব্য ।

— পৃষ্ঠা ৩৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।