বুখারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৩৯
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info মুকাতাব | ৩৩১ আম্র আমাকে আযাদ করে দিলেন । কিন্তু উতবার ছেলেরা ওয়ালার শর্ত আরোপ করল । তখন ‘আয়িশা (রা.) বললেন, মুকাতাব থাকা অবস্থায় বারীরা (রা.) একবার তার কাছে এসে বললেন, আমাকে ক্রয় করে আযাদ করে দিন। তিনি বললেন, হ্যা । সে বলল, তারা ওয়ালার শর্ত আরোপ ব্যতিরিকে আমাকে বিক্রি করবে না । তিনি বললেন, আমার তা প্রয়োজন নেই ৷ নবী শুনহ সে কথা শুনলেন, কিংবা তার কাছে এ সংবাদ পৌছল। তখন তিনি ‘আয়িশা (রা.)-এর কাছে এ ব্যাপারে আলোচনা করলেন । আর ‘আয়িশা (রা.) বারীরা (রা.)-কে যা বলেছিলেন তাই জানালেন । তখন তিনি বললেন, তুমি তাকে ক্রয় করে আযাদ করে দাও, আর তাদেরকে যত ইচ্ছা শর্ত আরোপ করতে দাও । পরে ‘আয়িশা (রা.) তাকে খরিদ করে আযাদ করে দিলেন এবং তার মালিকপক্ষ ওয়ালার শর্ত আরোপ করল । তখন নবী শুই বললেন, ওয়ালা তারই থাকবে, যে আযাদ করে যদিও তার মালিক পক্ষ শত শর্ত আরোপ করে থাকে ।

— পৃষ্ঠা ৩৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।