বুখারী শরীফ ৪র্থ খণ্ড
/ ৪৩৯
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info ২৬৪ বুখারী শরীফ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তোমার কি ভয় হয় না যে, রাসূলুল্লাহ্‌ লুই অসন্তুষ্ট হলে আল্লাহও অসন্তুষ্ট হবেন । এর ফলে তুমি বরবাদ হয়ে যাবে। রাসূলুল্লা হুলুহুব -এর সঙ্গে বাড়াবাড়ি করো না এবং তীর কোন কথার প্রতিউত্তর দিও না এবং তীর থেকে পৃথক থেকো না । তোমার কোন কিছুর দরকার হয়ে থাকলে আমাকে বলবে । আর তোমার প্রতিবেশী তোমার চাইতে অধিক সুন্দরী এবং রাসূলুল্লাহ্‌ সুর -এর অধিক প্রিয় এ যেন তোমাকে ধোকায় না ফেলে ৷ তিনি উদ্দেশ্য করেছেন ‘আয়িশা (রা.)-কে। সে সময় আমাদের মধ্যে আলোচনা চলছিলো যে, গাস্‌সানের লোকেরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়াগুলিকে প্রস্তুত করছে। একদিন আমার সাথী তার পালার দিন নবী শুই -এর কাছে গেলেন এবং ঈশার সময় এসে আমার দরজায় খুব জোরে করাঘাত করলেন এবং বললেন, তিনি (উমর রা.) কি ঘুমিয়েছেন? তখন আমি ঘাবড়িয়ে তার কাছে বেরিয়ে এলাম । তিনি বললেন, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। আমি বললাম, সেটা কি? গাস্সানের লোকেরা কি এসে গেছে? তিনি বললেন, না, বরং তার, চাইতেও বড় ঘটনা ও বিরাট ব্যাপার । রাসূলুল্লাহ্‌ লুই তার সহধর্মিণীদেরকে তালাক দিয়েছেন। উমর (রা.) বললেন, তাহলে তো হাফসার সর্বনাশ হয়েছে এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে । আমার তো ধারণা ছিল যে, এমন কিছু ঘটনা ঘটতে পারে- আমি কাপড় পরে বেরিয়ে এসে নবী শুই -এর সঙ্গে ফজরের সালাত আদায় করলাম । সালাত শেষে তিনি শহর তার কোঠায় প্রবেশ করে একাকী বসে থাকলেন। তখন আমি হাফসা (রা.) -এর কাছে গিয়ে দেখি সে কীদছে। আমি জিজ্ঞাসা করলাম, কাঁদছ কেন? আমি কি তোমাকে আগেই সতর্ক করে দেইনি? রাসূলুল্লাহ্‌ শুহু কি তোমাদেরকে তালাক দিয়েছেন? সে বলল, আমি জানি না । তিনি তার এঁ কোঠায় আছেন। আমি বের হয়ে মিম্বরের কাছে আসলাম, দেখি যে লোকজন মিম্বরের চারপাশ জুড়ে বসে আছেন এবং কেউ কেউ কাদছেন। আমি তাদের সঙ্গে কিছুক্ষণ বসলাম ৷ তারপর আমার উদ্যোগ প্রবল হল, রাসূলুল্লাহ্‌ নলৰ যে কোঠায় ছিলেন, আমি সে কোঠার কাছে আসলাম । আমি তীর এক কালো গোলামকে বললাম, উমরের জন্য অনুমতি গ্রহণ কর । সে প্রবেশ করে নবী শ্লুহু -এর সাথে আলাপ করে বেরিয়ে এসে বলল, আমি আপনার কথা তার কাছে উল্লেখ করেছি, কিন্তু তিনি নীরব রইলেন । আমি ফিরে এলাম এবং মিম্বরের পাশে বসা লোকদের কাছে গিয়ে বসে পড়লাম ৷ কিছুক্ষণ পর আমার আবার উদ্বেগ প্রবল হল । তাই আমি আবার এসে গোলামকে বললাম। সে এসে আগের মতই বলল । আমি আবার মিষম্বরের কাছে উপবিষ্ট লোকদের সাথে গিয়ে বসলাম । তারপর আমার উদ্বেগ আবার প্রবল হল আমি গোলামের কাছে এসে বললাম, (উমরের জন্য অনুমতি গ্রহণ কর) এবারও সে আগের মতই বলল । তারপর যখন আমি ফিরে আসছিলাম, গোলাম আমাকে ডেকে বলল, রাসূলুল্লাহ্‌ শুনহ আপনাকে অনুমতি দিয়েছেন। এখন আমি তীর নিকট প্রবেশ ' এর উপর কাত হয়ে শুয়ে আছেন তার শরীর ও চাটাই এর মাঝখানে কোন ফরাশ ছিলো না । ফলে তার শরীরের পার্শ্বে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছে। আমি তাকে সালাম করলাম এবং দাড়িয়েই আবার আর্য করলাম আপনি কি আপনার সহধর্মিণীদেরকে তালাক দিয়েছেন? তখন তিনি আমার দিকে চোখ bd

— পৃষ্ঠা ২৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।