Wwww.icsbook.info " বুখারী শরীফ . দুর্যোগের সময় মানুষকে সাহায্য করেন । আমি আপনার আশ্রয়দাতা । কাজেই আপনি মন্ধায় ফিরে চলুন এবং নিজ শহরে গিয়ে আপন প্রতিপালকের ইবাদত করুন ৷ তারপর ইব্ন দাগিনা আবূ বকর (রা)-কে সঙ্গে নিয়ে ফিরে এল । সে কাফির কুরায়শদের যারা নেতা তাদের সঙ্গে সাক্ষাত করল এবং তাদেরকে বলল, আবূ বকর (রা.)-এর মত লোক বেরিয়ে যেতে পারে না এবং তার মত লোককে বহিষ্কার করাও চলে না। আপনারা কি এমন একজন লোককে বহিষ্কার করতে চান, যে নিঃস্বকে সাহায্য করে, আত্মীয়তার বন্ধন রক্ষা করে, অক্ষমের বোঝা নিজে বহন করে, মেহমানের মেহমানদারী করে এবং দুর্যোগের সময় মানুষকে সাহায্য করে। আবূ বকর (রা.)-কে ইব্ন দাগিনার আশ্রয় প্রদান কুরায়শরা মেনে নিল এবং তারা আবূ বকর (রা.)-কে নিরাপত্তা দিয়ে ইব্ন দাগিনাকে বলল, আপনি আবূ বকরকে করেন এবং তার যা ইচ্ছা তা যেন পড়েন। এ ব্যাপারে তিনি যেন আমাদেরকে কোন কষ্ট না দেন এবং তিনি যেন প্রকাশ্যে সালাত ও তিলাওয়াত না করেন। কেননা, আমরা আশংকা করছি যে, তিনি (প্রকাশ্যে এ সব করে) আমাদের স্ত্রী-পুত্রদের ফিতনায় লিপ্ত না করেন । ইব্ন দাগিনা এসব কথা আবূ বকর (রা.)-কে বলল । আবূ বকর (রা.) নিজ বাড়ীতেই তার প্রতিপালকের ইবাদত করতে থাকেন, নিজ বাড়ী ছাড়া অন্য কোথাও প্রকাশ্যে সালাত আদায় এবং কুরআন তিলাওয়াত করতেন না । কিছু দিন পর আবূ বকর (রা)-এর মনে অন্য এক খেয়াল উদয় হল । তিনি নিজ ঘরের আংগিনায় একটি মসজিদ বানালেন এবং বেরিয়ে এসে সেখানে সালাত আদায় ও কুরআন তিলাওয়াত করতে লাগলেন। ফলে মুশুরিকদের স্ত্রী-পুত্ররা তার কাছে ভিড় জমাতে লাগল । তাদের কাছে তা ভাল লাগত এবং তার প্রতি তারা তাকিয়ে থাকত । আবূ বকর (রা.) ছিলেন অতি ক্রন্দনশীল ব্যক্তি । যখন তিনি কুরআন তিলাওয়াত করতেন তখন অশ্রু সংবরণ করতে পারতেন না। এতে কুরাইশদের নেতৃস্থানীয় ব্যক্তিরা ঘাবড়িয়ে গেল৷ তারা ইব্ন দাগিনাকে ডেকে পাঠাল । সে তাদের কাছে আসার পর তারা তাকে বলল, আমরা তো আবূ বকর (রা.)-কে এই শর্তে আশ্রয় ও নিরাপত্তা দিয়েছিলাম যে, তিনি নিজ গৃহে তার প্রতিপালকের ইবাদত করবেন। কিন্তু তিনি তা লংঘন করে. নিজ গৃহের আংগিনায় মসজিদ বানিয়েছেন এবং (তাতে) প্রকাশ্যভাবে সালাত আদায় ও কুরআন তিলাওয়াত করেছেন। এতে আমাদের ভয় হচ্ছে যে, তিনি আমাদের স্্রী-পুত্রদের ফিতনায় লিপ্ত করবেন । কাজেই আপনি তাঁকে গিয়ে বলুন, তিনি যদি নিজ গৃহে তার প্রতিপালকের ইবাদত সীমাবদ্ধ রাখতে চান তবে তিনি তা করতে পারেন। আর যদি তিনি অস্বীকার করেন এবং প্রকাশ্যে এসব করতে চান তবে আপনি তাকে বলুন, তিনি যেন আপনার যিম্মাদারী ফিরিয়ে দেন। কেননা আমরা যেমন আপনার সাথে আমাদের অঙ্গীকার ভঙ্গ পসন্দ করি না, তেমনি আবূ বকর (রা.) প্রকাশ্যে ইবাদাত করাটা মেনে নিতে পারি না। ‘আয়িশা (রা.) বলেন, তারপর ইব্ন দাগিনা আবু বকর (রা.) এর নিকট এসে বলল, যে শর্তে আমি আপনার যিশম্মাদারী নিয়ে ছিলাম, তা আপনার জানা আছে। হয়ত আপনি সে শর্তের উপর সীমাবদ্ধ থাকুন, নয়ত আমার যিশ্মাদারী আমাকে ফেরত দিন। কেননা, কোন ব্যক্তির সাথে আমি নিরাপত্তার চুক্তি করার পর আমার পক্ষ থেকে তা ভঙ্গ করা হয়েছে, এমন একটা কথা আরব জাতি শুনতে পাকু তা আমি আদৌ পসন্দ করি না। আবূ বকর (রা) বললেন, আমি আপনার যিন্মাদারী ফেরত দিচ্ছি এবং আল্লাহ্র আশ্রয় লাভেই আমি সন্তুষ্ট । এ সময় রাসূলুল্লাহ্
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।