Wwww.icsbook.info Ss ইয়াকুব ইব্ন ইব্রাহীম (র.)..... ইব্ন উমর (রা.) সূত্রে নবী করীমণ্থেকে বর্ণিত, তিনি বলেন, একদা তিন ব্যক্তি হেঁটে চলছিল । এমন সময় প্রবল বৃষ্টি শুরু হলে তারা এক পাহাড়ের গুহায় প্রবেশ করে। হঠাৎ একটি পাথর গড়িয়ে তাদের গুহার মুখ বন্ধ করে দেয়। তাদের একজন আরেক জনকে বলল; তোমরা যে সব আমল করেছ, তার মধ্যে উত্তম আমলের ওয়াসীলা করে আল্লাহ্র কাছে দু‘আ কর । তাদের একজন বলল, ইয়া আল্লাহ্! আমার অতিবৃদ্ধ পিতামাতা ছিলেন, আমি (প্রত্যহ সকালে) মেষ চরাতে বের হতাম ৷ তারপর ফিরে এসে দুধ দোহন করতাম । এবং এ দুধ নিয়ে আমার পিতা-মাতার নিকট উপস্থিত হতাম ও তারা তা পান করতেন । তারপরে আমি শিশুদের, পরিজনদের এবং আমার স্ত্রীকে পান করতে দিতাম । একরাত্রে আমি আটকা পড়ে যাই । তারপর আমি যখন এলাম তখন তারা দু'জনে ঘুমিয়ে পড়েছেন। সে বলল, আমি তাদের জাগানো পসন্দ করলাম না। আর তখন শিশুরা আমার পায়ের কাছে (ক্ষুধায়) চীৎকার করছিল । এ অবস্থায়ই আমার এবং পিতামাতার ফজর হয়ে গেল । ইয়া আল্লাহ্! তুমি যদি জান তা আমি শুধুমাত্র তোমার সন্তুষ্টি লাভের আশায় করেছিলাম । তা হলে তুমি আমাদের গুহার মুখ এতটুকু ফাক করে দাও, যাতে আমরা আকাশ দেখতে পারি। বর্ণনাকারী বলেন, তখন একটু ফাকা হয়ে গেল । আরেকজন বলল, ইয়া আল্লাহ্! তুমি জান যে, আমি আমার এক চাচাতো বোনকে এত চরম ভালবাসতাম, যা একজন পুরুষ নারীকে ভালবেসে থাকে। সে বলল, তুমি আমা থেকে সে মনস্কামনা সিদ্ধ করতে পারবে না, যতক্ষণ আমাকে একশত দীনার না দেবে। আমি চেষ্টা করে তা সংগ্রহ করি । তারপূর যখন আমি তার পদদ্বয়ের মাঝে উপবেশন করি, তখন সে বলে আল্লাহ্কে ভয় কর। বৈধ অধিকার ছাড়া মাহ্র কৃত বস্তুর সীল ভাঙবে না। এতে আমি তাকে ছেড়ে উঠে পড়ি । (হে আল্লাহ্) তুমি যদি জান আমি তা তোমারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করেছি, তবে আমাদের থেকে আরো একটু ফাক করে দাও । তখন তাদের থেকে (গুহার মুখের) দুই-তৃতীয়াংশ ফাক হয়ে গেল । অপরজন বলল, হে আল্লাহ! তুমি জান যে, এক ফারাক (পরিমাণ) শস্য দানার বিনিময়ে আমি একজন মজুর রেখেছিলাম । আমি যখন তাকে তা দিতে গেলে সে তা গ্রহণ করতে অস্বীকার করল । তারপর আমি সে এক ফারাক শস্য দানা দিয়ে চাষ করে ফসল উৎপর্ব করি এবং তা দিয়ে গরু খরিদ করি ও রাখাল নিযুক্ত করি। কিছুকাল পরে সে মজুর এসে বলল, হে আল্লাহ্র বান্দা ! আমাকে আমার পাওনা দিয়ে দাও। আমি বললাম, এই গরুগুলো ও রাখাল নিয়ে যাও । সে বলল, তুমি কি আমার সাথে উপহাস করছ? আমি বললাম, আমি তোমার সাথে উপহাস করছি না বরং এসব তোমার । হে আল্লাহ্! তুমি যদি জান আমি তা তোমারই সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি, তবে আমাদের থেকে (গুহারমুখ) খুলে দাও । তখন তাদের থেকে গুহারমুখ খুলে গেল। wall IAG SAGAN LL AAG call LU NV ১৩৭৫. পরিচ্ছেদ £ মুশরিক ও শত্রুপক্ষের সাথে বেচা-কেনা ১. তিন সা‘ পরিমাণের মাপের পাত্র । “ বুখারী শরীফ (৪) ১১ '
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।