বুখারী শরীফ ৫ম খণ্ড
/ ৪২০
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info তাঁবলী ৬৩ আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র).......... মিসৃওয়ার ইব্‌ন মাখরামা (রা) ও মারওয়ান (র) থেকে বর্ণিত, তাদের উভয়ের একজনের বর্ণনা অপরজনের বর্ণনার সমর্থন করে তারা বলেন, রাসূলুল্লাহ্‌ এল হুদায়বিয়ার সময় বের হলেন। যখন সাহাবীগণ রাস্তার এক জায়গায় এসে পৌছলেন, তখন নবী হল বললেন, ‘খালিদ ইব্ন ওয়ালিদ কুরাইশদের অশ্বারোহী অগ্রগামী বাহিনী নিয়ে গোমায়ম নামক স্থানে অবস্থান করছে। তোমরা ডান দিকে চল ৷’ আল্লাহ্র কসম! খালিদ মুসলমানদের উপস্থিতি টেরও পেলো না, এমনকি যখন তারা মুসলিম সেনাবাহিনীর পশ্চাতে ধূলিরাশি দেখতে পেল, তখন সে কুরাইশদের সংবাদ দেওয়ার জন্য সগোড়া দৌড়িয়ে চলে গেল । এদিকে রাসূলুল্লাহ্‌ সহন অগ্রসর হয়ে যখন সেই গিরিপথে পৌছলেন, যেখান থেকে মক্কার সোজা পথ চলে গিয়েছে, তখন নবী শুহুই-এর উটনী বসে পড়ল। লোকজন (তাকে উঁঠাবার জন্য) ‘হাল-হাল’ বলল, কাসৃওয়া ক্লান্ত হয়ে পড়েছে, কাসওয়া ক্লান্ত হয়ে পড়েছে । রাসূলুল্লাহ্‌ নুন বলেন, ‘কাসওয়া ক্লান্ত হয়নি এবং তা তার স্বভাবও নয় বরং তাকে তিনিই আটকিয়েছেন যিনি হাতি বাহিনীকে আটকিয়েছিলেন।’ তারপর তিনি বললেন, ‘সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! কুরাইশরা আল্লাহ্র সম্মানিত বিষয় সমূহের মধ্যে যে কোন বিষয়ের সম্মান প্রদর্শনার্থে কিছু চাইলে আমি তা পূরণ করব ।' এরপর তিনি তার টউষ্্রীকে ধমক দিলে সে উঠে দাড়াল ৷ রাবী বলেন, নবী শুনব তাদের পথ ত্যাগ করে হুদায়বিয়ার শেষপ্রান্তে অল্প পানিবিশিষ্ট কূপের কাছে অবতরণ করেন। লোকজন তা থেকে অল্প-অল্প পানি নিচ্ছিল ।. এভাবে কিছুক্ষণের মধ্যেই লোকজন পানি শেষ করে ফেলল এবং রাসূলুল্লাহ্‌ শহর -এর নিকট পিপাসার অভিযোগ করা হলো । রাসূলুল্লাহ্‌ শুহব্নর তার কোষ থেকে একটি তীর বের করলেম এবং সে তীরটি সেই কূপে নিক্ষেপ করার নির্দেশ দেন। আল্লাহ্‌র কসম, তখন পানি উপচে উঠতে লাগল, এমনকি সকলেই তৃপ্তি সহকারে তা থেকে পানি পান করলেন । এমন সময় বুদায়ল ইব্‌ন ওয়ারকা খুযাঈ তার খুযাআ গোত্রের কিছু লোক নিয়ে এল ৷ তারা তিহামাবাসীদের মধ্যে রাণূলুল্লাহ্‌ শুহুন-এর আন্তরিক হিতাকাঙ্খী ছিল। বুদাইল বলল, আমি কাব ইব্‌ন লুওয়াই ও আমির ইব্‌ন লুওয়াইকে রেখে এসেছি তারা হুদায়বিয়ার প্রচুর পানির নিকট অবস্থান করছে। তাদের সঙ্গে রয়েছে শাবক সহ দুগ্ধবতী অনেক উদ্ত্রী । তারা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে ও বায়তুল্লাহ্‌ যিয়ারতে বাধা প্রদান করতে প্রস্তুত । রাসূলুল্লাহ্‌ শুহহনর বললেন, ‘আমি তো কারো সংগে যুদ্ধ করতে আসিনি; বরং উমরা করতে এসেছি । যুদ্ধ নিঃসন্দেহে কুরাইশদের দুর্বল করে ফেলেছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যদি চায়, তবে নিদিষ্ট সময়ের জন্য তাদের সঙ্গে সন্ধি করতে পারি আর তারা আমার ও কাফিরদের মধ্যকার বাধা তুলে নিবে। যদি আমি তাদের উপর জয়ী হই তাহলে অন্যান্য লোক ইসলামে যেভাবে প্রবেশ করেছে, তারাও চাইলে তা করতে পারবে। আর না হয়, তারা এ সময়টুকুতে শাস্তিতে থাকবে ৷ কিছু তারা যদি আমার প্রস্তাব অস্বীকার করে, তাহলে সেই সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, আমার গর্দান বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত আমরা এ'ব্যাপারে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব। আর নিশ্চয় আল্লাহ্‌ তাআলা তীর দীনকে প্রতিষ্ঠিত করবেন !' বুদায়ল বলল, ‘আমি আপনার বক্তব্য তাদের কাছে পৌছিয়ে দিব। =এরপর বুদায়ল কুরাইশদের কাছে এসে বলল, আমি সেই লোকটির (রাসূলুল্লাহ্‌ শ্ুহ্নন-এর) নিকট থেকে এসেছি এবং তার কাছে কিছু কথা শুনে এসেছি । তোমরা যদি চাও, তাহলে তোমাদের তা শোনাতে পারি” তাদের মধ্যে নির্বোধ লোকেরা বলল, ‘তার পক্ষ থেকে আমাদের কাছে তোমার কিছু বলার প্রয়োজন মনে করি না ।' কিন্তু তাদের বিবেকবান লোকেরা বলল, ‘তুমি তাকে যা বলতে শুনেছ; আমাদেরকে তা বল ৷’ ‘তারপর বুদায়ল, রাসূলুল্লাহ্‌ শ্রনহন যা বলেছিলেন, সব তাদের শুনাল। তারপর উরওয়া ইব্‌ন মাসউদ উঠে

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।