Wwww.icsbook.info বুখারী শরীফ Lil osr Ys Csi ti [২৭৫৯] ইসহাক ইব্ন ইব্রাহীম (র).......জাবির ইব্ন আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ শহর -এর সঙ্গে এক যুদ্ধে অংশ গ্রহণ করি। তিনি বলেন, রাসূলুল্লাহ শুই কিছুক্ষণ পরে এসে আমার সঙ্গে মিলিত হন; আমি তখন আমার পানি-সেচের উটনীর উপর আরোহী ছিলাম উটনী ক্লান্ত হয়ে পড়েছিল; এটি মোটেই চলতে পারছিল না। রাসূলুল্লাহ্ শুব আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার উটের কি হয়েছে? আমি বললাম, ক্লান্ত হয়ে পড়েছে। তখন রাসূলুল্লাহ্ শহুহুই উটনীটির পেছন দিক থেকে গিয়ে উটনী- টিকে হাঁকালেন এবং এটির জন্য দুআ করলেন । এরপর এটি সবক*টি উটের আগে আগে চলতে থাকে। রাসূলুল্লাহ শহর আমাকে জিজ্ঞাসা করলেন, এখন তোমার উটনীটির কিরূপ মনে হচ্ছেঃ আমি বললাম, ভালই । এটি আপনার বরকত লাভ করেছে । রাসূলুল্লাহ শুব বললেন, তুমি কি এটি আমার নিকট বিক্রয় করবে? তিনি বলেন, আমি মনে মনে লজ্জাবোধ করলাম । (কারণ) আমার নিকট এ উটটি ব্যতীত পানি বহনকারী অন্য কোন উটনী ছিল না । আমি বললাম, হ্যা (বিক্রয় করব) ৷ রাসূলুল্লাহ্ স্ন বললেন, তাহলে আমার নিকট বিক্রয় কর। অনন্তর আমি উটনীটি তীর নিকট এ শর্তে বিক্রয় করলাম যে, মদীনায় পৌছা পর্যন্ত এর উপর আরোহণ করব । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! আমি সদ্য বিবাহিত একজন পুরুষ । তারপর আমি তার নিকট অনুমতি চাইলাম । তিনি আমাকে অনুমতি দিলেন । আমি লোকদের আগে আগে চললাম এবং মদীনায় পৌছে গেলাম । তখন আমার মামা আমার সঙ্গে সাক্ষাত করলেন। তিনি আমাকে উটনী সম্পর্কে জিজ্ঞসা করলেন। আমি তাকে সে বিষয়ে অবহিত করলাম যা আমি করেছিলাম । তিনি আমাকে তিরস্কার করলেন তিনি (রাবী) বলেন, আর যখন আমি রাসূলুল্লাহ্ সহ -এর নিকট অনুমতি চেয়েছিলাম, তখন তিনি আমাকে প্রশ্ন করেছিলেন, তুমি কি কুমারী বিবাহ করেছ , না এমন মহিলাকে বিবাহ করেছ যার পূর্বে বিবাহ হয়েছিল ? আমি বললাম, এমন মহিলাকে বিবাহ করেছি যার পূর্বে বিবাহ হয়েছে। তিনি বল- লেন, তুমি কুমারী বিবাহ করলে না কেন? তুমি তার সঙ্গে খেলাধূলা করতে এবং সেও তোমার সঙ্গে খেলাধূলা করত । আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা শহীদ হয়েছেন। আমার কয়েকজন ছোট ছোট বোন রয়েছে। তাই আমি তাদের সমবয়সের কোন মেয়ে বিবাহ করা পছন্দ করিনি; যে তাদেরকে আদব-আখলাক শিক্ষা দিতে পারবে না এবং তাদের দেখাশোনা করতে পারবে না। তাই আমি একজন পূর্ব বিবাহ হয়েছে এমন মহিলাকে বিবাহ করেছি; যাতে সে তাদের দেখাশোনা করতে পারে এবং তাদেরকে আদব-কায়দা শিক্ষা দিতে পারে। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ্ স্লহরন্ন মদীনায় আসেন, পরদিন আমি তাঁর নিকট উটনীটি নিয়ে উপস্থিত হলাম । তিনি আমাকে এর মূল্য দিলেন এবং উটটিও ফেরত দিলেন । মুগীরা (রা) বলেন, আমাদের বিবেচনায় এটি উত্তম । আমরা এতে কোন দোষ মনে করিনা । ১৮৫৫. পরিচ্ছেদ £ সদ্য বিবাহিত অবস্থায় যুদ্ধে অংশগ্রহণ করা । এ প্রসঙ্গে জাবির (রা) কর্তৃক রাসূলুল্লাহ্ হর্ন থেকে হাদীস বর্ণিত আছে
— পৃষ্ঠা ২০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।