সহীহ আত-তিরমিযী (তাহক্বীক আলবানী) ২য় খণ্ড
/ ৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

IslamiBoi.tk ৬০-০ / সহীহ আত্-তিরমির্যী- পৃষ্ঠা : সাত ক্ষেত্রে এই ধরনের উদ্ধৃতি দীর্ঘ, আবার কোন কোন ক্ষেত্রে তা সংক্ষিপ্ত তাহকীককৃত হাদীসের মূল গ্রন্থের আধিক্য বা স্বল্পতার ফলে। দ্বিতীয়তঃ পাঠকবৃন্দ দেখতে পাবেন যে, কোন কোন হাদীস একেবারেই তাখরীজ করা হয়নি। শুধুমাত্র সেটার মর্যাদা উল্লেখ করেছি। কারণ এ হাদীসগুলো আমি এ গ্ৰন্থসমূহে পাইনি । আবার কখনো কখনো এক হাদীস অন্য একটি হাদীসের অংশ হিসেবে পাওয়া গেছে। কিন্তু সুনানে তিরমিযীর এ হাদীসগুলোর সনদ সম্পর্কে হুকুম লাগানো প্রয়োজন ছিল। সুনানে ইবনু মাজাহ এ ধরনের হাদীসের ক্ষেত্রেও আমি এমনটিই করেছি। আর এঁ হাদীসগুলোর মর্যাদা আমি এভাবে বর্ণনা করেছি- ১- সনদ সহীহ্‌ অথবা হাসান; ২- সনদ দুৰ্বল; - আর এ দুটি স্পষ্ট ও সহজবোদ্ধ; ৩- সহীহ্‌ অথবা হাসান । অর্থাৎ- তিরমিযী বহির্ভূত কোন শাহিদ বা মুতাবি দ্বারা সহীহ্‌ । কোন কোন সময় এভাবেও বলি Eade SL Af অর্থাৎ পূর্বের শাহিদ বা মুতাবি দ্বারা সহীহ্‌ । আবার কোন সময় বলি- সহীহ্‌; দেখুন ওর পূর্বেরটা ৷ অর্থাৎ পূর্বের হাদীসেই এর তাখরীজ করা হয়েছে। তৃতীয়তঃ অল্প কিছু হাদীস এমনও রয়েছে যে, ইমাম তিরমিযী সেটার সনদ বর্ণনা করেছেন কিন্তু তার মতন পূর্বের হাদীসের বরাত দিয়েছেন। যেমন তিনি বলেন, “মিছলুহু’ যেমন ৬২ নং হাদীসটি । অথবা তিনি বলেন- “নাহবুহু’ যেমন ২২৬ নং হাদীস । এ ধরনের হাদীসের ক্ষেত্রে আমি কোন হুকুম লাগাইনি। তার শেষে অধিকাংশ ক্ষেত্রেই আমি কিছু লিখিনি পূর্ববর্তী হাদীসের হুকুমই যথেষ্ট মনে করে। কেননা আলোচনার বিষয়ই হচ্ছে হাদীসের মতন । সেটার সনদ নয়। কিন্তু যেখানে সেটার মতনের মর্যাদা জানা একান্তই জরুরী সেখানে তা উল্লেখ করেছি। চতুৰ্থতঃ সুনানে তিরমিযীর পাঠকবৃন্দ অবগত আছেন যে, “কুতুবুস সিত্তাহ” এর মধ্যে ইমাম তিরমিযী’র বাচনভঙ্গী অন্যান্য লেখকদের

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।