IslamiBoi.tk ৬/০ ০:০ / সহীহ আত্_তিরমি্যী ৫১ এই প্রসঙ্গে আপনাকে আদেশ করেছেন? তিনি বললেনঃ হ্যা । বেদুঈন বলল, আমাদেরকে আপনার প্রতিনিধি বলেছে, আপনি মনে করেন বছরে এক মাস আমাদের উপর রোযা বাধ্যতামূলক । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে সঠিক বলেছে। লোকটি বলল, সেই সত্তার শপথ, আপনাকে যিনি পাঠিয়েছেন! আল্লাহ তাআ’লা কি এই প্রসঙ্গে আপনাকে আদেশ করেছেন? রাসূলুল্লাহ সান্পাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হ্যা । সে বলল, আমাদেরকে আপনার প্রতিনিধি বলেছে, আপনি মনে করেন আমাদের ধনদৌলতের উপর যাকাত বাধ্যতামূলক । রাসুলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে সত্য বলেছে বেদুঈন বলল, সেই সত্তার শপথ, আপনাকে যিনি রাসূল করে পাঠিয়েছেন! আল্লাহ তাআ'লা কি এই প্রসঙ্গে আপনাকে আদেশ করেছেন? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু জালাইহি ওয়াসাল্লাম বললেনঃ হ্যা । সে বলল, আমাদেরকে আপনার প্রতিনিধি বলেছে, আমাদের মাধ্যে যে লোক দূরত্ব অতিক্রম করার (আর্থিক ও দৈহিক) যোগ্যতা রাখে আপনি মনে করেন তার জন্য বাইতুল্লাহ্র হাজ্জ বাধ্যতামূলক । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হ্যা । বেদুঈন বলল, সেই সত্তার শপথ, আপনাকে যিনি রাসূল করে পাঠিয়েছেন! আল্লাহ তাআ’লা কি আপনাকে এই প্রসঙ্গে আদেশ কুরেছেন? তিনি বললেন £ হ্যা । লোকটি বলল, সেই সত্তার শপথ, জ্সাপনাকে যিনি সত্য সহকারে পাঠিয়েছেন! আমি এগুলোর কোনটিই ছাড়বো না এবং এগুলোর.সীমাও পার করব না । তারপর সে তাড়াতাড়ি উঠে চলে গেল । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই বেদুঈন যদি সত্য বলে থাকে তবে সে জার্বাতে যাবে। a - সহীহ, তাখরীজ ঈমান ইবনু আবী শাইবা (৪/৫), বুখারী, মুসলিম আবু ঈসা বলেন, উল্লেখিত সনদে হাদীসটি. হাসান গারীব। এ EE EE I CEN TET সান্লান্মাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। আমি একথা মুহাম্মাদ ইবনু ইসমাঈল বুখারীকে বলতে শুনেছি যে, একদল মুহাদ্দিস বলেন, এ হাদীসের একটি আইনগত (ফিক্হী) দিক এই যে, উদ্ভাদের নিকট পাঠ করা এবং তা তার শুনা-উত্তাদের নিকট হতে শুনার মতই গ্রহণযোগ্য । তারা উক্ত হাদীস দলীল হিসাবে উপস্থাপন করে বলেন, এই
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।