IslamiBoi.tk ৩৭১০৷ ০:০ / সহীহ আত্_তিরমির্ষী- দৃষ্টা £ চার # re D> Dl rs ‘ক্ছসাইন বিন সোহরাব সাহেবের কথা সকল প্রশংসা একমাত্র মহান রব্বুল ‘আলামীনের জন্য এবং দরূদ ও সালাম মহানাবী মুহাম্মাদ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি । দুনিয়ার বুকে আল্লাহ তা‘আলা কর্তৃক নির্দেশিত পূর্ণ জীবন বিধান হচ্ছে ইসলাম । সহীহ্ হাদীসের।আলোকেই ইসলামকে জানতে এবং বুঝতে হবে। অতএব মুসলমান হিসাবে আমাদেরকে সহীহ্ হাদীস জানা ও বুঝা একান্ত অপরিহার্য । আমাদের দেশে অধিকাংশ মুসলমান আরবী ভাষা বুঝতে অক্ষম, অথচ কুরআন ও হাদীসের ভাষা আরবী । হাদীসের ভাষা বুঝতে হলে বাঙ্গানুবাদের সাহায্য গ্রহণ ব্যতীত বিকল্প পথ নেই । এ ক্ষেত্রে যত বেশি সহীহ হাদীস বাঙ্গানুবাদ করা হবে ততই মঙ্গল । পূর্বে হাদীসের প্রসিদ্ধ তিরমিযী গ্রন্থ বাংলায় অনুদিত হলেও অনুবাদকগণের কেহই প্রসিদ্ধ তিরমিযী.গ্রন্থকে যঈফ মুক্ত করেননি । অতএর- সহীহ হাদীসের উপর আমলকারীদের জন্য নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ও সচ্ছ চিন্তার অধিকারী বর্তমান : যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস, নাসির উদ্দীন আলবানী কর্তৃক তাহকীক কৃত সহীহ তিরমিযীর অনুবাদ গ্রন্থ একান্তই কাম্য । গ্রন্থটি অনুবাদে আমার বন্ধ শাইখ মোঃ ঈসা (লিসান্স মদিনা বিশ্ববিদ্যালয়, সৌদী আরব) আমাকে সাহায্য করায় আমি তার এই প্রশংসনীয় আন্তরিকতাকে স্বাগত জানাই । তিনি অনুবাদ প্রসঙ্গে মুক্ত নীতি অবলম্বন করেছেন। এই জন্য তিনি অত্যন্ত সঙ্গতভাবেই ধন্যবাদ পাওয়ার হকদার । আমি তাকে আন্তরিক মুবারাকবাদ জানাই । আমি সত্যিকার অর্থেই অনুভব করছি যে আমার বন্ধু শাইখ ঈসা এই মহৎ কাজে কতটা শ্রম স্বীকার করেছেন। তার এই পরিশ্রম সফল ও সার্থক. হোক এটাই আমি কামনা করি। শাইখ মোঃ ঈসা মিঞ্া-এর দীর্ঘদিনের সহযোগিতার শুভ ফল বঙ্গানুবাদ সহীহ তিরমিযী প্রকাশ হওয়ায় বহুদিনের সুন্দর একটি চাহিদা পূর্ণ হয়েছে বলে আমি মনে করি। আমি আশা পোষণ করছি- পুস্তকটি সমাজে ব্যাপকভাবে মূল্যায়ন হবে। হে আল্লাহ! তুমি আমার এই ক্ষুদ্র প্র কুনুল "কর এবং আমাকে এরূপ আরো বেশী বেশী খিদমাত করার তাওফীক দীন কর। “আমীন ॥ নির্ভুল ছাপার চেষ্টা: করলেও ভুল-ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক ৷ প্রচ্ফ সংশোধনে সময় দিতে না পারায় আমি আস্তরিকভাবে দুঃখিত । র চোখে যে কোন ধরনের ভুল ধরা পড়লে আমাকে তা ংশোধনের জন্য অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে ভুল-ভ্ৰান্তি শুদ্ধ করে প্রকাশ করতে চেষ্টা করব ।
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।