IslamiBoi.tk ৬৭০১৭৷ ০০০ / সহীহ আত্_তিরমির্ষী ২৯১ ৯৬৪ । আবদুল আযীয ইবনু রুফাই (রাহঃ) হতে বর্ণিত আছে; তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বললাম, ইয়াওমুত্-তারবিয়ায় (৮ই যুলহিজ্জায়) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় যুহরের নামায আদায় করেছেন? আপনি এই প্রসঙ্গে যা জানেন তা আমাকে বলুন । তিনি বললেন, মিনায় । আমি বললাম; তিনি ইয়াওমুন নাফরে (১৩ই যুলহিজ্জায়) আসরের নামায কোথায় আদায় করেছেন? তিনি বলেন, আবতাহ্ (বাতহা) নামক জায়গায় । এরপর তিনি বললেন, তোমার আমীরগণ যা করবে তুমিও সেইভাবে কর (যেখানে তারা নামায আদায় করে সেখানে তুমিও আদায় কর) - সহীহ, সহীহ আবূ দাউদ (১৬৭০) বুখারী, মুসলিম kl এই হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ বলেছেন। কিন্তু সুফিয়ান সাওরীর সূত্রে ইসহাক ইবনু ইউসুফ আল-আযরাকের বর্ণনাটি গারীব।
— পৃষ্ঠা ২৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।