IslamiBoi.tk ১৫৮ ৩/১০ / সহীহ আত্_তিরমির্যী সাল্লাল্লাহু -আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে লোক রক্তক্ষরণ করে এবং যাহার রক্তক্ষরণ করানো হয় তাদের দু'জনের রোযাই নষ্ট হয়ে যায় । - সহীহ্, ইবনু মা-জাহ (১৬৭৯-১৬৮১) আলী, সা'দ, শাদ্দাদ ইবনু আওস, সাওবান, উসামা ইবনু যাইদ, আইশা, মা’কিল ইবনু সিনান (বলা হয় ইনি মাকিল ইবনু ইয়াসার), আবু . হুরাইরা, ইবনু আব্বাস, আবূ মূসা ও বিলাল (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা রাফি ইবনু খাদীজ হতে বর্ণিত হাদীসটিকে হাসান সহীহ্ বলেছেন। আহ্মাদ ইবনু হাম্বাল (রাহঃ) বলেন, রাফি ইবনু খাদীজ (রাঃ)-এর বর্ণিত হাদীসই এ বিষয়ে সবচেয়ে সহীহ্ হাদীস এবং আলী ইবনু আবদুল্লাহ (রাহঃ) বলেন, সাওবান ও শাদ্দাদ ইবনু আউস হতে বর্নিত হাদীসই হচ্ছে এ বিষয়ে সবচেয়ে সহীহ্ হাদীস । ইয়াহ্ইয়া ইবনু আবু কাসীর (রাহঃ) আবূ কিলাবা (রাঃ) হতে সাওবান ও শাদ্দাদ ইবনু আওযমের দু'টি হাদীসই বর্ণনা করেছেন। রোযা অবস্থায় রক্তক্ষরণ করানোকে রাসুলুল্লাহ সাল্লাল্সাহ আলাইহি ওয়াসাল্লামের একদল বিশেষজ্ঞ সাহাবী ও অপরাপর আলিমের একটি দল মাকরূহ্ মনে করেন । এমনকি অনেক সাহাবী (রামাযানের) রাতে তা করাতেন যেমন আবূ মূসা আল-আশআরী ও ইবনু উমার (রাঃ) । এরকম কাযা আদায় করতে হবে। এরকম মত দিয়েছেন আহ্মাদ ইবনু হাম্বাল ও ইসহাকও । ইমাম শাফিঈ (রাহঃ) বলেছেন, রোযা পালনরত অবস্থায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তক্ষরণ করিয়েছেন। আবার এটাও রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত আছে যে, তিনি বলেছেন £ রক্তক্ষরণকারী এবং যে লোকের রক্তক্ষরণ করা হয় তাদের উভয়ের রোযাই বাতিল হয়ে গেল । আমার এ দু'টি হাদীসের মধ্যে. একটিও সঠিক বলে জানা নেই । কোন ব্যক্তি যদি রোযা থাকাবস্থায় রক্তক্ষরণ করানো হতে দূরে থাকে তাহলে সেটাই আমার মতে বেশি পছন্দনীয় । আর যদি কোন -লোক তার রোযা থাকাবস্থায় রক্তক্ষরণ করায়
— পৃষ্ঠা ১৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।