প্রথম পরিচ্ছেদ কুরআন-হাদিসের আলোকে তাসাওউফ সাধারণত আমাদের ধারণা হচ্ছে মানবদেহে চেতনার একটিমাত্র কেন্দ্র আছে, যা হলো আমাদের মগজ । কিন্তু ইদানিং বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, চেতনার মুল কেন্দ্র মগজ নয় বরং আমাদের হার্ট বা হত্পিণগু। তবে এ ব্যাপারে সুফিয়ায়ে কেরাম অনেক আগে থেকেই বলে আসছেন, মানবদেহে চেতনার একাধিক সূক্ষ স্থান আছে যাদেরকে বলে 'লাতাইফ' (এক বচনে 'লতিফা?)। তারা বলেন, মগজ ছাড়াও এ সুন্ষ্স স্থানগুলো দেহের বিভিন্ন অংশে বিদ্যমান । সুফিদের আধ্যাত্মিক ভ্রমণ ও অভিজ্ঞতা দ্বারা এই লতিফাগুলোর অবস্থান সনাক্ত করা হয়েছে। সুতরাং তাসাওউফপন্থী সবাই লাতাইফ সম্বন্ধে পূর্ণাঙ্গ জ্ঞান রাখা জরুরী | কেউ কেউ বলেন লাতাইফের সংখ্যা মোট ছয়টি । কিন্ত অনেকের মতে এদের সংখ্যা দশটি ৷ এই বইয়ে একে একে মানবদেহে এই দশটি লতিফার নাম ও অবস্থান তুলে ধরবো এবং এসব সূক্ম কেন্দ্রসমূহের উপর ধ্যানস্থ 222 এবং উপকার বর্ণনা করবো ইনশাআল্লাহ । তবে প্রথমে পবিত্র কুরআন-হাদিসের আলোকে তাযকিয়া তথা তাসাওউফ সম্পর্কে প্রামাণ্য তথ্যাদি তুলে ধরছি। আত্মশুদ্ধির গুরুতৃ সম্পর্কে আল্লাহ তা'আলা ইরশাদ করেন: ১. ৩৫ 55 ০84 -যে নিজেকে পরিশুদ্ধ করে সে-ই সফলকাম । (শাম্স (৯১) : ৯) ২
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।