লাতাইফ রঁ ৫৯ ৩. পরম সত্তার সংসর্গের মুরাকাবা: এটিকে মুরাকাবায়ে মায়িআত বলে । কুরআন শরীফে আল্লাহ তা'আলা ইরশাদ করেন: -তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো না কেনো। তোমরা যা করো আল্লাহ তা দেখেন- (৯৬:১৪) এ পবিত্র আয়াতাংশের মর্মের প্রতি খেয়াল করে মুরাকাবা করবেন । মনে মনে দৃঢ় বিশ্বাস রাখবেন যে, গোপন ও প্রকাশ্য, সুস্থতা-অসুস্থতা ইত্যাদি সর্বাবস্থায় আল্লাহ তা'আলা আমার সঙ্গে রয়েছেন। এ মুরাকাবার ফলে ইনশাআল্লাহ দয়াময় প্রভুর সংসর্গ উপলব্ধি করবেন । ৪. পরম সত্তার নৈকট্যের মুরাকাবাঃ এ মুরাকাবার নাম আকরাবিয়্যাত । ১891 ৮ 95 এ 2091 ৩৮3 -আমি তার গ্রিবাস্থিত ধমনি থেকেও অধিক নিকটবর্তী । (৫০:১৬) এ আয়াতাংশের অর্থ ও মর্মের প্রতি গভীরভাবে খেয়াল করে ধ্যান করবেন । মনে মনে ভাববেন আল্লাহ আমার সবচেয়ে নিকটবর্তী আছেন। ইনশাআল্লাহ, এই মুরাকীাবা দ্বারা পরম সত্তার নৈকট্য হাসিল হবে। ৫. এককতেের মুরাকাবা: একে মুরাকাবায়ে ওয়াহদাত বলে। এই মুরাকাবার মাধ্যমে তাওহিদের গভীর রহস্য সালিকের মনে উন্মোচন হবে । ধ্যানের সময় কুরআন শরীফের এই বাক্যটি নিয়ে ভাবতে থাকবেন: ১৮এ০ 2১৬০০ ৯৯৭5 4919 -তিনিই (আল্লাহ) প্রথম, তিনিই সর্বশেষ এবং তিনিই প্রকাশমান ও অপ্রকাশমান। (৫৭:৩) ৬. স্বীয় অস্তিতু বিলুপ্তির মুরাকাবা: এই মুরাকাবাকে মুরাকাবায়ে ফানা বলে। আল্লাহ সুবহানাহু ওয়াতা*আলা সূরা আর-রাহমানে ইরশাদ করেন: 239 9415১ 5০ 5 59 ১৬৩৬৪
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।