লাতাইফ 4 ৫ ইন্টারনেটে এসব লেখালেখি দেখতে পাওয়া যায়। বর্তমান এ বইটি ইন্টারনেটে প্রাপ্ত বিভিন্ন সূত্র থেকে রচিত হয়েছে। এছাড়া বাংলা ভাষায় অনুদিত বিখ্যাত শায়খুল মাশাইখ হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রাহিমাহুল্লাহ রচিত “দ্বিয়াউল কুলুব' গ্রন্থ থেকে অনেক তথ্য এ বইয়ে সন্নিবেশিত হয়েছে। আমি আশা করছি এ বইটি পাঠ করে তরিকতের সালিকরা এবং সাধারণ পাঠক-পাঠিকা উপকৃত হবেন। বইটিতে ভুল-ক্রটি থাকতে পারে । এজন্য প্রথমতঃ মহান আল্লাহ্ তা'আলার দরবারে ক্ষমা প্রার্থনা করছি। দ্বিতীয়তঃ পাঠকদের মধ্যে কেউ যদি এসব ভুলের ব্যপারে আমাকে অবগত করেন তাহলে অবশ্যই পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে, ইনশাআল্লাহ্ । বই লেখা একটি উচ্চ পর্যায়ের সাধনার নাম । দীর্ঘদিনের গবেষণা ও অনুসন্ধাসের সুফল এ বই। তবে লেখালেখির প্রতি আগ্রহ ও অনুরাগ সৃষ্টিতে যারা উত্সাহ উদ্দীপণা যোগান দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সুহৃদ এসব ব্যক্তিদের মধ্যে আমার শ্রদ্ধেয় পীর সাহেব হযরত মাওলানা আমীনুদ্দিন শায়খে কাতিয়া রাহিমাহুল্লাহর জলিলুল কদর খলিফা হযরত মাওলানা ফারুক আহমদ জকিগঞ্জী (দা.বা.), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক বিজ্ঞানী প্রফেসর ড. সৈয়দ বদিউজ্জামান ফারুক সাহেব, সিলেট শিক্ষক প্রশিক্ষন কলেজের এসোসিয়েট প্রফেসর ড. মোহাম্মদ শামীম খান সাহেব, কবি সাংবাদিক ও গ্রন্থপ্রণেতা ইউকে প্রবাসী জনাব আবদুল মুকিত মুখতার সাহেব প্রমুখের নাম এ প্রসঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আল্লাহ তা'আলা তাদেরকে হায়াতে তায়্যিবাহ দান করুন। আমীন । গ্রন্থকার ১ এপ্রিল ২০২৫।
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.