পঞ্চম পরিচ্ছেদ মুরাকাবা মুরাকাবার অর্থ: যে কোনো ব্যাপারে একান্ত মনোযোগসহ ধ্যানস্থ হওয়াকে মুরাকাবা বলে। মুরাকাবার মাধ্যমে কোনো বিশেষ অবস্থার হাকিকাত উন্মোচন হয়ে থাকে । আল্লাহর নৈকট্য হাসিলে মুরাকাবা খুব উপকারী একটি আমল । সাধারণত সুফিগণ ও তরিকাতের উচ্চ পর্যায়ের ওপর মুরাকাবা করে থাকেন। চার তরিকায়ই মুরাকাবার ছবক দেওয়া হয় সালিকদেরকে । নিচে বিভিন্ন মুরাকাবার নিয়ম-কানুন তুলে ধরা হলো । ১. আল্লাহ হাজির নাজির এর মুরাকীবা: প্রথমে নামাজে তাশাহ্হুদের অবস্থায় যেভাবে কিবলামুখী হয়ে বসা হয়, ঠিক সেভাবে অথবা চারজানু নিজেকে হাজির করবেন। এরপর “আউযুবিল্লাহ্ .... ও “বিসমিল্লাহ... পাঠ করুন। এবার 3 4। 2১১ 41০৬ 4। “আল্লাহু হাদ্ধিরী, আল্লাহু নাজিরী, আল্লাহু মায়ী” পাঠ করুন৷ এর অর্থ হলো, আল্লাহ হাজির আছেন, আল্লাহ দেখছেন ও আল্লাহ আমার সাথেই আছেন । এ তিনটি কথার অর্থের দিকে গভীরভাবে ধ্যান করতে থাকুন। একমাত্র আল্লাহ তা*আলা ছাড়া আর কোনো কিছুর অস্তিত থাকবে না- এমনকি আপনার নিজেরও অস্তিতু বিলুপ্ত হয়ে যাবে। এরূপ অবস্থায় ঘণ্টা খানেক পর্যন্ত বসে থাকতে হবে । এই মুরাকাবার মাধ্যমে তাওহিদের হাকিকাত আপনার মধ্যে উন্মোচন হবে । ২. পরম সত্তার দর্শনের মুরাকীবা: এ মুরাকাবাকে মুরাক্বাবায়ে রুয়াত বলে । পবিত্র কুরআনের আয়াত: 7 56 24 পা -সে কি জানে না যে, আল্লাহ দেখেন? (৯৬:১৪) এর উপর গভীর ধ্যান করতে হবে। ইনশাআল্লাহ! এ মুরাকাবা দ্বারা অন্তর্দৃষ্টিতে আল্লাহর সত্তার দর্শন উডভাসিত হবে।
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।